সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩২°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৫৪%বাতাস ৬ কিমি/ঘবৃষ্টি ০.২ মিমি

মধ্যরাত থেকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় জেলেরা

চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের জেলে ছলেমান সরদার। প্রায় ৩০ বছর ধরে পদ্মা-মেঘনার বুকে ইলিশ ধরে সংসার চালাচ্ছেন তিনি। নদীর ঢেউয়ের মতোই তার জীবনের প্রতিটি দিন উত্থান-পতনের গল্পে ভরা। জীবনের সঙ্গে লড়াই করাই তার নিত্যদিনের অভ্যাস।

চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের জেলে ছলেমান সরদার। প্রায় ৩০ বছর ধরে পদ্মা-মেঘনার বুকে ইলিশ ধরে সংসার চালাচ্ছেন তিনি। নদীর ঢেউয়ের মতোই তার জীবনের প্রতিটি দিন উত্থান-পতনের গল্পে ভরা। জীবনের সঙ্গে লড়াই করাই তার নিত্যদিনের অভ্যাস।

শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের মা ইলিশ রক্ষা অভিযান। এ সময়ে নদীতে নামা যাবে না, জাল ফেলা যাবে না। অথচ এ সময়টুকু ছলেমানের মতো হাজারো জেলের পরিবারের কাছে হয়ে ওঠে ভয়ঙ্কর দুঃস্বপ্ন। সংসারের চাকা থেমে যায়, দুশ্চিন্তা গ্রাস করে পরিবারকে।

সরকার থেকে খাদ্য সহায়তার ঘোষণা থাকলেও সেটি সঠিকভাবে পান না বলে অভিযোগ ছলেমানের। আর যে সামান্য সহায়তা মেলে, তা দিয়ে সংসার টানা যায় না।

স্ত্রী-সন্তানদের মুখের দিকে তাকিয়ে তিনি বলেন, খাদ্য পাই, কিন্তু তা দিয়ে কি ২২ দিন চলে? সংসার তো শুধু ভাতেই চলে না, ওষুধ লাগে, নুন-তেল লাগে, স্কুলে পড়া বাচ্চাদের খরচ লাগে। বাধ্য হয়ে ধারদেনা আর কিস্তির টাকা তুলে জীবন কাটান তারা। নদীতে নামতে না পারার কষ্টের পাশাপাশি দেনার দায় মাথায় নিয়ে রাতগুলো আরও ভারী হয়ে ওঠে।

প্রতিবারের মতো এবারও ছলেমান সরদারের দাবি, শুধু খাদ্য নয়, সরকারের পক্ষ থেকে নগদ অর্থসহ প্রকৃত আর্থিক সহায়তা দেওয়া হোক। তাহলে হয়তো নদী না নামার এ ২২ দিন কিছুটা হলেও স্বস্তি নিয়ে কাটাতে পারবেন তারা।

সদর উপজেলার রাজরাজেশ্বর এলাকার আরেক জেলে মো. কাশেম বলেন, সরকার আমাদের চাল দেয়, তা দিয়ে আমাদের কিছু হয় না। আর চাল দেওয়ার সময় ৫-৭ কেজি কম দেয়। তারপর সরকার বাচুর, সেলাই মেশিনসহ মাছ ধরার সরঞ্জাম দেয় কাদের আমরা বলতে পারি না। প্রকৃত জেলেদের আগে সহায়তা করতে হবে। মাথায় এখন আমাদের দুশ্চিন্তার ভাজ পড়েছে। ২২ দিন কীভাবে কাটাবো আল্লাহ জানেন।

জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ বলেন, চাঁদপুরে ৪৫ হাজার ৬১৫ নিবন্ধিত জেলে রয়েছেন। তাদের যথাসময়ে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে। এরই মধ্যে মা ইলিশ না ধরার জন্য সচেতনতামূলক সভা সমাবেশ করেছি। আশরা করছি জেলে নিষেধাজ্ঞা মেনে চলবে।

চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন জাগো নিউজকে বলেন, ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। এ সময় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে মৎস্য বিভাগ, কোস্টগার্ড, নৌ পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে প্রতিদিন নদীতে অভিযান চলবে।

তিনি আরও বলেন, জেলে পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে এই বছর ৫ কেজি বাড়িয়ে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। চালের পাশাপাশি আর্থিক সহায়তার বিষয়ে সরকারের কাছে আমরা তুলে ধরেছি। আশা করছি সহসা খাদ্য সহায়তার পাশাপাশি আর্থিক সহায়তাও করা হবে। মা ইলিশ রক্ষায় ২২ দিনের এ অভিযানে জেলেদের সহযোগিতা অত্যন্ত জরুরি।

শরীফুল ইসলাম/আরএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

নিষেধাজ্ঞার ২২ দিন সাগরে থেকে ইলিশ ধরার অভিযোগ, চরফ্যাশনের ঘাটে পচা মাছের দুর্গন্ধ

নিষেধাজ্ঞা শেষে চরফ্যাশনের সামরাজ মৎস্যঘাটে ফেরা কিছু ট্রলারের ইলিশের বড় অংশ পচা; এক জেলে বলেন, ৮ অক্টোবরের আগেই সাগরে গিয়ে ২২ দিন মাছ ধরেছেন তাঁরা।

আজকের পত্রিকা১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

দুই উৎসের বর্জ্য ঠেকালে হালদার ৮০ শতাংশ দূষণ কমতে পারে, বলছেন গবেষকেরা

অনন্যা আবাসিক এলাকা হয়ে আসা সিটি করপোরেশনের বর্জ্য আর বাহির সিগন্যাল শিল্প এলাকার বর্জ্য সামলাতে পারলে হালদার দূষণ অনেকটাই কমবে; এ বছর মা-মাছের ডিম মিলেছে প্রায় ৬ হাজার কেজি।

দৈনিক বাংলা১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

গাপ্পির চেয়ে বেশি মশার লার্ভা খায় দেশি তিন মাছ, গবেষণাগারের পরীক্ষায় ফল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পরীক্ষায় নাপিত খয়রা, জেব্রাফিশ ও ব্লু পাঞ্চাক্স দূষিত পানিতেও বিদেশি গাপ্পির চেয়ে অনেক বেশি কিউলেক্স ও এডিস মশার লার্ভা খেয়েছে।

প্রথম আলো১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)