সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

জাল ফেলতেই উঠে এলো ৪৩ মণ ইলিশ, ২০ লাখে বিক্রি

ইলিশ শিকারে সরকারের ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে বুধবার (১১ জুন) দিনগত মধ্যরাতে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার প্রথম দিনেই এক ট্রলারে ধরা পড়লো ৪৩ মণ ইলিশ।

মৎস্য

ইলিশ শিকারে সরকারের ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে বুধবার (১১ জুন) দিনগত মধ্যরাতে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার প্রথম দিনেই এক ট্রলারে ধরা পড়লো ৪৩ মণ ইলিশ।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ধরা পড়ে এসব মাছ। পরে নিলামে ২০ লাখ ৬২ হাজার টাকায় মাছগুলো বিক্রি করা হয়।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে আলীপুর মৎস্য বন্দরের আবদুল্লাহ ফিশে মাছগুলো নিলামে বিক্রি করা হয়।

ট্রলারের মাঝি ইউনুস মিয়া জানান, বুধবার মধ্যরাতে ১৯ জন জেলেসহ 'এফবি তামান্না' ট্রলার নিয়ে তারা গভীর সাগরে ইলিশ শিকারে যান। পায়রা বন্দর এলাকায় জাল ফেলতেই ইলিশগুলো উঠে আসে।

এফবি তামান্না ট্রলারের মালিক ইউসুফ (কোম্পানি) হাওলাদার বলেন, 'ধারদেনা করে ট্রলার পাঠিয়েছিলাম। সমুদ্র মাছ না পেলে বড় লোকসানে পড়ে যেতাম। শুরুতেই এমন মাছ পেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া।'

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এবছর সঠিকভাবে অবরোধ পালন করায় মাছের সুষ্ঠু প্রজনন হয়েছে। তাই সমুদ্রে বেশ পরিমাণ মাছ হয়েছে। যে কারণে জেলেদের জালে বেশি বেশি মাছ ধরা পড়ছে। আশা করছি, বিগত বছরগুলোর লোকসান পুষিয়ে উঠবেন উপকূলের জেলেরা।

আসাদুজ্জামান মিরাজ/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ভারতীয় ইলিশ ‘দেশি’ বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা

যশোর বড়বাজারে ভারতীয় ইলিশ দেশি বলে বিক্রির অভিযোগে এক আড়তদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কুয়াকাটায় ২ কেজি ১০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৭ হাজার ২০০ টাকায়

কুয়াকাটার আড়তে নিলামে ওঠা একটি ইলিশ কেজিপ্রতি ৩ হাজার ৬২৫ টাকা দরে বিক্রি হয়েছে; বড় ইলিশ কমে যাওয়ার কারণ নিয়ে সতর্ক করছেন গবেষকরা।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()