সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

পটুয়াখালীতে মা ইলিশ রক্ষায় ৫ স্তরের নিরাপত্তা, ড্রোনে পর্যবেক্ষণ

পটুয়াখালীর দশমিনায় মা ইলিশ সংরক্ষণে প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তি ড্রোন ক্যামেরা। উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর, নৌপুলিশ ফাঁড়ি, বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড ও থানা পুলিশের সমন্বয়ে চলছে কঠোর অভিযান।

মৎস্য

পটুয়াখালীর দশমিনায় মা ইলিশ সংরক্ষণে প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তি ড্রোন ক্যামেরা। উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর, নৌপুলিশ ফাঁড়ি, বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড ও থানা পুলিশের সমন্বয়ে চলছে কঠোর অভিযান।

২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ড্রোনের মাধ্যমে নদীপথে নজরদারি চালানো হচ্ছে। নিষেধাজ্ঞার তৃতীয় দিনে তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীর বিভিন্ন পয়েন্টে ড্রোন ব্যবহারের মাধ্যমে নজরদারি করতে দেখা যায় প্রশাসনকে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার বাঁশবাড়িয়া, ঢনঢনিয়া, কেদিরহাট, হাজিরহাট, গোলখালী, কাটাখালী, সৈয়দ জফর, কালারানী, সোবাহানবাজার, আউলিয়াপুর, চরঘূর্ণি, পাতারচর, দক্ষিণ রনগোপলদী, চরহাদী, চরবোরহান ও শহজালাল জুরোসহ প্রায় ৮ কিলোমিটার নদীপথে এ ড্রোন নজরদারি চলছে। এরমধ্যে চার কিলোমিটার এলাকাকে রাখা হয়েছে বিশেষ পর্যবেক্ষণে। ড্রোনের কার্যকর ব্যবহারে ইতোমধ্যে অসাধু জেলেরা নদীতে নামতে নিরুৎসাহিত হচ্ছে। গত তিন দিনে ড্রোন নজরদারি ও অভিযান চালিয়ে ১৫টি বেহুন্দি জাল এবং ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে প্রশাসন।

স্থানীয় মৎস্যজীবী সান্টু ও সাইদুল বলেন, নদীর ওপরে প্লেনের মতো কিছু উড়তে দেখে পরে জানতে পারি ওটা ড্রোন। প্রশাসনের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা নিজেরাও মা ইলিশ রক্ষায় সচেতন।

বাঁশবাড়িয়া লঞ্চঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী মিরাজ বলেন, প্রশাসনের এ উদ্যোগে নদীতে এখন শৃঙ্খলা ফিরে এসেছে। সকাল, দুপুর ও বিকেলে ড্রোনের উড়াউড়ি আমাদেরও সচেতন করছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পরাভেজ জানান, এ বছর আমরা কঠোর অবস্থানে আছি। দিনে হাজিরহাট এলাকায় একাধিক টিম অবস্থান করবে এবং ড্রোনের মাধ্যমে নজরদারি চলবে। কোনো জেলে নিষেধাজ্ঞা অমান্য করলে তাকে সঙ্গে সঙ্গে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরতিজা হাসান বলেন, মা ইলিশ দেশের সম্পদ। এ সম্পদ রক্ষায় প্রযুক্তিগত সহায়তায় আমরা এবার বিশেষ উদ্যোগ নিয়েছি। রাতের বেলায় আইনশৃঙ্খলা বাহিনী নদীতে টহল দেবে, আর দিনের বেলায় ড্রোনের মাধ্যমে অবৈধ জেলেদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

মাহমুদ হাসান রায়হান/আরএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ভারতীয় ইলিশ ‘দেশি’ বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা

যশোর বড়বাজারে ভারতীয় ইলিশ দেশি বলে বিক্রির অভিযোগে এক আড়তদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কুয়াকাটায় ২ কেজি ১০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৭ হাজার ২০০ টাকায়

কুয়াকাটার আড়তে নিলামে ওঠা একটি ইলিশ কেজিপ্রতি ৩ হাজার ৬২৫ টাকা দরে বিক্রি হয়েছে; বড় ইলিশ কমে যাওয়ার কারণ নিয়ে সতর্ক করছেন গবেষকরা।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()