যশোর জেলার খেজুরের রস এবং গুড়ের সুখ্যাতি শত শত বছরের পুরনো। সেই পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনতেই এই মেলার আয়োজন। ঐতিহ্যবাহী গম্ভীরার কথা আর সুর-লহরীর পাশাপাশি মেলার প্রাঙ্গনে ছড়িয়েছে খেজুর গুড়ের মোহনীয় ঘ্রাণ।
এই মেলার আয়োজক চৌগাছা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ। কথোপকথন।। সুস্মিতা সাহা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, চৌগাছা, যশোর এর মাধ্যমে খেজুর গুড়ের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে দেশবাসীর কাছে তুলে ধরার পাশাপাশি, এতে গুড় শিল্পের বিকাশ হবে বলে আশা করছেন এই মেলার আয়োজকরা।





মন্তব্য
(০)