সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

কুষ্টিয়ায় পাঁচটি বনবিড়ালের ছানা উদ্ধার

কুষ্টিয়ায় কুমারখালী উপজেলার বাগুলহাট ইউনিয়নের শালঘর মধুয়া এলাকা থেকে থেকে বিলুপ্ত প্রজাতির ৫টি বনবিড়ালের ছানা উদ্ধার হয়েছে। সোমবার (১০ জানুয়ারি) রাত ৮টার দিকে তিন ভাই- তন্ময়, তানভির ও আনাস বনবিড়ালের ছানাগুলো উদ্ধার করে বন বিভাগের প্রতিনিধি দলের হাতে তুলে দেন।

পরিবেশ

কুষ্টিয়ায় কুমারখালী উপজেলার বাগুলহাট ইউনিয়নের শালঘর মধুয়া এলাকা থেকে থেকে বিলুপ্ত প্রজাতির ৫টি বনবিড়ালের ছানা উদ্ধার হয়েছে। সোমবার (১০ জানুয়ারি) রাত ৮টার দিকে তিন ভাই- তন্ময়, তানভির ও আনাস বনবিড়ালের ছানাগুলো উদ্ধার করে বন বিভাগের প্রতিনিধি দলের হাতে তুলে দেন।

স্থানীয়রা জানান, গত ৮ জানুয়ারি রাতে শালঘর মধুয়া গ্রামে স্থানীয়রা বনবিড়ালের ছানাগুলো দেখতে পেয়ে আটক করে। পরে ওই তিন যুবক সেগুলো উদ্ধার করে বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) কুষ্টিয়া টিমের সদস্যদের জানান।

সোমবার রাতে বন বিভাগ ও বিবিসিএফ'র যৌথ উদ্যোগে বনবিড়ালের ছানাগুলোকে উদ্ধার করা হয়। পরবর্তীতে বিবিসিএফ ও বন বিভাগের সিদ্ধান্তে ৫টির মধ্যে সুস্থ দুটিকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয় এবং আহত বনবিড়ালের তিনটি ছানাকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় বন বিভাগ কুষ্টিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হামিদ, বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) কুষ্টিয়া টিমের সদস্য শাহাবউদ্দিন মিলন, পরিবেশকর্মী ও পাখি গবেষক এস আই সোহেল, নাব্বির আল নাফিজসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আল মামুন সাগর/এমএইচআর/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()