সিরিয়ার রাজধানী দামেস্কের ঐতিহাসিক সোলাইমানিয়া মসজিদে ১৫ বছর পর প্রথমবারের মতো নিয়মিত জুমার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। দীর্ঘ সংঘাত, ধ্বংসযজ্ঞ ও সংস্কারকাজ শেষে শুক্রবার (৬ নভেম্বর) মসজিদটি খুলে দেওয়া হয়।
ষোড়শ শতকে উসমানীয় সুলতান সুলায়মান দ্য ম্যাগনিফিসেন্টের শাসনামলে নির্মিত মসজিদটি ২০১১ সালে শুরু হওয়া সিরিয়ার যুদ্ধে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর দীর্ঘ সময় ধরে চলে এর সংস্কার ও পুনরুদ্ধার।
আওয়ার ইসলামের প্রতিবেদন অনুযায়ী, এদিন মূল নামাজকক্ষ ও আঙিনায় বিপুলসংখ্যক মুসল্লি সমবেত হন। দামেস্কের মানুষের কাছে এই পুনরুদ্ধার শুধু একটি স্থাপনার সংস্কার নয়, শান্তি ও স্বাভাবিক জীবনে ফেরার প্রতীক হিসেবে দেখা হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
ছবি: Aziz1005 / উইকিমিডিয়া কমন্স (পাবলিক ডোমেইন)
সূত্র: আওয়ার ইসলাম


মন্তব্য
(০)