সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

বিশেষ দিনে পাতে রাখুন মাছের খোয়া পোলাও

বিশেষ দিন মানেই একটু ভিন্ন স্বাদের আয়োজন। সাধারণ খাবারের বাইরে গিয়ে যদি পাতে থাকে সুগন্ধি, রুচিশীল ও ব্যতিক্রম কিছু, তাহলেই জমে ওঠে মুহূর্ত। তেমনই একটি রাজকীয় ও মুখরোচক পদ হলো মাছের খোয়া পোলাও।

মৎস্য

বিশেষ দিন মানেই একটু ভিন্ন স্বাদের আয়োজন। সাধারণ খাবারের বাইরে গিয়ে যদি পাতে থাকে সুগন্ধি, রুচিশীল ও ব্যতিক্রম কিছু, তাহলেই জমে ওঠে মুহূর্ত। তেমনই একটি রাজকীয় ও মুখরোচক পদ হলো মাছের খোয়া পোলাও।

নরম, ঝরঝরে পোলাওয়ের সঙ্গে মসলায় মাখানো মাছের স্বাদ একসঙ্গে মিলে তৈরি করে অনন্য এক স্বাদ-অনুভূতি। পরিবার কিংবা অতিথি আপ্যায়নে এই পদটি সহজেই হয়ে উঠতে পারে আপনার বিশেষ দিনের মূল আকর্ষণ। রইলো রেসিপি-

প্রথমেই লবণ, হলুদ, মরিচগুঁড়ো আর লেবুর রস মাখিয়ে মাছের টুকরোগুলো ঘিয়ে ভেজে তুলে রাখুন। এ বার আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চালে আদাবাটা, কাঁচামরিচবাটা, বড়এলাচের গুঁড়ো, জায়ফলগুঁড়ো, জয়িত্রিগুঁড়ো, কেশর ভেজানো দুধ, কাজুবাদামকুচি, কিশমিশ আর খোয়া ক্ষীর দিয়ে ভাল করে মেখে নিন।

এরপর কড়াইয়ে মাছ ভাজার ঘিয়েই আবার ফোড়ন দিন তেজপাতা আর শাহী জিরা। এতে মেখে রাখা চাল দিয়ে মাঝারি আঁচে কিছুক্ষণ ভেজে নিন। এবার চালের ঠিক দ্বিগুণ পরিমাণ গরম পানি ও স্বাদমতো লবণ দিয়ে দিন। চুলার আঁচ কমিয়ে কড়াই ঢেকে দিন। চাল অর্ধেক সেদ্ধ হয়ে এলে এর ওপর মাছগুলো সাজিয়ে দিন। তারপর আবার ঢেকে রান্না করুন কিছুক্ষণ। চাল পুরো সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে ভাজা পেঁয়াজ বা বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করুন মজাদার মাছের খোয়া পোলাও।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ভারতীয় ইলিশ ‘দেশি’ বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা

যশোর বড়বাজারে ভারতীয় ইলিশ দেশি বলে বিক্রির অভিযোগে এক আড়তদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কুয়াকাটায় ২ কেজি ১০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৭ হাজার ২০০ টাকায়

কুয়াকাটার আড়তে নিলামে ওঠা একটি ইলিশ কেজিপ্রতি ৩ হাজার ৬২৫ টাকা দরে বিক্রি হয়েছে; বড় ইলিশ কমে যাওয়ার কারণ নিয়ে সতর্ক করছেন গবেষকরা।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()