সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

নারায়ণগঞ্জে কমেছে ফুল চাষ, ফোটেনি সময়মতো

প্রতি বছরের মতো এবারও ফুলে ফুলে ছেয়ে গেছে নারায়ণগঞ্জ বন্দরের সাবদী, মীরকুণ্ডি ও দিঘলদী এলাকা। চোখ যেদিকে যাবে; সেদিকেই শুধু ফুল আর ফুল। এলাকাজুড়ে শুধুই ফুলের বাগান। এ ফুল দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। বিশেষ করে ছুটির দিনে যেন দর্শনার্থীদের ঢল নামে এ এলাকায়।

ফুল

প্রতি বছরের মতো এবারও ফুলে ফুলে ছেয়ে গেছে নারায়ণগঞ্জ বন্দরের সাবদী, মীরকুণ্ডি ও দিঘলদী এলাকা। চোখ যেদিকে যাবে; সেদিকেই শুধু ফুল আর ফুল। এলাকাজুড়ে শুধুই ফুলের বাগান। এ ফুল দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। বিশেষ করে ছুটির দিনে যেন দর্শনার্থীদের ঢল নামে এ এলাকায়।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, বছরজুড়েই নারায়ণগঞ্জ বন্দর উপজেলার দিঘলদী ও সাবদীসহ কয়েকটি এলাকায় ফুল চাষ হয়ে থাকে। তবে শীত মৌসুমে প্রায় সবাই ফুল চাষ করেন। সেই সঙ্গে শহরে ফুলের চাহিদার অনেকটাই পূরণ করেন দীঘলদি ও সাবদী এলাকার ফুল চাষিরা। পাশাপাশি দেশের অন্যান্য এলাকায়ও এখানকার ফুল যায়।

বন্দর উপজেলার দিঘলদী ও সাবদী গ্রামের প্রায় ৬৫ হেক্টর চাষ হচ্ছে জিপসি, গাঁদা, গ্লাডিওলাস, চেরি, জাপানি, চন্দ্রমল্লিকাসহ নানা জাতের ফুল। মাঠের পর মাঠ লাল গাঁদা ও গ্লাডিওলাস ফুলের দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যায়। তবে এ বছর অন্যান্য বছরের তুলনায় ফুল চাষ কম হয়েছে। সেই সঙ্গে ফুল বিক্রির মৌসুম চলে এলেও পরিপূর্ণভাবে ফুল ফোটেনি।

জন্মদিন, বিয়ে, আত্মার প্রতি সম্মান প্রদর্শন, গৃহসজ্জায় ব্যবহার করা হয় এসব ফুল। এসবের পাশাপাশি বসন্তবরণ, ভালোবাসা দিবস, বাংলা ও ইংরেজি নববর্ষ, স্বাধীনতা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মতো দিনগুলোতে ফুলের চাহিদা থাকে বেশি। নারায়ণগঞ্জে এ চাহিদার অনেকটাই পূরণ করে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদী, দিঘলদী ও মুকুলদী এলাকার ফুল।

আসমাউল হুসনা নামে এক দর্শনার্থী বলেন, ‌'শহরের কোলাহল ছেড়ে এই সুন্দর পরিবেশে আসতে পেরে খুবই ভালো লাগছে। পরিবারের সদস্যদের নিয়ে বের হওয়া উচিত। জায়গাটা অনেক সুন্দর। হরেক রকমের ফুল দেখলেই মন ভালো হয়ে যায়।'

পড়াশোনার পাশাপাশি ফুলের ক্ষেতে কাজ করেন দুর্জয় বারই। তিনি বলেন, 'এ বছর মোটামুটি ফুলের চাষ হয়েছে। কারণ এ বছর বর্ষার পানি নামতে দেরী হওয়ায় সময়মতো ফুল গাছের চারা রোপণ করা যায়নি। যে কারণে ফুল বিক্রির সময় হয়ে গেলেও ফুল ফোটেনি। তারপরও আশা করি চালান উঠে যাবে।'

প্রায় ৪০ বছর ধরে ফুল চাষ ও ব্যবসার সঙ্গে জড়িত নকুল চন্দ্র হালদার। তিনি বলেন, 'এ বছর অবস্থা তেমন ভালো না। বর্ষার পানির কারণে দুই মাস পিছিয়ে চারা রোপণ করা হয়েছে। দুই মাস আগে লাগাতে পারলে ফুল দুই মাস আগে আসতো। সামনে রোজা চলে আসছে। রোজার সময় ফুল তেমন বিক্রি হয় না। সবমিলিয়ে পরিস্থিতি তেমন ভালো না।'

বন্দর উপজেলা কৃষি অফিসার তাসলিমা আক্তার বলেন, 'গত বছর থেকে এ বছর ফুলের আবাদ কম হয়েছে। কারণ এ বছর জাতীয় দিবসগুলো রমজান মাসে পড়েছে। সেই সঙ্গে সংসদ নির্বাচনের একটা ব্যাপার আছে। যে কারণে এ বছর ফুল চাষিরা শীতকালীন সবজি চাষ করেছেন।'

তিনি বলেন, 'এ বছর নারায়ণগঞ্জ বন্দরে ৬৫ হেক্টর জমিতে ফুল চাষ হয়েছে। সেই সঙ্গে প্রতি বছরের মতো এবারও প্রায় ৪ কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা নিয়ে কৃষকেরা ফুল চাষ করেছেন।'

মোবাশ্বির শ্রাবণ/এসইউ

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফুল

সম্পর্কিত খবর

ফুল

ঘরের বাতাস পরিষ্কার রাখে যে গাছ: পিস লিলি

কম আলোতেও বেড়ে ওঠা পিস লিলি অন্দরসজ্জায় জনপ্রিয়; নাসার গবেষণা বলছে, এটি ঘরের বাতাস থেকে বেনজিন ও ফরমালডিহাইডের মতো টক্সিন দূর করে।

সমকাল১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গোল নয় তবুও কেন এর নাম ‘গোলগাছ’

গোলগাছ কিংবা গোলপাতা কোনোটিই গোল নয়। তাহলে এই গাছ ও পাতার অঙ্গে-সঙ্গে গোল শব্দটি যুক্ত হলো কীভাবে? সাধারণত বেশির ভাগ ক্ষেত্রেই ফুল অথবা ফলের নামানুসারে কোনো গাছ বা উদ্ভিদের নাম নির্ধারণ করা হয়। গোলফল যখন ছড়িয়ে থাকে তখন দেখতে ঠিক পরিপাটি গোলগাল কাঁঠাল এবং কেয়া ফলের মতো। মূলত ছড়ায়-ছড়ায় ঝুলতে থাকা চোখ-

জাগো নিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()
নারায়ণগঞ্জে কমেছে ফুল চাষ, ফোটেনি সময়মতো | দা এগ্রো নিউজ