সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

কুলিয়ারচরে দুই গ্রামবাসীর টেঁটাযুদ্ধ, আহত ১৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ আর বাগান থেকে কলার ছড়ি চুরির ঘটনায় কিশোরগঞ্জের কুলিয়ারচর দুই গ্রামবাসীর মধ্যে ভয়াবহ টেঁটা যুদ্ধের ঘটনা ঘটে।

ফল

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ আর বাগান থেকে কলার ছড়ি চুরির ঘটনায় কিশোরগঞ্জের কুলিয়ারচর দুই গ্রামবাসীর মধ্যে ভয়াবহ টেঁটা যুদ্ধের ঘটনা ঘটে।

শনিবার (৪ মে) উপজেলার ছয়সূতি ইউনিয়নের কলা কূপা ও মধুয়া চর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দুপুর আড়াইটা থেকে পৌনে ৪টা পর্যন্ত চলা দুই গ্রামবাসীর এ সংঘর্ষের ঘটনায় গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে পুলিশ এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সংঘর্ষের ঘটনায় বিভিন্ন বয়সের অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতাল-ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, কলা কূপা গ্রামের একটি বাগান থেকে কলার ছড়ি চুরির ঘটনায় মধুয়া চর গ্রামের কয়েকজনকে অভিযুক্ত করেন গ্রামের লোকজন। এলাকার আধিপত্য নিয়ে পূর্ব বিরোধ আর কলাবাগান থেকে ছড়ি চুরির ঘটনায় এ দুই গ্রামবাসীর মধ্যে গত এক সপ্তাহ ধরে উত্তেজনা চলছিল। এ পরিস্থিতিতে কোনো প্রকার সংঘর্ষ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্ততায় শনিবার দুপুরে সালিশি দরবারে বসেন দুপক্ষের লোকজন। স্থানীয় আওয়ামী লীগ নেতা ও জন প্রতিনিধিরা এ সালিশে উপস্থিত হন।

এ সালিশ চলাকালে কথা কাটাকাটি থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় দুই গ্রামের শত শত লোকজন দেশীয় অস্ত্র টেঁটা, এক কাটিয়া, হলঙ্গা, লাঠিসোঁটা ইত্যাদি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বেলা আড়াইটা থেকে সাড়ে পৌণে চারটা পর্যন্ত চলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা।

ছয়সূতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন ওরফে ভিপি ইকবাল জাগো নিউজকে জানান, কলার ছড়ি চুরি ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে এমন সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আর এ ঘটনায় বেশ কিছু লোক আহত হয়েছেন।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান বলেন, কলার ছড়ি চুরির ঘটনাটি নিষ্পত্তির জন্য শনিবার দুপুরে সালিশে বসেছিলেন এ দুই গ্রামের লোকজন। কিন্তু এক পর্যায়ে কথা কাটাকাটির জের ধরে এ দুপক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। কিছু লোক আহত হলেও পুলিশি তৎপরতায় খুনের মতো ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এসকে রাসেল/এনআইবি/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()