সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২ অক্টোবর ২০২৬
ঢাকা৩০°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ০.২ মিমি

ডাব বেগুনের কেজি ৪০ টাকা, চাষ করবেন যেভাবে

বেগুন একটি মুখরোচক সবজি। ভাজি বা ভর্তা হিসেবে বেগুন খেতে খুবই সুস্বাদু। প্রতিদিনের তরকারিতে বেগুন থাকতেই পারে, তাতে কারো আপত্তি থাকার কথা নয়। তবে ডাব বেগুনের স্বাদ একটু আলাদা। আজ

বেগুন একটি মুখরোচক সবজি। ভাজি বা ভর্তা হিসেবে বেগুন খেতে খুবই সুস্বাদু। প্রতিদিনের তরকারিতে বেগুন থাকতেই পারে, তাতে কারো আপত্তি থাকার কথা নয়। তবে ডাব বেগুনের স্বাদ একটু আলাদা। আজ জেনে নেই এ বেগুন চাষের কৌশল ও পদ্ধতি সম্পর্কে-

নামকরণ: অন্যান্য বেগুনের চেয়ে এ বেগুনের আকৃতি ও গঠন একটু ভিন্ন। বেগুনটি দেখতে অনেকটা ডাবের মতো, তাই এর নাম রাখা হয়েছে ‘ডাব বেগুন’।

চাষ পদ্ধতি: ডাব বেগুনের চাষ কৌশল সাধারণ বেগুনের মতোই। বেডে চারা তৈরি করে মূল জমিতে রোপণ করা যায়। বাজারে দাম ও চাহিদা ভালো থাকায় এ বেগুন চাষ দিনদিন বাড়ছে।

চাষের সময়: আশ্বিন মাসের প্রথম সপ্তাহে বীজ বপণ শুরু হয়। ১৫ কার্তিক পর্যন্ত বীজতলায় বীজ ফেলা হয়। সাধারণত ৩০ দিনের চারা মূল জমিতে রোপণ করা হয়।

পরিচর্যা: অন্যান্য বেগুনের মতোই চাষ পরবর্তী পরিচর্যা দরকার। এ জমিতে পর্যাপ্ত জৈব সার দিতে হয়। ডাব বেগুন মূল জমিতে রোপণের পর পরিচর্যার কোনো বিকল্প নেই।

ফল: একটি গাছে ৫-৭ কেজি বেগুন হয়ে থাকে। প্রতিটি বেগুনের গড় ওজন ৫০০-৮০০ গ্রাম হয়ে থাকে। তবে কোনো কোনো বেগুন ১২০০ গ্রাম পর্যন্তও হতে পারে।

দাম: বাজারে এক কেজি বেগুনের দাম ৪০-৫০ টাকা। সে হিসেবে প্রতিমণ ডাব বেগুনের দাম ১৬০০-২০০০ টাকা হতে পারে।

স্বাদে-গন্ধে অতুলনীয় এ বেগুন বিদেশেও রফতানি করার সুযোগ রয়েছে। এ জাতের বেগুন নিয়ে বিস্তর গবেষণার প্রয়োজন রয়েছে বলে মনে করেন চাষিরা।

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

মিয়ানমারে সার পাচার ঠেকাতে উপকূলে কোস্ট গার্ডের ‘অপারেশন সার সুরক্ষা’

দেশে ৫০ কেজির এক বস্তা ইউরিয়া কৃষক পর্যায়ে ১,৩৫০ টাকা, মিয়ানমারে বিক্রি হচ্ছে প্রায় ৯ হাজার টাকায়; জুলাই থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ২৫৫ টন সার জব্দ করেছে কোস্ট গার্ড।

আমার দেশ২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

শার্শার পুটখালীতে বাড়ছে মিষ্টি আখের আবাদ, বিঘায় আয় দুই লাখ টাকা পর্যন্ত

যশোরের শার্শা উপজেলায় এবার প্রায় ৪৭ হেক্টরে আখ হয়েছে, বেশির ভাগ বেনাপোলের পুটখালীতে; বিঘায় ৩০ থেকে ৪০ হাজার টাকা খরচে দেড় থেকে দুই লাখ টাকা আয়ের আশা কৃষকদের।

কৃষি সময়২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

নওগাঁয় পাটের ফলন ও আঁশের মান দুটোই ভালো, মণে দাম ৪,৫০০ টাকা পর্যন্ত

নওগাঁয় এবার পাটের ফলন ও আঁশের মান ভালো হয়েছে; মান্দার সতীহাটে মান ও জাতভেদে প্রতি মণ পাট ৩ হাজার ৮০০ থেকে ৪ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

কৃষি সময়২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)