সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

ডায়াবেটিস রোগীরা বুঝেশুনে খান ৫ ফল

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে রোগীদের সঠিক জীবনযাপন করা জরুরি। এক্ষেত্রে পুষ্টিকর খাবার গ্রহণ ও শরীরচর্চা করা উচিত। এমন কিছু খাবার আছে যা ডায়াবেটিস রোগীদের জন্য বিপজ্জনক হতে পারে।

ফসল

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে রোগীদের সঠিক জীবনযাপন করা জরুরি। এক্ষেত্রে পুষ্টিকর খাবার গ্রহণ ও শরীরচর্চা করা উচিত। এমন কিছু খাবার আছে যা ডায়াবেটিস রোগীদের জন্য বিপজ্জনক হতে পারে।

ফলের রাজা আম খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। রসালো ও মিষ্টি স্বাদের এই ফল স্বাস্থ্যের জন্যও অনেক উপকারী। তবে ডায়াবেটিস রোগীদের উচিত এই ফল খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা। কারণ এতে মিষ্টির পরিমাণ বেশি, যা রক্তে শর্করার পরিমাণ বাড়াতে সাহায্য করে।

একটি মাঝারি আকারের আমে ৪৫ গ্রাম পর্যন্ত চিনি থাকতে পারে। এই উচ্চ গ্লাইসেমিক লোড দ্রুত রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে। যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হিমশিম করতে হয়, তাদের উচিত এই ফল এড়িয়ে চলা। আর খেতে ইচ্ছে হলে, অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে তবেই মুখে তুলবেন।

আঙ্গুর ফল মিষ্টি স্বাদের হলেও, বেশ টক। তবে জানলে অবাক হবেন, এক কাপ আঙ্গুর ফলে প্রায় ২৩ গ্রাম চিনি থাকে। আঙ্গুর উচ্চ গ্লাইসেমিক সূচক সমৃদ্ধ ফল। যা রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত বাড়ায়। তাই ডায়াবেটিস রোগীদের উচিত আঙ্গুর গ্রহণের সময় সতর্ক হওয়া।

কলা একটি পুষ্টিকর ফল। তবে এতে কার্বোহাইড্রেট ও চিনি বেশি থাকে। একটি মাঝারি আকারের কলায় প্রায় ১৪ গ্রাম চিনি ও ২৭ গ্রাম কার্বোহাইড্রেট থাকে। আবার বেশি পাকা কলায় চিনির পরিমাণ অনেকটাই বেশি থাকে। তাই ডায়াবেটিস রোগীদের উচিত এই ফল এড়িয়ে চলা।

আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন ও ব্রোমেলিনের মতো এনজাইম থাকে। তবে এতে চিনির পরিমাণ বেশি থাকে। এক কাপ আনারসে প্রায় ১৬ গ্রাম চিনি থাকে। যা রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে।

চেরি ফল দেখতেও যেমন আকর্ষণীয় এর স্বাস্থ্য উপকারিতাও অনেক। তবে ডায়াবেটিস রোগীদের জন্য আদর্শ নয় এই ফল। এক কাপ চেরিতে প্রায় ১৮ গ্রাম চিনি থাকতে পারে। বেশি খেলে চেরিতে থাকা চিনির উপাদান দ্রুত রক্তে শর্করার বাড়াতে পারে। তাই ডায়াবেটিস রোগীদের উচিত চেরি পরিমিতভাবে খাওয়া।

ডায়াবেটিস রোগীদের উচিত কম গ্লাইসেমিক সূচক আছে এমন ফল বেছে নেওয়া। যেমন- বেরি, আপেল, নাশপাতি, কিউই ইত্যাদি ফলের গ্লাইসেমিক সূচক কম থাকে। যা ডায়াবেটিস রোগীদের জন্যও উপকারী। কোন ফল আপনার গ্লুকোজের মাত্রাকে প্রভাবিত করছে, তা বোঝার জন্য নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করুন।

ফল স্বাস্থ্যকর খাদ্যের অপরিহার্য অংশ হলেও, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে চিনির পরিমাণ জেনে তবেই ফল খাওয়া উচিত। আম, আঙ্গুর, কলা, আনারস ও চেরি হল উচ্চ চিনিযুক্ত ফল। যা নিয়মিত খেলে রক্তে শর্করার পরিমাণ বাড়াতে সাহায্য করবে। তাই বুঝে শুনে ফল খান। বেছে নিন কম মিষ্টিযুক্ত ফল।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

জেএমএস/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

মাত্রাছাড়া সার-কীটনাশকে নষ্ট হচ্ছে মাটির স্বাস্থ্য, কৃষককে সতর্ক করার আহ্বান

রাসায়নিক সার ও কীটনাশকের অপ্রয়োজনীয় ব্যবহারে মাটির স্বাস্থ্য, পরিবেশ ও জনস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি ক্ষতি হচ্ছে বলে সতর্ক করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফসল

মণপ্রতি ৭০০ টাকাতেও ক্রেতা নেই, গোলাভরা ধান নিয়ে বিপাকে হাওরের কৃষক

সুনামগঞ্জের হাওরাঞ্চলের প্রায় চার লাখ কৃষক ধানের দাম না পেয়ে বিপাকে পড়েছেন; গত বছরের তুলনায় মণপ্রতি দর নেমেছে কয়েকশ টাকা।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()