সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৯ নভেম্বর ২০২৬
ঢাকা২৩°ভারী বৃষ্টিআর্দ্রতা ৯৮%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ১.৮ মিমি

শীতের রাতে করতে পারেন মাছের বারবিকিউ

শীতের রাতে পরিবারের সদস্য কিংবা বন্ধুদের সঙ্গে জমে উঠুক বারবিকিউয়ের আড্ডা। চিকেন বা মাংসের বদলে এবার স্বাদ বদলাতে তৈরি করতে পারেন মাছের বারবিকিউ। মসলার সুগন্ধ, লেবুর হালকা টক স্বাদ আর গ্রিলের ধোঁয়াটে ঘ্রাণে মাছ হয়ে উঠবে দারুণ সুস্বাদু। বাড়িতেই খুব সহজে তৈরি করা যায় এই পদ।

শীতের রাতে পরিবারের সদস্য কিংবা বন্ধুদের সঙ্গে জমে উঠুক বারবিকিউয়ের আড্ডা। চিকেন বা মাংসের বদলে এবার স্বাদ বদলাতে তৈরি করতে পারেন মাছের বারবিকিউ। মসলার সুগন্ধ, লেবুর হালকা টক স্বাদ আর গ্রিলের ধোঁয়াটে ঘ্রাণে মাছ হয়ে উঠবে দারুণ সুস্বাদু। বাড়িতেই খুব সহজে তৈরি করা যায় এই পদ।

রইলো রেসিপি মাছের বারবিকিউয়ের রেসিপি-

প্রথমে মাছ ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিন। মাছের টুকরোগুলো খুব বড় হলে মাঝারি আকারে কেটে নিন। কাঁটাযুক্ত মাছের বদলে কাঁটা কম এমন মাছ বা ফিলে ব্যবহার করলে খেতে সুবিধা হবে। এক্ষেত্রে তেলাপিয়া বা কোরাল মাছ সবচেয়ে ভালো হয়। একটি পাত্রে টক দই, আদা-রসুন বাটা, লেবুর রস, মরিচ, হলুদ, জিরা, ধনে ও গোলমরিচের গুঁড়া নিন। এর সঙ্গে তেল, লবণ এবং চাইলে সামান্য মধু মিশিয়ে নিন।

এবার মসলার মিশ্রণে মাছের টুকরোগুলো ভালোভাবে মাখিয়ে নিন। পাত্রটি ঢেকে ফ্রিজে অন্তত ৩০ মিনিট রেখে দিন। এতে মসলার স্বাদ মাছের ভেতরে ঢুকবে। কাঠি ব্যবহার করলে আগে পানিতে ভিজিয়ে নিন। এরপর মাছের টুকরোর সঙ্গে পেঁয়াজ, ক্যাপসিকাম ও টমেটো গেঁথে নিন।

বারবিকিউ গ্রিল বা গ্রিল প্যান মাঝারি আঁচে গরম করে সামান্য তেল ব্রাশ করুন। মাছের কাঠিগুলো বসিয়ে দুই পাশ পাল্টে পাল্টে রান্না করুন। মাছ পুরোপুরি সিদ্ধ হয়ে সহজে ভেঙে এলে এবং বাইরের অংশে হালকা পোড়া রং ধরলে নামিয়ে নিন। সাধারণত ১৫ ২০ মিনিট লাগতে পারে, তবে মাছের পুরুত্ব অনুযায়ী সময় কমবেশি হবে।

তৈরি মাছের বারবিকিউয়ের ওপর সামান্য লেবুর রস ছড়িয়ে দিন। সঙ্গে পেঁয়াজের রিং, শসা, ধনেপাতা ও পছন্দের সস দিয়ে গরম গরম পরিবেশন করুন।

শীতের সন্ধ্যায় গরম গরম মাছের বারবিকিউ আর প্রিয়জনদের সঙ্গে আড্ডা খাওয়াদাওয়ার আনন্দটা হয়ে উঠবে আরও জমজমাট!

গুগলে দা এগ্রো নিউজকে আপনার পছন্দের সংবাদ উৎস করুন

জাগো নিউজ ২৪সূত্র

রান্নাবান্না

সম্পর্কিত খবর

গাজর, শিম, মটরশুঁটি আর বাঁধাকপিতে শীতের সবজি স্যুপরান্নাবান্না

গাজর, শিম, মটরশুঁটি আর বাঁধাকপিতে শীতের সবজি স্যুপ

বাজারে ওঠা শীতের তাজা গাজর, শিম, মটরশুঁটি ও বাঁধাকপি দিয়ে অল্প তেলে, অল্প সময়ে এক বাটি গরম সবজি স্যুপ বানানোর সহজ রেসিপি।

বাংলা নিউজ ২৪১৮ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
রান্নাবান্না

শিশুর স্কুল টিফিন: বয়স বুঝে পুষ্টি, বৈচিত্র্য আর নিরাপদ খাবার

জাতীয় খাদ্য নির্দেশিকা ২০২৫ মেনে শিশুর বয়স অনুযায়ী টিফিনে কী রাখবেন, কী এড়াবেন এবং খাবার কীভাবে নিরাপদ রাখবেন, তা জানিয়েছেন দুই পুষ্টিবিদ।

প্রথম আলো১৭ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
রান্নাবান্না

হালকা শীতে ভাতের চাল দিয়ে রান্না করুন মজাদার খিচুড়ি

দুপুরে কিংবা শীতের সকালে খিচুড়ি হলে আর কথাই নেই। বাঙালি মানেই খিচুড়ি পছন্দ করে না এমন কেউ নেই। পোলাওয়ের চালের খিচুড়ি তো আমরা প্রায়ই খেয়ে থাকি কিন্তু সাধারণ ভাতের চাল দিয়ে রান্না করা গরম গরম খিচুড়ির নিজস্ব একটা স্বাদ আছে।

জাগো নিউজ ২৪১৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)