সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

পদ্মার সেই কুমিরের দেখা পায়নি বন বিভাগ, চলছে সতর্কতা

রাজশাহীর পদ্মা নদীর চরে মিঠাপানির কুমির দেখা গেছে বলে দাবি করেন এক দম্পতি। তবে গত কয়েকদিন ধরে চেষ্টা চালিয়েও সেটির দেখা পাননি স্থানীয় বন বিভাগের কর্মকর্তারা। তারা বলছেন, কুমিরটি হয়ত মূল পদ্মায় চলে গেছেন।

পরিবেশ

রাজশাহীর পদ্মা নদীর চরে মিঠাপানির কুমির দেখা গেছে বলে দাবি করেন এক দম্পতি। তবে গত কয়েকদিন ধরে চেষ্টা চালিয়েও সেটির দেখা পাননি স্থানীয় বন বিভাগের কর্মকর্তারা। তারা বলছেন, কুমিরটি হয়ত মূল পদ্মায় চলে গেছেন।

এর আগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজশাহীর ষাটবিঘা চরে পাখির ছবি তুলতে গিয়ে কুমিরটি দেখেছেন বলে জানান আলোকচিত্রী দম্পতি ইমরুল কায়েস ও উম্মে খাদিজা ইভা। তারা ড্রোন ও ক্যামেরায় প্রাণীটির ছবি ও ভিডিয়ো ধারণ করেন। কুমিরের ছবিটি রাজশাহীর পদ্মানদীর টি-বাঁধের উলটো দিকে থেকে তুলেছেন বলে জানান ইমরুল কায়েস ও উম্মে খাদিজা ইভা দম্পতি।

এদিকে পদ্মায় কুমিরটিকে বিরক্ত না করতে মঙ্গলবার রাজশাহী বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পক্ষ থেকে নগরীর শ্রীরামপুর এলাকায় জেলেদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

আরও পড়ুন:পদ্মায় দেখা মিললো কুমিরের, জানে না বন বিভাগ

রাজশাহী বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, গত ৬ দিন আগে ইভা ও কায়েস দম্পতি এই কুমিরটির ছবি তুলেন। তবে এরপর থেকে এটির দেখা আমরা পাইনি। বুধবার (২২ অক্টোবর) সকালেও আমরা ৯টায় এসেছি। তবে কুমিরের দেখা পাইনি। এতক্ষণ পানির নিচে থাকার কথা নয়, ওপরে উঠে আসার কথা। আমাদের ধারণা এটি মূল পদ্মায় চলে গেছে।

তিনি আরও বলেন, আমরা চরের জেলেদের সঙ্গে কথা বলছি ও লিফলেট বিতরণ করছি। যেখানে কুমির দেখা গেছে সেখানে গোসল করতে বা মাছ ধরা থেকে বিরত থাকতে বলছি। তবে মিঠা পানির কুমির এটি প্রথম নয়। এর আগেও গত বছর আমরা রাজশাহীর গোদাগাড়ী ও চারঘাটে দেখেছি। তবে এইবার এটিই প্রথম দেখা গেছে।

সাখাওয়াত হোসেন/এমএন/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()