সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৫%বাতাস কিমি/ঘ

ঘূর্ণিঝড় রিমালে আম চাষিদের মাথায় হাত

একটি সময় ভালো জাতের আম খেতে অপেক্ষা করতে হতো দেশের উত্তরাঞ্চলের আম আসা পর্যন্ত। তবে ৮-১০ বছর ধরে সেই অপেক্ষার দিন কমতে শুরু করেছিল দক্ষিণাঞ্চলীয় জেলা পটুয়াখালীর কলাপাড়ার মানুষের। কেননা স্থানীয় অনেক চাষি আম চাষে ঝুঁকেছেন। এতে মিটছে স্থানীয় চাহিদা। তবে ঘূর্ণিঝড় রিমাল সবকিছু তছনছ করে দিয়েছে। গাছের ডালপ

ফল

একটি সময় ভালো জাতের আম খেতে অপেক্ষা করতে হতো দেশের উত্তরাঞ্চলের আম আসা পর্যন্ত। তবে ৮-১০ বছর ধরে সেই অপেক্ষার দিন কমতে শুরু করেছিল দক্ষিণাঞ্চলীয় জেলা পটুয়াখালীর কলাপাড়ার মানুষের। কেননা স্থানীয় অনেক চাষি আম চাষে ঝুঁকেছেন। এতে মিটছে স্থানীয় চাহিদা। তবে ঘূর্ণিঝড় রিমাল সবকিছু তছনছ করে দিয়েছে। গাছের ডালপালা ভেঙে প্রচুর পরিমাণ আম ঝরে পড়েছে। এতে ক্ষতির মুখে পড়েছেন চাষিরা।

উপজেলার বেশ কয়েকটি বাগান ঘুরে দেখা যায়, অসংখ্য গাছের ডালপালা ভেঙে পড়ে আছে। কোনো কোনো গাছ উপড়ে গেছে। কোনো গাছের সম্পূর্ণ, আংশিক অপরিপক্ক আম গাছতলায় পড়ে আছে।

উপজেলার লতাচাপলী ইউনিয়নের বাসিন্দা জাহাঙ্গীর মুসুল্লি। তার ছয় একর জমিতে প্রায় ৭০০ গাছে আম্রপালি, বারি-৪, কিউঝাই, গরুমতি, ব্যানানা, ফজলি, আশ্বিনা, গোপালভোগসহ প্রায় ৩৫ প্রজাতির আম রয়েছে। তবে ঘূর্ণিঝড় রিমাল তার সর্বনাশ করে দিয়েছে।

জাহাঙ্গীর মুসুল্লি বলেন, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে আমার ১০০ মণের ওপরে আম ক্ষতিগ্রস্ত হয়েছে। যার বাজারমূল্য ৫-৬ লাখ টাকা। এই আম বিক্রি করার সময় এখন শুরু হলেও শেষ হতে জুলাই মাস পর্যন্ত সময় লাগতো। এখন যে আম নষ্ট হয়েছ তার অল্পকিছু খাওয়ার উপযুক্ত হলেও বেশিরভাগই ফেলে দিতে হবে। এর আগে যতবার প্রাকৃতিক দুর্যোগ উপকূলে আঘাত হেনেছে ততবারই তার বাগান ক্ষতির মুখে পড়েছে বলে জানান তিনি।

আবুল হোসেন রাজু নামের একজন স্থানীয় জানান, কলাপাড়া উপজেলায় দুই শতাধিক ছোট-বড় আমচাষি রয়েছেন। ঘূর্ণিঝড় রিমালে সবাই ক্ষতির মুখে পড়েছেন। বিশেষ করে কুয়াকাটা এলাকার জাহাঙ্গীর মুসুল্লি, এসাহাক মুন্সি, রুবেল মুসুল্লিসহ বেশ কয়েকজন বড় বাগান মালিক রয়েছেন। তাদের বাগানগুলো মানুষ দেখতেও আসতো। তারাই বেশি ক্ষতির মুখে পড়েছেন।

উপজলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন জানান, রিমালের তাণ্ডবে উপজেলায় ১৮০ হেক্টর আবাদি জমির শাকসবজি, ৫৮ হেক্টর পাট, ২৫ হেক্টর পেঁপে, ৫০ হেক্টর কলা, ১০ হেক্টর তিল, ১৫০ হেক্টর আম, ১০৬ হেক্টর আউশ বীজতলা ও ১৭৮ হেক্টর জমির আউশ আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কৃষিখাতে মোট ক্ষতির পরিমাণ আট কোটি টাকা। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে চাষিদের সহযোগিতা করা হবে।

আসাদুজ্জামান মিরাজ/এসআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()