সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩৩°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৫১%বাতাস ৪ কিমি/ঘবৃষ্টি ০.১ মিমি

ইঁদুর মারার ফাঁদে আটকা পড়ে প্রাণ গেলো মেছো বাঘের

বরিশালের গৌরনদীতে ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে আটকা পড়ে একটি মেছো বাঘের মৃত্যু হয়েছে।

বরিশালের গৌরনদীতে ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে আটকা পড়ে একটি মেছো বাঘের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা বন কর্মকর্তা। এরপর মেছো বাঘটিকে মাটি চাপা দেওয়া হয়।

ধুরিয়াল গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, ওই গ্রামের কৃষক আতাউর রহমানের ধান ক্ষেতে সকালে মেছো বাঘটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। মেছো বাঘ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা এক নজর দেখার জন্য ভিড় করেন। ইঁদুর মারার জন্য ওই ধানক্ষেতের চারপাশে বিদ্যুতের তারে লাগানো ছিল।

কৃষক আতাউর রহমান জানান, ইঁদুর থেকে ফসল বাঁচাতে তিনি ধানক্ষেতের চারপাশে বিদ্যুতের তার দিয়েছিলেন। ওই তারে রাতে বিদ্যুৎ সংযোগ চালু রাখেন। সকালে ধানক্ষেতে গিয়ে বিদ্যুতের তারে জড়ানো অবস্থায় মৃত মেছো বাঘটি দেখতে পান।

গৌরনদী উপজেলা বন কর্মকর্তা মনিন্দ্র নাথ জাগো নিউজকে বলেন, খাবারের খোঁজে হয়তো মেছো বাঘটি সেখানে চলে এসেছিল। ধানক্ষেতে বৈদ্যুতিক ফাঁদে আটকা পড়ে মেছো বাঘটির মৃত্যু হয়। পরে মাটি চাপা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মানুষ বা গরু ছাগলের জন্য এ প্রাণী ক্ষতিকর নয়। সাপ, মাছ ও হাঁস মেছো বাঘের মূল খাবার। লোকালয়ের আশপাশের এলাকায় এর বিচরণ। জীববৈচিত্র্যের ভারসাম্যের জন্য মেছো বাঘ গুরুত্বপূর্ণ। বৈদ্যুতিক ফাঁদে আটকা পড়ে আর যেন মৃত্যু না হয়, সে বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য বন বিভাগের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে।

সাইফ আমীন/এসজে/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

বাংলাদেশ

AEZ-০৭: সক্রিয় ব্রহ্মপুত্র-যমুনা প্লাবনভূমি, যেখানে নদী জমি গড়ে আবার কেড়েও নেয়

নদীভাঙন, নতুন চর, বালু-পলির মাটি আর অনিশ্চিত বন্যার মৌসুম। কুড়িগ্রাম থেকে মানিকগঞ্জ পর্যন্ত প্রায় ৩ লাখ ১৯ হাজার হেক্টরের এই অঞ্চলে কৃষিকে টেকসই করতে দরকার জমিভিত্তিক তথ্য, উপগ্রহচিত্রের পর্যবেক্ষণ আর সময়মতো পরিকল্পনা।

তানিয়া চৌধুরী১ নভেম্বর ২০২৬১৩ মিনিটের পড়া
পরিবেশ

বরেন্দ্রে বছরে ০.৬ মিটার পর্যন্ত নামছে পানির স্তর, সমন্বিত পানিনীতির দাবি

রাজশাহীতে নীতি সংলাপে বিশেষজ্ঞ ও জনপ্রতিনিধিরা ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে ভূ-উপরিস্থ পানি, খাল-বিল সংস্কার, বৃষ্টির পানি সংরক্ষণ ও কম পানির ফসলের ওপর জোর দিয়েছেন।

বাসস১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

দুই উৎসের বর্জ্য ঠেকালে হালদার ৮০ শতাংশ দূষণ কমতে পারে, বলছেন গবেষকেরা

অনন্যা আবাসিক এলাকা হয়ে আসা সিটি করপোরেশনের বর্জ্য আর বাহির সিগন্যাল শিল্প এলাকার বর্জ্য সামলাতে পারলে হালদার দূষণ অনেকটাই কমবে; এ বছর মা-মাছের ডিম মিলেছে প্রায় ৬ হাজার কেজি।

দৈনিক বাংলা১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)