সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

ফুসফুসের কার্যকারিতা বাড়াতে খাবেন যে ৫ ফল

শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো ফুসফুস। বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে আবার শরীরে উপস্থিত কার্বন ডাই অক্সাইডকে বের করে দিতে সাহায্য করে অঙ্গটি। তবে আজকাল বায়ু দূষণ ও অত্যধিক ধূমপানের কারণে এই অঙ্গের ক্ষতি হয়।

ফল

শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো ফুসফুস। বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে আবার শরীরে উপস্থিত কার্বন ডাই অক্সাইডকে বের করে দিতে সাহায্য করে অঙ্গটি। তবে আজকাল বায়ু দূষণ ও অত্যধিক ধূমপানের কারণে এই অঙ্গের ক্ষতি হয়।

ফলে অ্যাজমা, সিওপিডি থেকে শুরু করে একাধিক রোগের ঝুঁকি বাড়ে। তাই বিপদ ঘটার আগেই সাবধান হতে হবে। বিশেষ করে কয়েকটি ফল আছে, যা খেয়ে ফুসফুসের কার্যকারিতা বাড়াতে পারেন।

আপেল

প্রতিদিন একটি আপেল খেলে একাধিক রোগের ফাঁদ অনায়াসে এড়িয়ে চলা সম্ভব। কারণ এতে আছে উপকারী সব ভিটামিন, খনিজ ও অ্যান্টি অক্সিডেন্ট। আর এসব উপাদান সরাসরি স্বাস্থ্যের হাল ফেরায়। শুধু তাই নয়, এতে থাকা কুয়েরসেটিন নামক অ্যান্টি অক্সিডেন্ট ফুসফুসের কার্যক্ষমতাও বাড়ায়।

আনারস

ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখতে দারুণ উপকারী হলো আনারস। এই ফলে থাকা বিভিন্ন পুষ্টি ও খনিজ উপাদান ফুসফুসের স্বাস্থ্য ফেরাতে পারে। শুধু তাই নয়, এতে মজুত ভিটামিনের গুণে বাড়ে ইমিউনিটি। সুস্থ থাকে দেহের একাধিক অঙ্গ।

আরও পড়ুন

কলা

সাধ্যের মধ্যেই পেয়ে যাবেন এই ফল। এর পুষ্টিগুণ অনেক। এতে থাকা পটাশিয়াম ও ফাইবার ফুসফুসের জন্যও অত্যন্ত উপকারী।

যার ফলে কলা খেলে শ্বাসকষ্টজনিত সমস্যার ফাঁদে পড়ার ঝুঁকি কমে। শুধু তাই নয়, এই ফল নিয়মিত খেলে সুস্থ থাকে পেট। একই সঙ্গে শরীরে এনার্জির ঘাটতিও পূরণ হয় সহজেই।

আঙুর

আঙুর ফুসফুসের জন্য অত্যন্ত উপকারী। এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট এই অঙ্গ থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়। ফলে ফুসফুস ঠিকমতো কাজ করতে পারে। ই আপনি চাইলে নির্দিষ্ট পরিমাণে এই ফল নিয়মিত খেতে পারেন। তবে ডায়াবেটিস রোগীরা আবার এই ফল প্রতিদিন খাবেন না।

অ্যাভোকাডো

অ্যাভোকাডো খুবই উপকারী এক ফল। আনস্যাচুরেটেড ফ্যাটের ভাণ্ডার এটি। আর এই উপাদান শরীরে প্রদাহ কমায়। যার ফলে বাড়ে ফুসফুসের কার্যকারিতা।

কাছে ঘেঁষতে পারে না শ্বাসকষ্টের মতো সমস্যা। এছাড়া এই ফলে উপকারী সব ভিটামিন ও খনিজ দিয়ে পরিপূর্ণ। এ কারণেই অ্যাভোকাডো খেলে দেহের পুষ্টির ঘাটতি অনেকটাই মিটে যায়।

সূত্র: ওয়েবএমডি

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()