সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৫ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

দুবলার চরে যাচ্ছেন জেলেরা

নভেম্বরের ১ তারিখ থেকে দুবলার চরের শুটকি মৌসুমের শুরু। উপকূলের জেলেপল্লিগুলোতে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। সাগরে যেতে যে যার মতো প্রস্তুত করছেন জাল, দড়ি, নৌকা-ট্রলার। কেউ কেউ গড়

নভেম্বরের ১ তারিখ থেকে দুবলার চরের শুটকি মৌসুমের শুরু। উপকূলের জেলেপল্লিগুলোতে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। সাগরে যেতে যে যার মতো প্রস্তুত করছেন জাল, দড়ি, নৌকা-ট্রলার। কেউ কেউ গড়ছেন নতুন ট্রলার, আবার কেউ পুরাতনটিকে মেরামত করে নিয়েছেন। সাগরে যাওয়ার প্রস্তুতি নিয়ে ইতোমধ্যে অনেকে চলে এসেছেন মোংলা ও পশুর নদীতে। মঙ্গলবার (২৬ অক্টোবর) বনবিভাগের পাস নিয়েই তারা রওনা হচ্ছেন সাগর পাড়ের দুবলার চরে। সাগরে এখন আর দস্যুদের উৎপাত না থাকলেও ঝড়-জলোচ্ছ্বাসে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঝুঁকি মাথায় নিয়েই দুবলায় যাত্রা শুরু করেছেন জেলেরা।

বঙ্গোপসাগর পাড়ে সুন্দরবনের দুবলার চরে ১ নভেম্বর থেকে ৩১ মার্চ পর্যন্ত শুটকি মৌসুমে ব্যস্ত সময় পার করবেন জেলেরা। টানা পাঁচ মাস সেখানে থাকতে হবে জেলেদের। তাই সাগর পাড়ে গড়তে হবে অস্থায়ী থাকার ঘর, মাছ শুকানোর চাতাল ও মাচা। সেসব তৈরিতে ব্যবহার করা যাবে না সুন্দরবনের কোনও গাছপালা-লতাপাতা। তাই বনবিভাগের নির্দেশনা অনুযায়ী চরের উদ্দেশে যাত্রার প্রস্তুতি নেওয়া জেলেরা তাদের ট্রলারে করে সঙ্গে নিয়ে যাচ্ছেন প্রয়োজনীয় সামগ্রী। আর এ সব প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন বাগেরহাটসহ উপকূলের কয়েক জেলার জেলে-মহাজনেরা। যাওয়ার পথে সুন্দরবনের কোনও নদী-খালে প্রবেশ ও অবস্থান করতে পারবেন না সমুদ্রগামী এ জেলেরা। এছাড়া দুবলার চরে অবস্থানকালে সাগর ছাড়া সুন্দরবনের খালে প্রবেশ ও সেখানে মাছ ধরতেও রয়েছে নিষেধাজ্ঞা।

জাতীয় মৎস্যজীবী সমিতির মোংলা শাখার সভাপতি বিদ্যুৎ মন্ডল ও সাধারণ সম্পাদক মো. জালাল শেখ বলেন, এবার দুবলার চরে শুটকি করতে মোংলার আড়াইশ’ থেকে তিনশ’ ট্রলারে জেলেরা যাচ্ছেন। ওই সব ট্রলারে জেলেরা এখান থেকে সব ধরনের সরঞ্জাম নিয়ে যাচ্ছেন।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, শুটকি মৌসুমকে ঘিরে এবারও উপকূলের বিভিন্ন এলাকার প্রায় ১০ হাজার জেলে সমবেত হবেন দুবলার চরে। আর এ মৌসুমেও দুবলার চরের যাচ্ছে প্রায় দেড় হাজার মাছ ধরার ট্রলার। ট্রলার নিয়ে গভীর সাগর থেকে আহরিত বিভিন্ন প্রজাতির মাছ বাছাই করে শুটকি করবেন তারা। এ বছরও চরে জেলেদের থাকা ও শুটকি সংরক্ষণের জন্য ঘর এবং ডিপো স্থাপনের অনুমতি দেওয়া হচ্ছে। দুবলার চরে জেলেদের নিরাপত্তায় বনবিভাগের পাশাপাশি থাকবে র‌্যাব ও কোস্ট গার্ডের টহল।

তিনি আরও বলেন, গত শুটকির মৌসুমে দুবলার চর থেকে বনবিভাগের রাজস্ব আদায় হয়েছিল তিন কোটি ২২ লাখ টাকা। এবারও আবহাওয়া অনুকূলে থাকলে সমপরিমাণ কিংবা তার চেয়েও বেশি রাজস্ব আদায় সম্ভব হবে বলেও জানান তিনি।

দুবলা ফিসারম্যান গ্রুপের নেতা কামাল উদ্দিন আহমেদ বলেন, বঙ্গোপসাগর ও সুন্দরবনে এখন আর দস্যুতার ভয় নেই। তাই অনেকটা স্বস্তি নিয়েই সাগরে যাচ্ছেন জেলেরা। আবহাওয়া ভালো থাকলে লাভের পাল্লা ভারী করেই মৌসুম শেষে বাড়িতে ফিরতে পারবেন উপকূলীয় বিভিন্ন এলাকার এ জেলে-বহাদ্দাররা।

বাংলা ট্রিবিউনসূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

কুয়াকাটার চর বিজয়ে নীল ভেরডিটার ফ্লাইক্যাচার, বৃষ্টিভেজা পাখিকে সারিয়ে ছাড়লেন জেলে

কুয়াকাটার নির্জন চর বিজয়ে দেখা মিলেছে শীতের পরিযায়ী ভেরডিটার ফ্লাইক্যাচারের; প্রায় ২৩০ একরের চরে বন বিভাগ বলছে ৮-১০ প্রজাতির পাখি আর লাল কাঁকড়ার বিচরণ, কিন্তু নজরদারির লোকবল ও নৌযান নেই।

বাংলাভিশন৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

আন্দিজের ৪,৮০০ মিটার উচ্চতায় নতুন গিরগিটি, পেরুতে প্রজাতি দাঁড়াল ২৯৬

পেরুর আরেকিপা অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,৮০০ মিটারের বেশি উচ্চতায় ৬-৮ সেন্টিমিটারের নতুন প্রজাতির গিরগিটি লিওলেইমাস আর্কাইপেনসিসের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা; গবেষণাটি ডাইভারসিটি সাময়িকীতে প্রকাশিত।

আজকের পত্রিকা৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

জলবায়ু ঝুঁকিতে থাকা ২৫ দেশ ঋণে দেউলিয়ার পথে, ঢাকায় বললেন নাশিদ

বে অব বেঙ্গল কনভারসেশনের সমাপনীতে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ বলেন, অভিযোজনে জাতীয় আয়ের প্রায় ৩০ শতাংশ ব্যয় করছে মালদ্বীপ; প্রবাল ও ম্যানগ্রোভের মতো প্রকৃতিভিত্তিক সমাধান বাঁধের চেয়ে অনেক সস্তা।

সমকাল৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)