সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

সরবরাহ সংকটের অজুহাতে বেড়েছে ফলের দাম

সরবরাহ সংকটের অজুহাতে রাজধানীতে সবধরনের ফলের দাম বেড়েছে। খুচরা বাজারে বর্তমানে প্রতি কেজি ফল আগের তুলনায় ৩০ থেকে ৮০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।

ফল

সরবরাহ সংকটের অজুহাতে রাজধানীতে সবধরনের ফলের দাম বেড়েছে। খুচরা বাজারে বর্তমানে প্রতি কেজি ফল আগের তুলনায় ৩০ থেকে ৮০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, পূজার সময় স্থলবন্দর দিয়ে ভারতীয় পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকায় সরবরাহ ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে পাইকারি বাজারে, আর সেখান থেকেই খুচরায় দাম বেড়েছে। তবে তারা আশা করছেন, আগামী সপ্তাহেই দাম আবার স্বাভাবিক হবে।

রাজধানীর খুচরা বাজার ঘুরে দেখা গেছে, দক্ষিণ আফ্রিকার গালা আপেল বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪৫০ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ৪০০ টাকা। একইভাবে চায়না গালা আপেল বেড়ে হয়েছে ৩৫০ টাকা। সাধারণ সাদা আপেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ২৫০ টাকা কেজিতে। অস্ট্রেলিয়ান আপেল কেজিতে ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়।

আরও পড়ুনকেজিতে ৩০ টাকা বেড়েছে বিদেশি ফলের দামদেশি ফলের বিক্রি বেশি, দাম কমেছে আমদানিকৃত ফলেরচড়া দামেই বিক্রি হচ্ছে আপেল-আঙুর-মাল্টা

আঙুরের বাজারেও বেড়েছে চাপ। কালো আঙুর কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৪৮০ টাকায়, যা গত সপ্তাহের তুলনায় ৪০ থেকে ৬০ টাকা বেশি। একই দামে বিক্রি হচ্ছে সাদা আঙুরও। লাল আঙুরের দাম বেড়ে দাঁড়িয়েছে ৩৮০ টাকা।

আকারভেদে আনারের দাম কেজিতে ৪৫০ থেকে ৬০০ টাকার মধ্যে, যা ৫০ থেকে ৮০ টাকা বেশি। এছাড়া কমলা কেজিপ্রতি ৩৫০ টাকা, নাসপাতি ৩২০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে মাল্টার বাজার স্থিতিশীল রয়েছে; এখনো প্রতি কেজি ২৫০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে।

বিক্রেতাদের দাবি, তারা খুব বেশি লাভ করছেন না। সেগুনবাগিচার ফল বিক্রেতা নাজমুস ইসলাম বলেন, আড়তে সরবরাহ কম থাকায় খুচরায়ও দাম বেশি পড়ছে। পরিবহন ও শ্রমিক খরচ যোগ করতেই কেজিতে ১০ থেকে ২০ টাকা বেশি রাখতে হয়।

একই কথা জানান ফকিরাপুলের ফল বিক্রেতা হোসেন। তিনি বলেন, প্রতি বছর পূজার সময় ভারত থেকে পণ্যবাহী ট্রাক আসে না। ফলে সরবরাহ কমে যায় আর দাম বেড়ে যায়। তবে পূজা শেষ হওয়ায় আগামী সপ্তাহ থেকে দাম কমে আসবে।

ইএআর/এমআরএম/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()