সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২ অক্টোবর ২০২৬
ঢাকা৩০°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৯%বাতাস ১২ কিমি/ঘ

তামাকের চেয়ে শসায় লাভ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস গ্রামের কৃষক আজাদ মোড়ল শসা চাষ করে তিন গুণ লাভ করেছেন। পরিকল্পিত চাষ ও খেতের সঠিক পরিচর্যায় ধান–তামাকের চেয়ে শসার ফলন বেশ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস গ্রামের কৃষক আজাদ মোড়ল শসা চাষ করে তিন গুণ লাভ করেছেন। পরিকল্পিত চাষ ও খেতের সঠিক পরিচর্যায় ধান–তামাকের চেয়ে শসার ফলন বেশি। লাভও বেশি। শুধু আজাদ নন, শসা চাষে স্থানীয় শতাধিক কৃষক লাভবান হয়েছেন।

আজাদ মোড়ল বলেন, ‘২০১৮ সালে প্রথমবারের মতো তামাক ছেড়ে শসা চাষ শুরু করি। ওই বছর মাত্র এক বিঘা জমিতে শসা চাষ করা হয়। আগে জমিতে তামাক চাষ করা হতো। তামাক চাষে প্রচুর সার ব্যবহার করতে হয়। এ কারণে এলাকায় সারের দোকানে মোটা দাগের বাকি হতো। সারা রাত জেগে তামাক পোড়াতে ব্যস্ত থাকতে হয়েছে স্ত্রীকে। তামাক জ্বালাতে গিয়ে আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়ে। এ কারণে তামাকের বিকল্প শসা চাষ শুরু করি। তখন প্রতি বিঘায় শসা ৭০ হাজার থেকে ৮০ হাজার টাকা বিক্রি হয়েছিল। পরের বছর আরও দুই বিঘা জমিতে শসার চাষ করি। এভাবে বাড়তে বাড়তে এখন পাঁচ বিঘায় আবাদ করছি। বিঘাপ্রতি শসা আবাদে খরচ ৩০ হাজার থেকে ৩৫ হাজার টাকা।’

উপজেলা কৃষি কার্যালয়ের তথ্যমতে, চলতি মৌসুমে উপজেলার ১৪০ হেক্টর জমিতে শসার আবাদ হচ্ছে। বর্তমানে মুজিবনগর উপজেলার শিবপুর, বিশ্বনাথপুর, কোমরপুর, মহাজনপুর, বাবুপুর, আনন্দবাস, রশিকপুর, দারিয়াপুর, গৌরীনগর, যতারপুর, গোপালপুর এলাকার শসাসহ অন্যান্য সবজি স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে দখল করেছে রাজধানীর কারওয়ান বাজারসহ দেশের বিভিন্ন এলাকার সবজিবাজার।

মুজিবনগর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিছুজ্জামান খান বলেন, কৃষি বিভাগের নির্দেশনা আর চাষিদের পরিশ্রম এবং আবহাওয়া অনুকূলে থাকায় শসার ভালো ফলন হয়েছে চলতি মৌসুমে। সারা দেশে শসার চাহিদা থাকায় চাষিরা বেশ লাভবান হচ্ছেন।

প্রথম আলোসূত্র

ফসল

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

মিয়ানমারে সার পাচার ঠেকাতে উপকূলে কোস্ট গার্ডের ‘অপারেশন সার সুরক্ষা’

দেশে ৫০ কেজির এক বস্তা ইউরিয়া কৃষক পর্যায়ে ১,৩৫০ টাকা, মিয়ানমারে বিক্রি হচ্ছে প্রায় ৯ হাজার টাকায়; জুলাই থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ২৫৫ টন সার জব্দ করেছে কোস্ট গার্ড।

আমার দেশ২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
বাংলাদেশ

তিস্তা মিয়েন্ডার প্লাবনভূমি (AEZ-3): উঁচু-নিচু জমি, অম্লীয় মাটি আর বহুফসলি কৃষির সম্ভাবনা

দেশের তৃতীয় কৃষি-পরিবেশ অঞ্চল তিস্তা মিয়েন্ডার প্লাবনভূমি পঞ্চগড় থেকে বগুড়া পর্যন্ত প্রায় সাড়ে নয় লাখ হেক্টরজুড়ে। নদীর পুরোনো বাঁকে গড়া এই সমভূমিতে পাশাপাশি উঁচু জমি আর নিচু বেসিন, মাটি অম্লীয়, কয়েকটি পুষ্টির ঘাটতিও আছে। রংপুরের নতুন গবেষণা বলছে, একই জমিতে বছরে চার-পাঁচটি ফসল সম্ভব। স্যাটেলাইট তথ্য আর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিটি জমির জন্য সঠিক ফসল বাছতে সাহায্য করতে পারে, যদি সেই পরামর্শ আগে কৃষকের মাঠে যাচাই হয়।

তানিয়া চৌধুরী২ অক্টোবর ২০২৬১৩ মিনিটের পড়া
ফসল

আমন আর শীতের সবজিতে একসঙ্গে চাহিদা, মেহেরপুরে ডিএপি-টিএসপি পাচ্ছেন না কৃষক

মেহেরপুরে আমন ও শীতকালীন সবজিতে ডিএপি-টিএসপির প্রয়োজন প্রায় ৩,৬৫৬ টন, সেপ্টেম্বরে বরাদ্দ এসেছে ২ হাজার ১৯৭ টন; ডিলারের লাইনে দাঁড়িয়েও চাহিদামতো সার পাচ্ছেন না কৃষকেরা।

প্রথম আলো২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)