সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩০°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬৫%বাতাস ৫ কিমি/ঘ

বারোমাসি আমে কোটি টাকার বাণিজ্য

বারোমাসি আমের বিশাল বাগান গড়ে তুলেছেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কৃষি উদ্যোক্তা আবুল কাশেম। হেমন্তের এই সময়ে তার বাগানে গাছ ভরা আম ছড়াচ্ছে আকর্ষণ ও সৌরভ। সুমিষ্ট ওই আম সারাদেশে সম্প্রসারণের আশা সংশ্লিষ্টদের। লম্বাটে আকারের, পাকলে আকর্ষণীয় হলুদ বর্ণের এই কাটিমন আমের বিশ্বজোড়া খ্যাতি মিষ্টতার জন্য। থ

বারোমাসি আমের বিশাল বাগান গড়ে তুলেছেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কৃষি উদ্যোক্তা আবুল কাশেম। হেমন্তের এই সময়ে তার বাগানে গাছ ভরা আম ছড়াচ্ছে আকর্ষণ ও সৌরভ। সুমিষ্ট ওই আম সারাদেশে সম্প্রসারণের আশা সংশ্লিষ্টদের। লম্বাটে আকারের, পাকলে আকর্ষণীয় হলুদ বর্ণের এই কাটিমন আমের বিশ্বজোড়া খ্যাতি মিষ্টতার জন্য। থ্যাইল্যান্ডে বছরে তিনবার ফলন দেওয়া এই আম এখন স্বপ্ন দেখাচ্ছে এদেশের মানুষকে। আর এই স্বপ্নের নায়ক চুয়াডাঙ্গার জীবননগরের বাঁকা গ্রামের কৃষি উদ্যোক্তা আবুল কাশেম। তার ২২ বিঘা জমির বাগানে সৌরভ ছড়াচ্ছে পাকা আম। উদ্যান বিশেষজ্ঞরা বলছেন, বারোমাসি এই আম গুণের বিচারে অনন্য। বিশেষ জাতের এই আম ছড়িয়ে দেয়ার ক্ষেত্রেও প্রস্তুতি নিয়েছেন আবুল কাশেম। ইতোমধ্যে গড়ে তুলেছেন এই আমের চারার এক ভাণ্ডার। আমের আকর্ষণ টেনে এনেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকেও। তারাও প্রস্তুতি নিয়েছে কাটিমন জাতের আম সম্প্রসারণের। পুরো গল্প দেখুন ভিডিওতে।

bangladesh latest news today news bangla bangla news today 2018

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

চুয়াডাঙ্গা

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

দামুড়হুদায় বীজ ভান্ডারের গুদামে মজুত দেড় হাজার বস্তা সার জব্দ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে একটি বীজ ভান্ডারের গুদাম থেকে অবৈধভাবে মজুত ৩৭০ বস্তা টিএসপি, ১,১২০ বস্তা ডিএপি ও ১০ বস্তা এমওপি সার জব্দ করে গুদাম সিলগালা করা হয়েছে।

সমকাল২৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

শীতের আগেই খেজুরগাছ প্রস্তুতে ব্যস্ত চুয়াডাঙ্গার গাছিরা, গুড়ের লক্ষ্য ২,৭০০ টন

চুয়াডাঙ্গার চার উপজেলায় ২ লাখ ৭২ হাজার খেজুরগাছের প্রায় ২০ শতাংশ রস সংগ্রহের জন্য প্রস্তুত হয়ে গেছে; এ মৌসুমে ২ হাজার ৭০০ মেট্রিক টন গুড় উৎপাদনের লক্ষ্য কৃষি বিভাগের।

বাংলাভিশন২১ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফল

দেড় বিঘায় রক মেলন, তিন মাসে চার লাখ টাকা বিক্রি জীবননগরের দুই তরুণের

জুনে পরীক্ষামূলকভাবে দেড় লাখ টাকা খরচে শুরু করে জসিম হোসেন ও রাজিব হাসান অনলাইনে ১০০ টাকা কেজিতে ফল বেচছেন; উপজেলায় এখন ৬০ থেকে ৭০ বিঘায় রক মেলনের চাষ।

দিনাজপুর টিভি৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)