দেশে বিশ্বমানের ব্যবস্থাপনায় পলিনেট হাউজে জারবেরা ফুল উৎপাদন শুরু হয়েছে। ময়মনসিংহের ভালুকায় এক বছরের মধ্যে অবকাঠামো নির্মাণ থেকে শুরু করে ফুলের বাজারজাত পর্যন্ত সম্ভব করেছে বেসরকারি একটি শিল্প গ্রুপ।
শীতপ্রধান অঞ্চলের নিয়ন্ত্রিত পরিবেশের ফুল জারবেরা। ইউরোপের ব্যয়বহুল ও অভিজাত উৎপাদন কৌশল দেখে বাংলাদেশের ফুলের রাজধানীখ্যাত গদখালীর চাষীরা গড়ে তুলেন দেশি কায়দার গ্রিন হাউজ। এর ধারাবাহিকতায় এবার বিশ্বমানের পলিনেট হাউজে একই রকম ব্যবস্থাপনায় জারবেরা উৎপাদনে নেমেছে স্থানীয় একটি শিল্প গ্রুপ।
ময়মনসিংহের ভালুকার প্রত্যন্ত গ্রাম নিষিন্দায় অনেকটা আকস্মিকভাবেই গড়ে উঠেছে বিশালাকার এই কৃষি খামার। ১২ বিঘা জমির দুটি পলিনেট হাউজে অল্পদিনেই ঘটে গেছে ১২ জাতের জারবেরা ফুলের সমারোহ। বিশ্বমানের কৃষি পদ্ধতির সবই অনুসরণ করা হচ্ছে এখানে।
উদ্যোক্তারা বলছেন, এ ধরনের আধুনিক খামার এখন সময়ের দাবি। এই বিশাল কৃষি খামারে যুক্ত হয়েছে স্থানীয় কৃষক ও শ্রমিক। কৃষি হলেও তাদের কাছে এই খামার গুরুত্ব পাচ্ছে শিল্পের।





মন্তব্য
(০)