সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩১°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৪%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.১ মিমি

রাঙ্গামাটিতে বন্যায় সাড়ে ৩ হাজার হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত

সাম্প্রতিক সময়ে (৬ -১২ জুলাই) সপ্তাহব্যাপী টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় রাঙ্গামাটির কৃষিতে ব্যাপক ক্ষতি হয়েছে। হাজার হাজার হেক্টর কৃষিজমির ফসল বিলীন হয়েছে বন্যার পানিতে। রাঙ্গামাটি কৃষি বিভাগ বলছে, বন্যায় কৃষিতে ৩ হাজার ৬৭৫ হেক্টর কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরিবেশ

সাম্প্রতিক সময়ে (৬ -১২ জুলাই) সপ্তাহব্যাপী টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় রাঙ্গামাটির কৃষিতে ব্যাপক ক্ষতি হয়েছে। হাজার হাজার হেক্টর কৃষিজমির ফসল বিলীন হয়েছে বন্যার পানিতে। রাঙ্গামাটি কৃষি বিভাগ বলছে, বন্যায় কৃষিতে ৩ হাজার ৬৭৫ হেক্টর কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটির তথ্য অনুযায়ী, বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় রাঙ্গামাটি জেলায় ৫৩ হাজার ৭৬৬ হেক্টর আবাদকৃত কৃষি জমির ৩ হাজার ৬৭৫ হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে উচ্চ ফলনশীল আউশ ৬৯৯ হেক্টর, স্থানীয় আউশ ৪৬১ হেক্টর, গ্রীষ্মকালীন সবজি ১ হাজার ১৩৬ হেক্টর, আদা ৪২২ হেক্টর, হলুদ ৩৪৪ হেক্টর, আমন (বীজতলা) ২০৩ হেক্টর এবং ৪১০ হেক্টর জমির উদ্যান ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাঙ্গামাটি জেলাতে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়ন ও বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন, বাঘাইছড়ি ও জুরাছড়ি উপজেলার অনেক নিম্নাঞ্চল এলাকা প্লাবিত হয়।

বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের জাঙ্গেয়েছড়া গ্রামের বাসিন্দা জগতময় চাকমা বলেন, ১ লাখ ৪০ হাজার টাকা পুঁজি খরচ করে ২ বিঘা জমিতে ৮৭২ টি পেঁপে গাছ লাগিয়েছি। গাছে ভালো ফলনও হয়েছে। প্রায় ২২ হাজার থেকে ২৩ হাজার কেজি পেঁপে ফলন পাওয়ার সম্ভাবনা ছিল।

কিন্তু এক সপ্তাহের টানা বৃষ্টিতে পেঁপে বাগানটি ডুবে গিয়ে সব শেষ হয়ে গেছে। বাগান থেকে পানি নেমে গেলেও এখন পেঁপে গাছগুলো মরে যাচ্ছে। ফলগুলো ঝরে পড়ছে। এতে আমার প্রায় ৮ হতে ৯ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

রাঙ্গামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের কৃষি উদ্যোক্তা সুশান্ত তঞ্চঙ্গ্যা বলেন, বৃষ্টিতে আমার বাগানের প্রায় ৮০ শতক জমির মাটি ধসে পড়েছে। এতে আমার শতাধিক ড্রাগন চারা, বরই ১০০ ও আনারসের ১ হাজার চারা মাটি চাপা পড়ে ক্ষতি হয়েছে। এতে আমার প্রায় আর্থিক ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটির উপপরিচালক মো. মনিরুজ্জামান বলেন, বন্যায় কৃষিখাতে রাঙ্গামাটি জেলার মধ্যে সবচেয়ে বেশি বাঘাইছড়ি ও বিলাইছড়ি উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলায় মোট ৩ হাজার ৬৭৫ হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা প্রায় ১১ হাজার। জেলায় কৃষিখাতে ৬১ কোটি ৪৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

আবু দারদা খান আরমান/এনএইচআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা যায় যে ১০ সাপ, যেগুলো বিষধর

সাপ মানেই সেটি বিষধর- এমন ধারণা আমাদের অনেকের মধ্যে রয়েছে। বাড়ির উঠান, ঝোপঝাড়, কৃষিজমি কিংবা জলাশয়ের পাশে সাপের দেখা গেলে আতঙ্কিত হয় আমরা। অনেকে সাপটি চেনার আগেই সেটিকে মেরে ফেলে। অথচ বাংলাদেশে নিয়মিত দেখা যায় এমন সাপের একটি বড় অংশই বিষধর নয়।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৮ মিনিটের পড়া

মন্তব্য

()