সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯২%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

আজ থেকে নামছে সবধরনের গুটি আম

জ্যৈষ্ঠের শুরুতে গুটি আম পাড়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে রাজশাহী জেলার আম সংগ্রহ ও বাজারজাতকরণ। বুধবার (১৫ মে) থেকে জেলা প্রশাসন ঘোষিত ম্যাংগো ক্যালেন্ডার অনুযায়ী আম বাজারজাত করণ চলবে। সকাল থেকে রাজশাহীর বিভিন্ন এলাকার কৃষকরা আম নামানো শুরু করেছেন। তবে আমেরে প্রধান বাজার বানেশ্বর এখনও ফাঁকা। এ বাজার জমতে

ফল

জ্যৈষ্ঠের শুরুতে গুটি আম পাড়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে রাজশাহী জেলার আম সংগ্রহ ও বাজারজাতকরণ। বুধবার (১৫ মে) থেকে জেলা প্রশাসন ঘোষিত ম্যাংগো ক্যালেন্ডার অনুযায়ী আম বাজারজাত করণ চলবে। সকাল থেকে রাজশাহীর বিভিন্ন এলাকার কৃষকরা আম নামানো শুরু করেছেন। তবে আমেরে প্রধান বাজার বানেশ্বর এখনও ফাঁকা। এ বাজার জমতে শুরু হতে অপেক্ষা করতে হবে ২৫ মে পর্যন্ত।

জেলা প্রশাসনের তথ্যমতে, ম্যাংগো ক্যালেন্ডার অনুযায়ী আজ (বুধবার) থেকে সব ধরনের গুটি, ২৫ মে থেকে গোপালভোগ-রানিপছন্দ, ৩০ মে থেকে খিরসাপাত, ২৫ মে থেকে লক্ষণভোগ-লখনা, ১০ জুন থেকে ল্যাংড়া-ব্যানানা ম্যাংগো, ১৫ জুন থেকে আম্রপালি, ১৫ জুন থেকে ফজলি, ৫ জুলাই থেকে বারি আম ৪, ১০ জুলাই থেকে আশ্বিনা, ১৫ জুলাই থেকে গৌড়মতি, ২০ আগস্ট থেকে ইলামতি এবং কাটিমন ও বারিআম-১১ সারা বছর সংগ্রহ করা যাবে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, এ বছর রাজশাহী জেলায় ১৯ হাজার ৬০২ হেক্টর জমিতে আম চাষ হচ্ছে। উৎপাদন লক্ষ্যমাত্রা দুই লাখ ৬০ হাজার ১৬৪ মেট্রিক টন।

এদিকে ম্যাংগো ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত সময়ে পরিপক্ব আম কৃষক ও ব্যবসায়ীদের আম বাজারজাত করার অনুরোধ জানান জেলা প্রশাসন ও কৃষি বিভাগ। সেই লক্ষে সকাল থেকেই বেধে দেওয়া সময়ে আম সংগ্রহ শুরু করেছেন জেলার আম চাষিরা। তবে শুরুর দিনে তেমন আম ভাঙেনি কেউ। কিছু কিছু চাষি অল্প পরিসরে গুঁটি আশ সংগ্রহ করেছেন। এসব আমের দাম বেশে ভালো পেয়ে খুশি চাষিরা।

রাজশাহীর পবা এলাকার চাষি আনোয়ারুল হক প্রথম দিনে আম সংগ্রহ শুরু করেছেন। তিনি বলেন, এবার আমের দাম বেশ ভালো হবে। চলতি বছরের আম সংগ্রহ শুরু করেছি। শুরুর দিনে গুঁটি আম সংগ্রহ করছি। এসব আম এখন পরিপক্ব হয়েছে। তাই সংগ্রহ করা যাবে। এ জন্য নির্ধারিত তারিখ মেনে সংগ্রহ শুরু করেছি।

রাজশাহীর বানেশ্বর এলাকার চাষি রাজিব হোসেন বলেন, এবার বৃষ্টি কম। আমও কম। তবে যা আম আছে এতে করে আশ্বিনা ও আমরুপালি বেশি। এসব আমে দাম বেশি হবে।

তিনি বলেন, আজ থেকে গুটি আমের সংগ্রহ শুরু হয়েছে। আজ সকালে দুইট গাছের আম সংগ্রহ করছি। এসব গুটি জাতের আম। এগুলো আচারের জন্যই বেশি ব্যবহার হয়। তবে কিছু আম আড়তে বিক্রি করবো। এসব আম অন্তত ১২শ থেকে ১৪শ টাকা মন হিসেবে বিক্রি হবে। গতবার এ আম ৬শ থেকে ৮শ টাকার বিক্রি করেছি।

রাজশাহীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোছা. উম্মে ছালমা বলেন, থেকে রাজশাহীর আম বাজারজাতকরণ শুরু হয়েছে। এটি পর্যায়ক্রমে চলবে। আমরা আশা করবো ম্যাংগো ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত সময়ে পরিপক্ব আম কৃষক ও ব্যবসায়ীরা বাজারজাত করবে।

বানেশ্বর হাট ইজারাদার জাহাঙ্গীর আলম বলেন, এখনও হাট জমে উঠেনি। আজ থেকেই বাজারজাত শুরু হবে। তবে গুটি আমে বাজার জমে উঠবে না। মূল বাজার জমে উঠতে গোপালভোগ আম বাজারে আসতে হবে। সেই লক্ষ্যে ২৫ মে পর্যন্ত বাজার জমে উঠবে না। এরপর থেকেই বাজার জমে উঠবে।

সাখাওয়াত হোসেন/আরএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()