সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৫%বাতাস কিমি/ঘ

বন্যায় ফসলের ক্ষতি, ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের

উজানের ঢল আর টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় তলিয়ে নষ্ট হয়ে গেছে কুড়িগ্রামের নদ-নদী অববাহিকার ফসলের ক্ষেত। এতে ক্ষতির মুখে পড়েছেন চরাঞ্চলের কৃষকরা। তবে তারা থেমে যাননি। বন্যার পানি শুকিয়ে যাওয়ার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন চাষিরা। একই সঙ্গে ক্ষতি নিরূপণ করে কৃষকদের পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের।

পরিবেশ

উজানের ঢল আর টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় তলিয়ে নষ্ট হয়ে গেছে কুড়িগ্রামের নদ-নদী অববাহিকার ফসলের ক্ষেত। এতে ক্ষতির মুখে পড়েছেন চরাঞ্চলের কৃষকরা। তবে তারা থেমে যাননি। বন্যার পানি শুকিয়ে যাওয়ার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন চাষিরা। একই সঙ্গে ক্ষতি নিরূপণ করে কৃষকদের পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের।

এক সপ্তাহের আগে ভারী বর্ষণের ফলে বন্যার পানিতে তলিয়ে যায় চরাঞ্চলের বিভিন্ন ক্ষেতের ফসল। ফলে পুঁজি রক্ষায় অপরিপক্ব ফসল তোলেন অনেক কৃষক। বর্তমানে পানি নেমে যাওয়ায় স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। আবার কেউ কেউ ক্ষতিগ্রস্ত ক্ষেত পরিষ্কার করছেন।

কৃষকরা বলছেন, এবার অসময়ে বন্যায় ফসল নষ্ট হয়ে যাওয়ায় চরম ক্ষতির মুখে পড়েছেন তারা।

জেলা কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে জেলার ১৬টি নদ-নদীর অববাহিকার চরাঞ্চলে আবাদকৃত প্রায় ৩০ হাজার হেক্টর জমির ফসলের মধ্যে বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে ৩০০ হেক্টর জমির সবজিসহ বিভিন্ন ফসল।

রাজারহাট উপজেলার চর বিদ্যানন্দ গ্রামের কৃষক তারাজুল ইসলাম বলেন, আলুতে প্রায় চার লাখ টাকা লস করেছি। এবার অসময়ে বন্যা হয়ে গেলো। এতে করে এক একর জমির বাদাম প্রায় শেষ। এভাবে লস হলে আবাদ করা সম্ভব হবে না।

সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের শুলকুর বাজার এলাকার কৃষক এরশাদ আলী বলেন, আমার পটল ক্ষেতে পানি ওঠে। পরে এক বিঘা জমির সব পটল গাছ মরে গেছে। ক্ষেতে পানি আসায় বড় ক্ষতি হয়েছে আমার। আর কয়টা দিন পর পানি এলে অনেক টাকার পটল বিক্রি করতে পারতাম।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক (প্রশিক্ষণ) ড. মামুনুর রহমান জানান, বন্যায় নদ-নদী তীরবর্তী এলাকায় ফসলের ক্ষতি নিরূপণ করা হয়নি। নিরূপণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

রোকনুজ্জামান মানু/জেডএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()