সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

চট্টগ্রামে ৫৩ টিয়া ও ৩০ মুনিয়া পাখি উদ্ধার

চট্টগ্রামে ৮৩টি টিয়া ও মুনিয়া পাখি উদ্ধার করেছে বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। এর মধ্যে ৫৩টি টিয়া এবং ৩০টি মুনিয়া পাখি রয়েছে।

পরিবেশ

চট্টগ্রামে ৮৩টি টিয়া ও মুনিয়া পাখি উদ্ধার করেছে বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। এর মধ্যে ৫৩টি টিয়া এবং ৩০টি মুনিয়া পাখি রয়েছে।

মঙ্গলবার (৬ জুন) বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত নগরীর রিয়াজউদ্দিন বাজার নূপুর মার্কেট পাখি গলি থেকে এসব পাখি উদ্ধার করা হয়।

জানা যায়, এদিন অভিযানের খবরে পাখি কারবারিরা সটকে পড়েন। পাখিগুলো একটি চারতলা ভবনের গোডাউন থেকে খাঁচাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মুহাম্মদ ইসমাইল হোসাইন জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট ঢাকার তথ্য অনুযায়ী মঙ্গলবার কোতোয়ালী থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়। এসময় ৫৩টি টিয়া এবং ৩০টি মুনিয়া পাখি উদ্ধার করা হয়। বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী উদ্ধার করা পাখিগুলো উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হবে।

ইকবাল হোসেন/এমকেআর

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()