মাফিয়া বেগমের ছাদে রঙিন আমের সমারোহ
ঢাকার যাত্রাবাড়ীর মাফিয়া বেগম ২০১৫ সালে শুরু করেছিলেন এই ঘরোয়া কৃষির যাত্রা। ২০১৮ সালে আমরা একবার এই ছাদে শীতকালীন শাকসবজি উৎপাদনের সফলতা দেখিয়েছিলাম।
সেই সময়ের পর থেমে থাকেননি মাফিয়া বেগম। কৃষি বিষয়ক অনুষ্ঠান, আধুনিক প্রযুক্তি ও নতুন নতুন চাষাবাদ কৌশল নিয়মিত অনুসরণ করে নিজেকে আরও দক্ষ করে তুলেছেন। বিশেষ করে গ্রাফটিং বা কলম প্রযুক্তি রপ্ত করেছেন তিনি, যা তাঁর ছাদকৃষিতে এনে দিয়েছে নতুন মাত্রা।





মন্তব্য
(০)