সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

ছাদবাগান করতে আগ্রহীদের পাশে ডিএনসিসি

ছাদবাগান করতে আগ্রহীদের পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। রাজধানীর আগারগাঁওয়ে চলমান জাতীয় বৃক্ষমেলায় ডিএনসিসির স্টল থেকে আগ্রহীরা ছাদবাগান বিষয়ে নানা তথ্য, পরামর্শ, একটি পূর্ণাঙ্গ গাইডবুক এবং বিশেষজ্ঞদের সরাসরি পরামর্শ পাচ্ছেন।

ছাদকৃষি

ছাদবাগান করতে আগ্রহীদের পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। রাজধানীর আগারগাঁওয়ে চলমান জাতীয় বৃক্ষমেলায় ডিএনসিসির স্টল থেকে আগ্রহীরা ছাদবাগান বিষয়ে নানা তথ্য, পরামর্শ, একটি পূর্ণাঙ্গ গাইডবুক এবং বিশেষজ্ঞদের সরাসরি পরামর্শ পাচ্ছেন।

ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, যারা ছাদে বাগান করতে চান বা ইতোমধ্যে করছেন, তাদের গাছের ধরন, মাটির গুণমান, কীটনাশক ব্যবস্থাপনা ও বৃষ্টির পানি ব্যবহারের বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। বৃক্ষমেলায় ডিএনসিসির এটা প্রথম উদ্যোগ।

এছাড়া বিশেষজ্ঞরা সরেজমিনে ছাদবাগান পরিদর্শনেও যাবেন-এমন সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন তারা।

ছাদবাগানের জন্য একটি গাইডবুকও দেওয়া হচ্ছে বিনামূল্যে, যাতে বাগান করতে আগ্রহীরা প্রাথমিক ধারণা ও প্রয়োজনীয় তথ্য পেতে পারেন।

নগরায়নে সবুজ জায়গা কমে গেলেও ছাদবাগান নগর পরিবেশে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তাই নগরবাসীকে ছাদবাগানে আগ্রহী করতে নানা সহযোগিতা অব্যাহত থাকবে।

মেলায় স্টলে সিটি করপোরেশনের সঙ্গে সহযোগিতা করছে গ্রীন সেভার্স নামে একটি পরিবেশবাদী সংগঠন।

গ্রীন সেভার্সের প্রবেশনারি অফিসার মো. মুনতাসীর জাগো নিউজকে বলেন, এখন পর্যন্ত ৪৬ জন মানুষ আমাদের সহায়তা নিয়েছেন। তাদের কেউ ছাদবাগান এরই মধ্যে শুরু করেছেন, কেউ বা আবার সামনে শুরু করবেন। আমাদের এই কার্যক্রম মাসব্যাপী চলবে। ছাদবাগানে উৎসাহী কেউ এলে আমরা তাদের পূর্ণাঙ্গ সহায়তা দেব।

মুনতাসীর বলেন, আমাদের পরবর্তীতে একটি স্থান নির্ধারণ করা হবে। সেখানে বিনামূল্যে ছাদ বাগানের বিভিন্ন উপকরণ দেওয়া হবে।

আরএএস/এমএমএআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ছাদকৃষি

সম্পর্কিত খবর

ছাদকৃষি

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

দেশে কৃষির বৈচিত্রে‍্যর পাশাপাশি বাড়ছে ছাদকৃষির পরিধিও। এতে বাড়ছে বীজ, চারা ও নানা কৃষি উপকরণের চাহিদা। সেই চাহিদা পূরণে গড়ে উঠেছে বিভিন্ন বিক্রয়কেন্দ্র। তবে এখনও বড় চ্যালেঞ্জ মানসম্মত উপকরণ নিশ্চিত করা।

শাইখ সিরাজ১৯ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
ছাদকৃষি

দীপ্ত লুচি কি টবে চাষ করা যায়? জানুন উপায়

গুল্ম জাতীয় উদ্ভিদ দীপ্ত লুচি ঔষধি গুণে অনন্য। এই গুণের জন্যই গাছটি বাড়ির ছাদে, বারান্দায় বা আঙিনায় টবে চাষ করতে পারেন। খুব সহজেই গাছটি চাষ করা যায়। জেনে নিন উপায়:

জাগো নিউজ ২৪১ আগস্ট ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

বাড়ছে কাঁচা মরিচের দাম, আগেই চাষ করে নিন টবে

কাঁচা মরিচের কেজি এখন ৪০০ টাকা। কিন্তু এই মরিচ ছাড়া কোনো তরকারি রান্না করা সম্ভব নয়। তাই কম পরিশ্রমে বাড়ির চিলেকোঠা, ছাদে, বারান্দায় অথবা আঙিনায় টবে মরিচ চাষ করতে পারেন। এতে খরচও অনেক কম। সামান্য যত্নেই দ্রুত বেড়ে উঠবে মরিচ গাছ।

জাগো নিউজ ২৪৩১ জুলাই ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()