সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস কিমি/ঘ

সাপে কামড়ানোর পর কবিরাজের ঝাড়ফুঁক, প্রাণ গেলো কৃষকের

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নের ছোট চর কাজল গ্রামে সাপের কামড়ে আবুল বশার হাওলাদার (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

পরিবেশ

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নের ছোট চর কাজল গ্রামে সাপের কামড়ে আবুল বশার হাওলাদার (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকালে গরুর জন্য ঘাস আনতে গেলে বিষধর সাপ ছোবল দেয় তাকে। আবুল বশার ওই এলাকার জয়নাল হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মাঠে ঘাস কাটার সময় হঠাৎ সাপের কামড়ে আক্রান্ত হন আবুল বশার। কিন্তু বিষয়টি গুরুত্ব না দিয়ে তিনি কিছু সময় মাঠে কাজ চালিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা পাশের ইউনিয়নের এক কবিরাজকে ডাকেন। কবিরাজ এসে তিন দফা ঝাড়ফুঁক করার পরই আবুল বশার অচেতন হয়ে পড়েন। পরে তাকে দ্রুত গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. নাইমুর রহমান মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নোমান পারভেজ বলেন, 'সাপে কামড়ের ঘটনায় রোগীকে যত দ্রুত সম্ভব সরকারি হাসপাতালে নিয়ে আসা অত্যন্ত জরুরি। বাংলাদেশে প্রায় ৯৫ শতাংশ সাপ বিষহীন হলেও অবশিষ্ট ৫ শতাংশ মারাত্মক বিষধর। সময়মতো হাসপাতালে নিয়ে এলে এন্টিভেনম প্রয়োগ করে রোগীর জীবন বাঁচানো সম্ভব। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমাণ এন্টিভেনম মজুত রয়েছে।'

মাহমুদ হাসান রায়হান/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()