সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৯ অক্টোবর ২০২৬
ঢাকা২৪°পরিষ্কার আকাশআর্দ্রতা ৯৩%বাতাস ৪ কিমি/ঘ

ভোলায় ১০ টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ

জেলার সদর উপজেলায় আজ কৃষকদের মধ্যে ৭০ ভাগ ভূর্তকিতে ১০টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২১-২২ অর্থ বছরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি

জেলার সদর উপজেলায় আজ কৃষকদের মধ্যে ৭০ ভাগ ভূর্তকিতে ১০টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২১-২২ অর্থ বছরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় এসব যন্ত্র বিতরণ করা হয়। কৃষি অফিস চত্ত্বরে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন।

বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার মো. রিয়াজউদ্দিন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বশির আহমেদ, কৃষক শফিক মিঝি।উপজেলা কৃষি অফিসার জানান, ধান কাটতে শ্রমিক সংকট দূর করা ও কৃষি যান্ত্রিকীকরণের লক্ষ্যে সরকার এই উদ্যেগ গ্রহণ করেছে। শ্রমিক দিয়ে একর প্রতি জমিতে কৃষকদের যেখানে খরচ হয় ১৩ থেকে ১৪ হাজার টাকা। সেখানে এই মেশিনের মাধ্যমে ব্যয় হবে মাত্র ৪ হাজার টাকা। ১০ জন শ্রমিক একদিনে যে পরিমাণ ধান কাটতে পারবে, তা এক ঘন্টায় কাটবে কম্বাইন্ড হারভেস্টার।

বাসসসূত্র

এগ্রোটেক

সম্পর্কিত খবর

মৎস্য

সমুদ্রবিজ্ঞান ও ওয়ান হেলথ গবেষণায় জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি করছে ঢাবি

জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ে কৃষি, মৎস্যচাষ ও পশুপালনের রাসায়নিক ঝুঁকি নিয়ে সিম্পোজিয়ামে পাঙ্গাসের খাদ্যে ন্যানো-পার্টিকেল, জলজ পরিবেশে অ্যান্টিবায়োটিক দূষণসহ গবেষণা তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা; দুই বিশ্ববিদ্যালয় সমঝোতা স্মারক সই করবে।

দিনাজপুর টিভি৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

কালচারড মাংসসহ নতুন খাদ্য অনুমোদনে এআই-নির্ভর দ্রুত মূল্যায়ন চায় ইউরোপের খাদ্য নিরাপত্তা সংস্থা

ইএফএসএ জার্নালে এক কৌশলপত্রে ইউরোপীয় খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ কালচারড মাংস ও প্রিসিশন ফারমেন্টেশনকে অগ্রাধিকার দিয়ে মানুষের নেতৃত্বে, কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় ঝুঁকি মূল্যায়নের প্রস্তাব দিয়েছে।

Green Queen৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

ফসল, বন্যা আর সাগরের নৌযানে নজর রাখতে ছয়টি স্যাটেলাইট আনছে বিএসসিএল

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি একটি ভূ-পর্যবেক্ষণ স্যাটেলাইট আর চারটির এআইএস কনস্টেলেশনসহ ছয়টি কৃত্রিম উপগ্রহের পরিকল্পনা করছে; রাডার প্রযুক্তিতে মেঘ-বৃষ্টিতেও ফসলের স্বাস্থ্য, ফলন আর খরার ছবি মিলবে।

দেশ রূপান্তর৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)