সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩০°আংশিক মেঘলাআর্দ্রতা ৮০%বাতাস কিমি/ঘ

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ক্ষেতেই পচছে ফুলকপি-বাঁধাকপি

দিনাজপুরের বিরামপুরে টানা বৃষ্টিতে ফুলকপি ও বাঁধাকপিতে ছত্রাক রোগ দেখা দিয়েছে। এতে কিছুটা চিন্তার ভাঁজ পড়েছে কৃষকের কপালে। তবে কৃষি বিভাগের দাবি, অতিবৃষ্টির কারণে এমনটা হয়েছে। ওষুধ ব্যবহার করলে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।

শাকসবজি

দিনাজপুরের বিরামপুরে টানা বৃষ্টিতে ফুলকপি ও বাঁধাকপিতে ছত্রাক রোগ দেখা দিয়েছে। এতে কিছুটা চিন্তার ভাঁজ পড়েছে কৃষকের কপালে। তবে কৃষি বিভাগের দাবি, অতিবৃষ্টির কারণে এমনটা হয়েছে। ওষুধ ব্যবহার করলে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, এবার উপজেলায় ১১৬ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ হয়েছে। সম্প্রতি টানা কারণে ফুলকপি ও বাঁধাকপিতে ছত্রাক রোগ দেখা দিয়েছে।

উপজেলার মাহমুদপুর মাঠে গিয়ে দেখা যায়, দিগন্ত বিস্তৃত শসা, করলা, ফুলকপি, বাঁধাকপি ও বেগুনসহ নানা সবজির ক্ষেত। কয়েকদিনের বৃষ্টিতে পাতাকপির গোঁড়ার পাতাগুলো হলুদ হয়ে গেছে। কিছু পাতা পচে যাচ্ছে। তবে অন্য সবজিগুলো ভালো রয়েছে।

আরও পড়ুন: তিন সবজি নিয়ে বিপাকে বরিশালের ব্যবসায়ীরা

এসময় কৃষক আবুল হোসেন বলেন, এবার ২০ শতাংশ জমিতে পাতাকপি চাষ করেছি। কয়েকদিনের বৃষ্টিতে পাতাকপির গোঁড়ার পাতাগুলো লাল হয়ে গেছে। কৃষি অফিসের লোকজন এসে বালাইনাশক স্প্রে করতে বলেছেন। এখন দেখা যাক কী হয়।

জাহিদুল ইসলাম নামের আরেক কৃষক জানান, এবার আমি ১৪ শতাংশ জমিতে বরবটি ও ১২ শতাংশ জমিতে বেগুন চাষ করি। এরমধ্যে বরবটির সব গাছের পাতা হলুদ বর্ণ হয়েছে। বেগুনের চারা হালকা বাতাসে মাটিতে পড়ে গেছে। এবার সব সবজিতেই আমার বড় লোকসান গুনতে হবে।

বিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, কয়েকদিনের টানা বৃষ্টিতে বাঁধাকপিতে ছত্রাক রোগ দেখা দিয়েছে। কৃষকদের ওষুধ প্রয়োগ করার বিষয়ে সচেতন করা হচ্ছে।

মো. মাহাবুর রহমান/আরএইচ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

অন্যান্য

মার্চ মাসে কৃষিতে করণীয় কাজসমূহ

বোরোতে পানি ও ব্রাউন প্ল্যান্ট হপার, গ্রীষ্মের ধানের বীজতলা, গম কাটা, মুগ-মাসকলাই বপন, সূর্যমুখী-সয়াবিন, গ্রীষ্মের সবজি, আম-লিচুর মুকুল, পুকুর ও গবাদি পশু — মার্চে কৃষিতে করণীয়।

তানিয়া চৌধুরী২১ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
অন্যান্য

ফেব্রুয়ারি মাসে কৃষিতে করণীয় কাজসমূহ

বোরোর পানি ও সার, গমের রোগ, ডাল ও সরিষা কাটা, সূর্যমুখী-সয়াবিন বপন, শীতের সবজি তোলা ও গ্রীষ্মের সবজি বোনা, আম-লিচুর মুকুল, পুকুর ও গবাদি পশু — ফেব্রুয়ারিতে কৃষিতে করণীয়।

তানিয়া চৌধুরী২১ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোটেক

টানেল টেকনোলজির মাধ্যমে সবজি উৎপাদন একটি আধুনিক কৃষি পদ্ধতি

পলিথিনে ঢাকা অর্ধচন্দ্রাকৃতি কাঠামোয় নিয়ন্ত্রিত আবহাওয়া — স্থান, মাটি, কাঠামো, বপন, পরিচর্যা; টমেটো-শসা-ক্যাপসিকাম-লেটুস; অফ-সিজন চাষ, ৩০–৫০% বেশি ফলন, কম পোকা, কম পানি: টানেল টেকনোলজি।

তানিয়া চৌধুরী২১ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()