সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২০ নভেম্বর ২০২৬
ঢাকা২২°ভারী বৃষ্টিআর্দ্রতা ৯৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৭ মিমি

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুবলারচরে শুঁটকি জেলেদের মাছ ভিজে নষ্ট

বৈরী আবহাওয়ায় দুই দিন ধরে সাগরে যেতে পারছেন না বাগেরহাটের দুবলারচরের শুঁটকি জেলেরা; নৌকা-ট্রলার নিয়ে সুন্দরবনের খালে আশ্রয় নিয়েছেন, বৃষ্টিতে কাঁচা মাছ ভিজে নষ্ট হচ্ছে।

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুবলারচরে শুঁটকি জেলেদের মাছ ভিজে নষ্ট
মৎস্য

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সাগর উত্তাল থাকায় দুই দিন ধরে মাছ ধরা বন্ধ রেখেছেন বাগেরহাটের শরণখোলার দুবলারচরের শুঁটকি জেলেরা। নৌকা ও ট্রলার নিয়ে তাঁরা সুন্দরবনের খালে নিরাপদ আশ্রয়ে আছেন, আর বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে তাঁদের কাঁচা মাছ।

দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ বৃহস্পতিবার দুপুরে আলোরকোল থেকে মোবাইল ফোনে জানান, দুই দিন ধরে সাগরে ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। জেলেরা আলোরকোল, মেহেরআলী, শেলারচর ও মাঝেরকেল্লা এলাকার খালে নৌকা ও ট্রলার নিয়ে অবস্থান করছেন। এবারের শুঁটকি মৌসুমের শুরুতেই জেলেরা দুবার বৈরী আবহাওয়ার কবলে পড়লেন বলে জানান তিনি।

আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী বলেন, মৌসুমের শুরুতে দুই দফা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগরে যেতে না পেরে জেলেরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। দুই দিনের বৃষ্টিতে জেলেদের অনেক কাঁচা মাছ ভিজে নষ্ট হয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমান জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল থাকায় দুই দিন ধরে জেলেরা মাছ ধরতে যেতে পারেননি। বর্তমানে দুবলারচর অঞ্চলে ১০ হাজারের বেশি জেলে অবস্থান করছেন বলে জানান তিনি। প্রতিবেদনটি পাঠিয়েছেন মানবজমিনের শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি।

ছবি: Kmonsoor / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)

সূত্র: মানবজমিন

গুগলে দা এগ্রো নিউজকে আপনার পছন্দের সংবাদ উৎস করুন

মানবজমিনসূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

বাকৃবির লেকে ৩০০ কেজি রুই, কাতলা ও মৃগেলের পোনা ছাড়ল মৎস্য অধিদপ্তরমৎস্য

বাকৃবির লেকে ৩০০ কেজি রুই, কাতলা ও মৃগেলের পোনা ছাড়ল মৎস্য অধিদপ্তর

মৎস্য অধিদপ্তরের পোনামাছ অবমুক্তি কার্যক্রম ২০২৬-এর অংশ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ হল সংলগ্ন লেকে ৩০০ কেজি পোনা ছাড়া হয়েছে।

এগ্রি বার্তা১৯ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
রান্নাবান্না

শীতের রাতে করতে পারেন মাছের বারবিকিউ

শীতের রাতে পরিবারের সদস্য কিংবা বন্ধুদের সঙ্গে জমে উঠুক বারবিকিউয়ের আড্ডা। চিকেন বা মাংসের বদলে এবার স্বাদ বদলাতে তৈরি করতে পারেন মাছের বারবিকিউ। মসলার সুগন্ধ, লেবুর হালকা টক স্বাদ আর গ্রিলের ধোঁয়াটে ঘ্রাণে মাছ হয়ে উঠবে দারুণ সুস্বাদু। বাড়িতেই খুব সহজে তৈরি করা যায় এই পদ।

জাগো নিউজ ২৪১৯ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

ত্রুটিপূর্ণ গভীর সমুদ্রের নৌকায় ঋণের ফাঁদে কেরালার জেলেরা

ভারতের পিএমএমএসওয়াই প্রকল্পে ৭২ লাখ রুপি করে দিয়ে ইস্পাতের গভীর সমুদ্রের নৌকা কেনা জেলেরা বলছেন, নষ্ট হিমঘর, বেশি জ্বালানি খরচ আর দুর্বল স্টিয়ারিংয়ে নৌকা বসে আছে, তাঁরা ডুবে আছেন ঋণে।

Mongabay India১৯ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)