সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩১°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৪%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.১ মিমি

পাঁচটি গরু দিয়ে শুরু, এক যুগে তিনি ৫০০ পশুর বিশাল খামারের মালিক

মাত্র পাঁচটি গরু দিয়ে ছোট পরিসরে যাত্রা শুরু হয় এই খামারের। ধীরে ধীরে খামার বড় হতে থাকে; এখন ৩ শতাধিক গরু রয়েছে এখানে। পাশাপাশি ছাগল, মহিষ ও ভেড়া মিলিয়ে ৫০০ পশু আছে খামারটিতে। এবারের ঈদুল আজহায় বিক্রি হয়েছে দুই শতাধিক গরু-মহিষ। বলছিলাম চট্টগ্রামের মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নের ডোমখালী বেড়িবাধের

লাইভস্টক

মাত্র পাঁচটি গরু দিয়ে ছোট পরিসরে যাত্রা শুরু হয় এই খামারের। ধীরে ধীরে খামার বড় হতে থাকে; এখন ৩ শতাধিক গরু রয়েছে এখানে। পাশাপাশি ছাগল, মহিষ ও ভেড়া মিলিয়ে ৫০০ পশু আছে খামারটিতে। এবারের ঈদুল আজহায় বিক্রি হয়েছে দুই শতাধিক গরু-মহিষ। বলছিলাম চট্টগ্রামের মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নের ডোমখালী বেড়িবাধের পাশে গড়ে ওঠা খামার আরবিসি এগ্রো টুরিজম লিমিটেডের কথা।

জানা গেছে, এক যুগ আগে মাত্র পাঁচটি গরু দিয়ে খামার শুরু করেন ওই এলাকার বাসিন্দা শাহীদুল ইসলাম চৌধুরী। এরপর ধীরে ধীরে গরুর সংখ্যা বাড়াতে থাকেন, ১০টি, ২৫টি করে এখন তিন শতাধিক গরু রয়েছে খামারে। শুধু গরু নয়, খামারে রয়েছে মহিষ, ভেড়া, ছাগল, হাঁস, মুরগি, কবুতর। মাছ চাষের জন্য পুকুরও রয়েছে। এবারের ঈদুল আজহায় গরুর পাশপাশি ২৫টি মহিষ বিক্রি করেছেন। ২২ একর জায়গা নিয়ে খামারের পরিধি। গরু, মহিষ সহ বিভিন্ন পশুর জন্য নিজের জমিতে চাষ করা নেফিয়ার ঘাস ও ভুট্টা চাষ করা হয়েছে। তার সঙ্গে প্রায় ৩ একর জমিতে চাষ করা ধানের খড়ও খাওয়ানো হয় খামারের পশুদের।

সরেজমিনে আরবিসি এগ্রো টুরিজমে গিয়ে দেখা গেছে, খামারে গরুগুলো পরিচর্চা করেছেন খামারের একাধিক কর্মচারী। ছোট গরুগুলো একসঙ্গে রাখা হলেও বড় গরুগুলো আলাদা আলাদা কক্ষে রাখা হয়েছে। মহিষগুলো আলাদা রাখা হয়। কর্মচারীরা কেউ গরুকে গোসল করাচ্ছেন, কেউ খাবার দিচ্ছে, আবার কেউ ময়লা পরিষ্কার করছে।

আরবিসি এগ্রো খামারের ম্যানেজার রাশেদ নুর জাগো নিউজকে বলেন,‘আমাদের খামারের ৫টি গরু দিয়ে যাত্রা হয়েছিল। এখন গরু মহিষ-ছাগল মিলে প্রায় ৫০০ রয়েছে। শাহীওয়াল, জার্সি, ভুট্টি, হাঁসা জাতের গরু রয়েছে।’

খামারের স্বত্বাধিকারী শাহীদুল ইসলাম চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘২০১২ সালে ৫টি গরু নিয়ে ছোট পরিসরে শুরু করেছি। এরপর ধীরে ধীরে পরিধি বাড়াতে থাকি। গরুর পাশাপাশি ছাগল, মহিষ, ভেড়া পালন শুরু করেছি। এখন খামারে গরু, ছাগল, ভেড়াসহ প্রায় ৫ শতাধিক পশু রয়েছে। খামারে স্থায়ী, অস্থায়ী প্রায় ১৫ জন লোক কাজ করেন। আমাদের নিজের জমিতে উৎপাদিত খাবার খাওয়ানো হয় পশুগুলোকে। বাইরের কোনো খাবার প্রয়োজন হয়না।’

মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শুভ সূত্রধর জাগো নিউজকে বলেন, ‘মিরসরাই উপজেলায় ছোট বড় অনেক খামারি রয়েছে। তার মধ্যে আরবিসি এগ্রো খামার অন্যতম। স্বল্প সংখ্যক গরু দিয়ে শুরু করলেও এখন এটি উপজেলার অন্যতম একটি বড় খামারে পরিণত হয়েছে। প্রাণিসম্পদ অফিস থেকে বিভিন্ন সময় তাদের সহযোগিতা করা হয়।’

এমএমডি/কেএসকে

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()