সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৫ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৩%বাতাস ৮ কিমি/ঘ

মাছের সাথে শত্রুতা

নোয়াখালীর সুবর্ণচরে রাতের আধারে পুকুরে বিষ ঢেলে প্রায় ২ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।

নোয়াখালীর সুবর্ণচরে রাতের আধারে পুকুরে বিষ ঢেলে প্রায় ২ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।

রবিবার (১৭ অক্টোবর) ভোর বেলা উপজেলার ৬নং চর আমান উল্যাহ ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের জোবায়েরের মৎস্য খামারে এ ঘটনা ঘটে। সে একই গ্রামের খালেক ডুবাইওয়ালা বাড়ির মো. আবদুল খালেকের ছেলে।

চর আমান উল্যাহ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. গোফরান উদ্দিন ও স্থানীয়রা জানান, রবিবার ভোর রাতের দিকে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে। এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি জানান।

মৎস্য খামারি মো. জোবায়ের হোসেন জামরুল বলেন, আমাদের পার্শ্ববর্তী মিয়া ডুবাইওয়ালার বাড়ির দরজায় একটি পুকুর ১০ বছরের জন্য লিজ নিয়েছি। এখানে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেছি। পার্শ্ববর্তী মৃত মজিবুল হকের বাড়ির মো. দেলোয়ার হোসেন রুবেল, টিপু সুলতান, আনোয়ার হোসেনসহ মুকবুল আহম্মদের সাথে দীর্ঘদিন যাবত আমাদের পারিবারিক কলহ রয়েছে। গত কয়েকমাস পূর্বে বিদ্যুতের খুঁটি নিয়ে তাদের সাথে আমাদের বাকবিতণ্ডা হয়েছে। এর কিছু দিন পর পুকুরে রাতের আধারে কে বা কারা বিষ ঢেলে প্রায় ৬-৭ লাখ টাকার মাছ নিধন করেছে। ঠিক একই রকমভাবে আজ রবিবার ভোর রাতের দিকে পুনরায় আমার দুই লাখ টাকার মাছ পূর্বের মতো পুকুরে বিষ ঢেলে নিধন করেছে। পুকুরের পাড়ে একটি বিষাক্ত সরঞ্জাম মিশানোর পলিথিন পেয়েছি।

এ বিষয়ে অভিযুক্ত মজিবুল হকের বাড়ির ফোনে কল করা হলেও তারা কেউ ফোন রিসিভ করেনি।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

সাম্প্রতিক দেশকালসূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

কুয়াকাটার চর বিজয়ে নীল ভেরডিটার ফ্লাইক্যাচার, বৃষ্টিভেজা পাখিকে সারিয়ে ছাড়লেন জেলে

কুয়াকাটার নির্জন চর বিজয়ে দেখা মিলেছে শীতের পরিযায়ী ভেরডিটার ফ্লাইক্যাচারের; প্রায় ২৩০ একরের চরে বন বিভাগ বলছে ৮-১০ প্রজাতির পাখি আর লাল কাঁকড়ার বিচরণ, কিন্তু নজরদারির লোকবল ও নৌযান নেই।

বাংলাভিশন৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

আন্দিজের ৪,৮০০ মিটার উচ্চতায় নতুন গিরগিটি, পেরুতে প্রজাতি দাঁড়াল ২৯৬

পেরুর আরেকিপা অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,৮০০ মিটারের বেশি উচ্চতায় ৬-৮ সেন্টিমিটারের নতুন প্রজাতির গিরগিটি লিওলেইমাস আর্কাইপেনসিসের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা; গবেষণাটি ডাইভারসিটি সাময়িকীতে প্রকাশিত।

আজকের পত্রিকা৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

জলবায়ু ঝুঁকিতে থাকা ২৫ দেশ ঋণে দেউলিয়ার পথে, ঢাকায় বললেন নাশিদ

বে অব বেঙ্গল কনভারসেশনের সমাপনীতে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ বলেন, অভিযোজনে জাতীয় আয়ের প্রায় ৩০ শতাংশ ব্যয় করছে মালদ্বীপ; প্রবাল ও ম্যানগ্রোভের মতো প্রকৃতিভিত্তিক সমাধান বাঁধের চেয়ে অনেক সস্তা।

সমকাল৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)