সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

ফরিদপুরে খেজুরের গুড় তৈরিতে ব্যস্ত গাছিরা

ফরিদপুরে খেজুরের গুড় তৈরিতে ব্যস্ত গাছিরা। অগ্রহায়ণ মাস থেকেই তাদের ব্যস্ততা বাড়ে। গাছিদের তৈরি ভেজালমুক্ত ও সুস্বাদু গুড় জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলা-উপজেলায়। মান ঠিক রাখতে গাছি ও তরুণ উদ্যোক্তাদের পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ।

ফল

ফরিদপুরে খেজুরের গুড় তৈরিতে ব্যস্ত গাছিরা। অগ্রহায়ণ মাস থেকেই তাদের ব্যস্ততা বাড়ে। গাছিদের তৈরি ভেজালমুক্ত ও সুস্বাদু গুড় জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলা-উপজেলায়। মান ঠিক রাখতে গাছি ও তরুণ উদ্যোক্তাদের পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ।

খোঁজ নিয়ে জানা গেছে, ফরিদপুরের খেজুরের গুড় ও পাটালির খ্যাতি রয়েছে দেশজুড়ে। এটি কিনতে ভিড় করেন অন্য এলাকার মানুষও। জেলার চাহিদা মিটিয়ে এ গুড় যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। প্রতি কেজি গুড় বিক্রি হচ্ছে ৬০০ টাকা দরে।

ফরিদপুর শহরের তাম্বুলখানাজুড়ে দেখা মেলে এ কর্মযজ্ঞ। কাক ডাকা ভোরে খেজুরের রস সংগ্রহ করতে বেরিয়ে পড়েন গাছিরা। খেজুর গাছ থেকে নামিয়ে আনেন রস ভর্তি হাঁড়ি। এরপর তা নিয়ে ছোটেন চুলার কাছে। টিনের বড় পাত্রে (তাফাল) রস ঢেলে জ্বাল দিয়ে শুরু হয় গুড় তৈরির প্রক্রিয়া। আস্তে আস্তে রস শুকিয়ে রূপ নেয় সুস্বাদু খেজুর গুড়।

গাছি গফফার শেখ বলেন, আগের দিন বিকেলে খেজুর গাছ কেটে হাঁড়ি বসানো হয়। পরের দিন ভোরবেলা রস সংগ্রহ করে গুড় তৈরির প্রক্রিয়া শুরু হয়। উৎপাদিত গুড় বাজারে বিক্রির পাশাপাশি স্থানীয়দের কাছেও বিক্রি করা হয়।

গুড় কিনতে আসা ক্রেতা মিজানুর রহমান বলেন, বাজারের গুড়ে বেশিরভাগই ভেজাল। ভেজালমুক্ত গুড় চেনা বড় দ্বায়। তাই ভেজালমুক্ত রস ও গুড় নেওয়ার জন্য গাছি ও উৎপাদনকারীদের কাছে ছুটে আসা। ঐতিহ্য ধরে রাখতে নিজ উদ্যোগে প্রায় ৬০০ খেজুরের গাছ কিনেছেন তরুণ উদ্যোক্তা এনামুল হাসান গিয়াস। তিনি বলেন, রাজশাহী ও যশোরসহ বিভিন্ন অঞ্চল থেকে গাছিদের এনে ভেজালমুক্ত গুড় তৈরির কর্মযজ্ঞ শুরু করেছেন। এতে খরচ বেড়ে যায়। তবে ভেজালমুক্ত গুড় তৈরি করছেন।

ফরিদপুর সদরের কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, ফরিদপুরে ছোট-বড় দেড় লাখের বেশি খেজুর গাছ রয়েছে। দেশের অনেক জায়গাতেই ভেজাল গুড় তৈরি হয়। তবে ফরিদপুরের তরুণ উদ্যোক্তাদের মধ্যে এ প্রবণতা নেই। তাই খেজুর গাছ লাগানোর পাশাপাশি তাদের নানা বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে।

এন কে বি নয়ন/জেডএইচ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()