প্রতিদিন সকালে ডিম আর রুটি খেতে একঘেয়ে লাগলে এই দুই উপকরণেই বানানো যায় ডিম-রুটির পিজা। রুটি, ডিম, সবজি আর পনির দিয়ে তৈরি খাবারটি সহজ, আর শিশুদের নাশতায়ও বৈচিত্র্য আনে।
উপকরণ: ডিম ৩টি, রুটি ৩টি, টমেটো কুচি ২টি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, পনির পরিমাণমতো, ধনেপাতা কুচি, গোলমরিচ গুঁড়া, অরিগানো, চিলি ফ্লেক্স, লবণ ও বাটার পরিমাণমতো। চাইলে সামান্য গাজর কুচিও দেওয়া যায়।
প্রথমে একটি পাত্রে ডিম ফেটিয়ে নিন। রুটিগুলো ছোট টুকরো করে ডিমে দিয়ে ভালোভাবে মেশান। এরপর পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, ধনেপাতা, লবণ ও সামান্য গোলমরিচ গুঁড়া দিয়ে আবার মেশান।
ফ্রাইপ্যানে বাটার গরম করে মিশ্রণটি ঢেলে সমানভাবে ছড়িয়ে দিন। একেবারে কম আঁচে ঢাকনা দিয়ে ৩-৪ মিনিট রান্না করে সাবধানে উল্টে দিন।
ওপরে টমেটো সস ছড়িয়ে পনির, পেঁয়াজ, ক্যাপসিকাম ও টমেটো কুচি সাজান। আবার পনির ছড়িয়ে অরিগানো ও চিলি ফ্লেক্স দিয়ে ঢেকে আরও ২ মিনিট হালকা আঁচে রাখুন।
পনির গলে গেলে নামিয়ে পিজার মতো ত্রিভুজ আকারে কেটে গরম গরম পরিবেশন করুন।
সূত্র: বাংলা ট্রিবিউন




মন্তব্য
(০)