সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

তরমুজ খেয়েই মুম্বাইয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু?

গত সপ্তাহে মুম্বাইয়ে একটি পরিবারের চারজনের মৃত্যু হয়। সে সময় জানা যায় তরমুজ খাওয়ার কারণেই তাদের মৃত্যু হয়েছে। এরপরেই জনপ্রিয় গ্রীষ্মকালীন এই ফল কেনা নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। এমনকি কিছু এলাকায় এর দাম কমে যাওয়ার কথাও খবরে উঠে আসে। খবর এনডিটিভির।

ফল

গত সপ্তাহে মুম্বাইয়ে একটি পরিবারের চারজনের মৃত্যু হয়। সে সময় জানা যায় তরমুজ খাওয়ার কারণেই তাদের মৃত্যু হয়েছে। এরপরেই জনপ্রিয় গ্রীষ্মকালীন এই ফল কেনা নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। এমনকি কিছু এলাকায় এর দাম কমে যাওয়ার কথাও খবরে উঠে আসে। খবর এনডিটিভির।

তবে মনে হচ্ছে যে এর জন্য দায়ী তরমুজের মতো নিরীহ কোনো ফল নয় বরং একটি মারাত্মক পদার্থ। ওই পদার্থের কারণেই ভুক্তভোগীদের শরীরের কিছু অঙ্গ সবুজ হয়ে গিয়েছিল, যা সম্ভাব্য বিষক্রিয়ার ইঙ্গিত দিয়েছে।

৪৫ বছর বয়সী স্থানীয় ব্যবসায়ী আবদুল্লাহ ডোকাদিয়া একটি মোবাইল অ্যাকসেসরিজের দোকান চালাতেন। তার স্ত্রী নাসরিন (৩৫) এবং তাদের সন্তান জয়নাব (১৩) ও আয়েশা (১৬) শনিবার পাঁচজন আত্মীয়ের সঙ্গে নৈশভোজের আয়োজন করেন। তাদের বাড়িতে পোলাও মাংসের আয়োজন করা হয়। আত্মীয়রা চলে যাওয়ার পর পরিবারটি রাত প্রায় ১টার দিকে তরমুজ খায় এবং ভোর ৫টার মধ্যে তারা অসুস্থ হয়ে পড়ে। সকলেরই একই ধরনের উপসর্গ ছিল- বমি এবং ডায়রিয়া। কয়েক ঘণ্টার মধ্যেই তাদের মৃত্যু হয়।

ফরেনসিক পরীক্ষায় বিষক্রিয়ার ইঙ্গিতএনডিটিভিকে একটি সূত্র জানিয়েছে, প্রাথমিক ফরেনসিক পরীক্ষায় দেখা গেছে যে, ভুক্তভোগীদের মস্তিষ্ক, হৃৎপিণ্ড এবং অন্ত্রসহ কিছু অঙ্গ সবুজ হয়ে গিয়েছিল।

ঘটনাটি খতিয়ে দেখছেন এমন চিকিৎসকরা জানিয়েছেন যে, উপসর্গ এবং অভ্যন্তরীণ পরীক্ষার ফলাফল সাধারণ খাদ্য বিষক্রিয়ার ঘটনার সঙ্গে মেলে না।

আব্দুল্লাহ ডোকাদিয়ার শরীরে মরফিন শনাক্ত হয়েছে। মরফিন একটি শক্তিশালী ব্যথানাশক, যা সাধারণত নিয়ন্ত্রিত চিকিৎসা পরিবেশে প্রয়োগ করা হয়। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন যে এই ঘটনাটি পূর্ববর্তী কোনো চিকিৎসা, দুর্ঘটনাবশত সংস্পর্শ বা আরও সন্দেহজনক কিছুর দিকে ইঙ্গিত দিচ্ছে কি না।

রাজ্যের খাদ্য এবং ওষধ প্রশাসন জানিয়েছে যে, এখন পর্যন্ত এই মৃত্যুগুলোর সঙ্গে তরমুজের কোনো সরাসরি যোগসূত্র তারা খুঁজে পাননি এবং তদন্তের পরেই চূড়ান্ত সিদ্ধান্তে আসা যাবে। কর্মকর্তারা জানিয়েছেন যে, চূড়ান্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করা হচ্ছে।

পুলিশের তদন্ত চলছেগত সপ্তাহে একটি আকস্মিক মৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে। পুলিশ পরিবারের সেইসব অতিথিদের জবানবন্দি রেকর্ড করেছেন, যারা ওই পরিবারের সঙ্গে খাবার খেয়েছেন এবং এখনো সুস্থ আছেন।

পরিবারটি মানসিক চাপে ছিল কি না, পুলিশ তা খতিয়ে দেখছে। রাজ্য এফডিএ-ও তদন্ত করে দেখছে যে তারা যে তরমুজটি খেয়েছিলেন তাতে কোনো বাহ্যিক বিষাক্ত পদার্থ বা ভেজাল ছিল কি না। মৃতদেহগুলোর অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ রাসায়নিক বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()