সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৯ অক্টোবর ২০২৬
ঢাকা২৪°পরিষ্কার আকাশআর্দ্রতা ৯৩%বাতাস ৪ কিমি/ঘ

মধ্যরাত থেকে ইলিশ আহরণে নামছেন জেলেরা

মা ইলিশ রক্ষা কল্পে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে রবিবার দিবাগত রাত ১২টার পর থেকে ইলিশসহ সকল ধরনের মাছ আহরণে নামবেন জেলেরা। গত ৪ থেকে ২৫ অক্টোবর মতলবের ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী

মা ইলিশ রক্ষা কল্পে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে রবিবার দিবাগত রাত ১২টার পর থেকে ইলিশসহ সকল ধরনের মাছ আহরণে নামবেন জেলেরা। গত ৪ থেকে ২৫ অক্টোবর মতলবের ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৬০ কিলোমিটার মেঘনা নদী এলাকায় ইলিশসহ সকল ধরনের মাছ আহরণ, মজুদ, ক্রয়-বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার।

এই অভয়াশ্রম চলাকালে জেলায় ৪৪ হাজার ৩৫ জন নিবন্ধিত জেলেকে ২০ কেজি চাল খাদ্য সহায়তা হিসেবে প্রদান করে।গত ২২ দিনে ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসন, কোস্টগার্ড এবং মৎস্য বিভাগ মা ইলিশ সংরক্ষণে দুই শতাধিক জেলেকে কারাদণ্ড ও অর্থ দণ্ড দিয়েছে। অবশ্য অনেক জেলেই এই কর্মসূচি মেনে নদীতে মাছ ধরতে যাননি।

অপরদিকে, ২২ দিন অলস সময় কাটানোর পর রূপালী ইলিশ আহরণের বুকভরা আশা নিয়ে পদ্মা-মেঘনায় নামবেন জেলেরা। বেশ কয়েকদিন যাবৎ জাল ও নৌকা প্রস্তুতের কাজে ব্যস্ত ছিলেন তারা।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান বলেন, এবছর কর্মসূচি প্রায় শতভাগ সফল হয়েছে। জেলেদেরও সঠিক সময়ে চাল দেওয়া হয়েছে। কর্মসূচি সফল হওয়ায় আগামী বছর ইলিশের উৎপাদন অব্যাহতভাবে বৃদ্ধি পাবে বলে আশাবাদী।

বাংলাদেশ প্রতিদিনসূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

সমুদ্রবিজ্ঞান ও ওয়ান হেলথ গবেষণায় জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি করছে ঢাবি

জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ে কৃষি, মৎস্যচাষ ও পশুপালনের রাসায়নিক ঝুঁকি নিয়ে সিম্পোজিয়ামে পাঙ্গাসের খাদ্যে ন্যানো-পার্টিকেল, জলজ পরিবেশে অ্যান্টিবায়োটিক দূষণসহ গবেষণা তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা; দুই বিশ্ববিদ্যালয় সমঝোতা স্মারক সই করবে।

দিনাজপুর টিভি৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
গ্যালারি

একঝলক ৯ অক্টোবর: জাল মেরামত, কাকতাড়ুয়া, মেস্তার ফুল আর পানের বরজের কাশ

ইলিশ ধরার নিষেধাজ্ঞায় বরিশালে সড়কের পাশে জাল সারাচ্ছেন জেলেরা, বগুড়ার খেতে কাকতাড়ুয়া, সিরাজগঞ্জে মেস্তার ফুল, খুলনায় পানের বরজের জন্য কাশ কাটা; প্রথম আলোর আলোকচিত্রীদের চোখে দিনের গ্রাম।

প্রথম আলো৯ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মতামত

মাছের ভান্ডার নিয়েও বাইরে থেকে মাছ কেনে উত্তর-পূর্ব ভারত, কলামে কোল্ড চেইনের দাবি

কৃষি জাগরণে এক কলামে তরুণ শ্রীধর লিখেছেন, জেলা পর্যায়ে কোল্ড স্টোরেজ, ঋণ, খাঁচায় মাছ চাষ আর বাজার সংযোগ গড়লে উত্তর-পূর্ব ভারত নিজের মাছের চাহিদা মেটাতে ও শোভাবর্ধক মাছ রপ্তানি করতে পারে।

কৃষি জাগরণ৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)