সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°আংশিক মেঘলাআর্দ্রতা ৫৯%বাতাস কিমি/ঘ

ফসল মনিটরিং এবং বন্যায় ক্ষতি নিরূপণে ব্যবহার হবে ড্রোন

দেশের ফসল মনিটরিং ও ফসলের ক্ষতির মূল্যায়নে ড্রোন ও স্যাটেলাইটের চিত্র ব্যবহার করে আরও উৎপাদন বাড়াতে চায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ড্রোন ও স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে মাঠ ফসল মনিটরিং এবং বন্যা ও আকস্মিক বন্যায় আক্রান্ত ফসলের পরিমাণ নির্ণয় করা হবে। নির্ণয় করা যাবে ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ। এর ফলে দ্রুত

এগ্রোটেক

দেশের ফসল মনিটরিং ও ফসলের ক্ষতির মূল্যায়নে ড্রোন ও স্যাটেলাইটের চিত্র ব্যবহার করে আরও উৎপাদন বাড়াতে চায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ড্রোন ও স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে মাঠ ফসল মনিটরিং এবং বন্যা ও আকস্মিক বন্যায় আক্রান্ত ফসলের পরিমাণ নির্ণয় করা হবে। নির্ণয় করা যাবে ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ। এর ফলে দ্রুত সময়ে নির্ভুলভাবে মাঠ ফসলের তথ্য সংগ্রহ করা যাবে।

বুধবার (১৭ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে 'দ্য ইউজ অব ড্রোন অ্যান্ড স্যাটেলাইট ইমেজ ফর ক্রপ মনিটরিং অ্যান্ড ক্রপ ড্যামেজ অ্যাসেসমেন্ট' শীর্ষক কর্মশালায় এসব কথা উঠে আসে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) টিএ প্রকল্প ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন কষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস। এতে আরও উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) ড. মলয় চৌধুরী, যুগ্মসচিব ড. মো. মাহবুবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের পরিচালক তাজুল ইসলাম পাটোয়ারী, পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের পরিচালক মো. রেজাউল ইসলাম।

কর্মশালায় উদ্বোধনী বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ও ইউজ অব ড্রোন অ্যান্ড স্যাটেলাইট ইমেজ ফর ক্রপ মনিটরিং অ্যান্ড ক্রপ ড্যামেজ অ্যাসেসমেন্ট প্রকল্পের টিএ ন্যাশনাল কো-অর্ডিনেটর ড. ফরিদা পারভীন। আরও উপস্থিত ছিলেন এডিবির প্রিন্সিপাল ইকোনমিস্ট তাকাসি ইয়ামানো।

অনুষ্ঠানে জানানো হয়, এডিবির কনসালট্যান্সি ফার্ম হিসেবে এই প্রকল্পে মাঠ পর্যায়ে ডাটা সংগ্রহে কারিগরি সহযোগিতা দিচ্ছে ও'ক্রিডস লিমিটেড। এই প্রকল্পের মাধ্যমে সিলেট জেলায় ড্রোন ও স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে মাঠ ফসল মনিটরিং ও বন্যা বা আকস্মিক বন্যায় আক্রান্ত ফসলের পরিমাণ নির্ণয় এবং ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ নির্ণয় করা হবে। এর ফলে দ্রুত সময়ে নির্ভুলভাবে মাঠ ফসলের তথ্য সংগ্রহ করা যাবে।

এনএইচ/বিএ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

এগ্রোটেক

সম্পর্কিত খবর

এগ্রোটেক

কৃষি যান্ত্রিকীকরণ: আধুনিক কৃষির সফলতার চাবিকাঠি

জমি চাষ থেকে ফসল কাটা পর্যন্ত প্রতিটি ধাপে যন্ত্র — ট্রাক্টর, কম্বাইন হারভেস্টার, রাইস ট্রান্সপ্লান্টার, ড্রিপ সেচ ও ড্রোন — বাংলাদেশের কৃষির উৎপাদন বাড়াচ্ছে, খরচ কমাচ্ছে। কী কী যন্ত্র ব্যবহৃত হচ্ছে, দেশ কোথায় দাঁড়িয়ে, আর কোন বাধাগুলো রয়ে গেছে।

তানিয়া চৌধুরী২১ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফসল

বীজ কত বড় হবে, ভ্রূণ থেকে যায় সেই সংকেত—পেপটাইড বাড়িয়ে ফসলে মিলল বড় বীজ

যুক্তরাজ্যের দ্য সেইন্সবারি ল্যাবরেটরি (The Sainsbury Laboratory) ও ফ্রান্সের একোল নরমাল সুপেরিয়র দ্য লিয়োঁর গবেষকেরা দেখিয়েছেন, ভ্রূণে তৈরি PIPL7 পেপটাইডই এন্ডোস্পার্মের বীজ-আকার নিয়ন্ত্রক রিসেপ্টর IKU2-এর দীর্ঘদিনের অজানা সংকেত; একটি ফসলে এই পেপটাইডের প্রকাশ বাড়িয়ে বড় বীজ পাওয়া গেছে, পেটেন

Seed World Europe২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ভেড়া-গরুর খামারে লুকানো দেশি গাছপালা খুঁজে দিচ্ছে ড্রোন: ব্যাংকস পেনিনসুলার কৃষক-গড়া ট্রাস্ট

২০০১ সালে কৃষকদের গড়া ব্যাংকস পেনিনসুলা কনজারভেশন ট্রাস্ট (Banks Peninsula Conservation Trust) ড্রোনের ছবি, পায়ে হেঁটে জরিপ ও ই-ডিএনএ পরীক্ষা মিলিয়ে চতুর্থ প্রজন্মের কৃষক টিম কুপের মতো জমির মালিকদের দেখাচ্ছে তাঁদের ১,৬০০ হেক্টরের পাহাড়ি খামারে কোন দেশি গাছপালা টিকে আছে—আর ফেব্রুয়ারির বন্যার পর

Farmers Weekly NZ২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()