সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩৩°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৫১%বাতাস ৪ কিমি/ঘবৃষ্টি ০.১ মিমি

হাতিকে চিকিৎসা দিতে গিয়ে চিকিৎসকসহ আহত ১৫

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বন্যহাতিকে চিকিৎসা দিতে গিয়ে আহত হাতির আক্রমণে চিকিৎসকসহ ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে বিজিবির হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়েছে।

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বন্যহাতিকে চিকিৎসা দিতে গিয়ে আহত হাতির আক্রমণে চিকিৎসকসহ ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে বিজিবির হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) দুপুরের দিকে রামু ক্যান্টনমেন্ট এলাকা থেকে বিজিবির আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। আহত বাকিরা কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

জানা যায়, শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে রামুর মিয়ানমার সীমান্তবর্তী রাজারকুল থোয়াইংগ্যকাটার বালুচড়া দক্ষিণের পাহাড়ে মাইন বিস্ফোরণে আহত হাতির চিকিৎসা দিতে গেলে চিকিৎসকসহ বনবিভাগের ১৫ জন কর্মকর্তা-কর্মচারী আহত হন। তাদের মাঝে দুজন চিকিৎসকসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বিজিবির হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়েছে।

বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এসব বিষয়টি নিশ্চিত করেন জানান।

ঢাকায় নেওয়া আহতরা হলেন, কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজরা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. হাতেম সাজ্জাত মো. জুলকারনাইন, গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান ও সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশের কক্সবাজার জেলা শাখার সদস্যসচিব মো. আতিকুর রহমান।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. নুরুল ইসলাম বলেন, পার্বত্য নাইক্ষ্যংছড়ি বন রেঞ্জ থেকে খবর আসে নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আহত হাতিটি বর্তমানে রামু উপজেলার দারিয়ারদীঘি সংরক্ষিত বনে অবস্থান করছে। সে খবরের প্রেক্ষিতে শুক্রবার চিকিৎসকসহ বন বিভাগের ১৫ সদস্যের একটি দল নিয়ে রেঞ্জ কর্মকর্তা আলী নেওয়াজ দারিয়ার দীঘি সংরক্ষিত গভীর বনে যান। এসময় কিছু বুঝার আগে হঠাৎ পেছন থেকে সবার ওপর আক্রমণ করে হাতিটি। এতে ১৫ জনের সবাই আহত হন। হাতিটি আক্রমণ করে একটি বন্দুকও কেড়ে নিয়ে বনের ভেতর ফেলে দিয়েছিল। পরে অনেক খুঁজে বন্দুকটি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি আহত হাতিটি যাতে সুচিকিৎসা পায়। চিকিৎসা দিতে গিয়ে বনকর্মীরা আহত হলেও এখন হাতিটির গতিবিধি আমরা লক্ষ্য রাখছি।

বন কর্মকর্তা আরও জানান, মাইন বিস্ফোরণে হাতিটির সামনের ডান পা প্রায় অবশ হয়ে গেছে। ওই পায়ের তলা ও নখ উড়ে গেছে। বাকি তিনটি পায়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে হাতিটিকে। পায়ের ক্ষতের যন্ত্রণা নিয়ে খাবার সংগ্রহ করতে গিয়ে হাঁপিয়ে উঠছে হাতিটি। গত ৩ আগস্ট নাইক্ষ্যংছড়ি সীমান্তে হাতিটি স্থলমাইন বিস্ফোরণে আহত হয়।

চিকিৎসকেরা বলছেন, রক্ত ও পানিশূন্যতায় হাতিটি দুর্বল হয়ে পড়েছে। দীর্ঘমেয়াদে নিবিড় পরিচর্যা দরকার আহত হাতিটির।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফ জানান, আহতদের মাঝে গুরুতরদের উন্নত চিকিৎসার জন্য বিজিবির হেলিকপ্টারে রামু ক্যান্টনমেন্ট থেকে ঢাকায় নেওয়া হয়েছে। বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি সর্বদা মানবিক সহায়তা প্রদানে অঙ্গীকারবদ্ধ।

অপর এক সূত্র জানায়, আহত হাতির আক্রমণে গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মো. মোস্তাফিজুর রহমানের বুকের হাড় ভেঙে গেছে। বাকি দুজনও নানা ভাবে জখম পাওয়া। এর মাঝেও মাঝেও স্থানীয় কিছু তরুণ আহত হাতিটির ক্ষুধা নিবারণে কলাগাছসহ নানা পাহাড়ি খাদ্য সরবরাহের চেষ্টা করছে।

সায়ীদ আলমগীর/এমএন/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

বাংলাদেশ

AEZ-০৭: সক্রিয় ব্রহ্মপুত্র-যমুনা প্লাবনভূমি, যেখানে নদী জমি গড়ে আবার কেড়েও নেয়

নদীভাঙন, নতুন চর, বালু-পলির মাটি আর অনিশ্চিত বন্যার মৌসুম। কুড়িগ্রাম থেকে মানিকগঞ্জ পর্যন্ত প্রায় ৩ লাখ ১৯ হাজার হেক্টরের এই অঞ্চলে কৃষিকে টেকসই করতে দরকার জমিভিত্তিক তথ্য, উপগ্রহচিত্রের পর্যবেক্ষণ আর সময়মতো পরিকল্পনা।

তানিয়া চৌধুরী১ নভেম্বর ২০২৬১৩ মিনিটের পড়া
পরিবেশ

বরেন্দ্রে বছরে ০.৬ মিটার পর্যন্ত নামছে পানির স্তর, সমন্বিত পানিনীতির দাবি

রাজশাহীতে নীতি সংলাপে বিশেষজ্ঞ ও জনপ্রতিনিধিরা ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে ভূ-উপরিস্থ পানি, খাল-বিল সংস্কার, বৃষ্টির পানি সংরক্ষণ ও কম পানির ফসলের ওপর জোর দিয়েছেন।

বাসস১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

দুই উৎসের বর্জ্য ঠেকালে হালদার ৮০ শতাংশ দূষণ কমতে পারে, বলছেন গবেষকেরা

অনন্যা আবাসিক এলাকা হয়ে আসা সিটি করপোরেশনের বর্জ্য আর বাহির সিগন্যাল শিল্প এলাকার বর্জ্য সামলাতে পারলে হালদার দূষণ অনেকটাই কমবে; এ বছর মা-মাছের ডিম মিলেছে প্রায় ৬ হাজার কেজি।

দৈনিক বাংলা১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)