সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৯ অক্টোবর ২০২৬
ঢাকা২৪°পরিষ্কার আকাশআর্দ্রতা ৯৩%বাতাস ৩ কিমি/ঘ

চাল উৎপাদনে ঘুরে দাঁড়াচ্ছে কলম্বিয়া

কলম্বিয়ার বিভিন্ন অঞ্চলে তীব্র খরা ও বন্যার কারণে চাল উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়। তবে ২০২১-২২ মৌসুমে উৎপাদন বৃদ্ধির প্রত্যাশা তৈরি হয়েছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচার

কলম্বিয়ার বিভিন্ন অঞ্চলে তীব্র খরা ও বন্যার কারণে চাল উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়। তবে ২০২১-২২ মৌসুমে উৎপাদন বৃদ্ধির প্রত্যাশা তৈরি হয়েছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

২০২০-২১ মৌসুমে কলম্বিয়ায় সব মিলিয়ে ৯৪ লাখ ৮০ হাজার টন চাল উৎপাদনের তথ্য মিলেছে। তবে ২০২১-২২ মৌসুমে উৎপাদন বেড়ে ৯৬ লাখ ১০ হাজার টনে উন্নীত হওয়ার পূর্বাভাস দিয়েছে ইউএসডিএ।

এদিকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশ এবং অন্যান্য প্রধান বাজারে কলম্বিয়ার চাল রফতানি কমেছে। তবে ২০২০-২১ মৌসুমের প্রথম আট মাসে চীন ও ভিয়েতনামে ঊর্ধ্বমুখী রফতানি এতে ভারসাম্য তৈরি করেছে। ২০২০-২১ মৌসুমে ১৬ লাখ টন চাল রফতানির পূর্বাভাস দিয়েছে ইউএসডিএ। তবে ২০২১-২২ মৌসুমে রফতানি ১৪ লাখ ১০ হাজার টনে নামতে পারে। সরকারি ও আন্তঃসীমান্ত বাণিজ্যে স্লথগতির কারণে রফতানিতে নিম্নমুখিতা দেখছে ইউএসডিএ।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই খরায় বিপর্যস্ত কলম্বিয়ার চাল উৎপাদন। দেশটির সরকারি তথ্য বলছে, ২০১৫-২০১৯ সাল পর্যন্ত ভয়াবহ খরার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির ১০ লাখ হেক্টর ধান আবাদি জমি। এর মধ্যে ২ লাখ ১ হাজার ৪৯০ হেক্টর জমি পুরোপুরি উৎপাদন সক্ষমতা হারিয়েছে।

বণিক বার্তাসূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

জ্বালানি তেলের দাম বাড়ায় ঢাকায় সরু ও মাঝারি চাল কেজিতে ৩ টাকা পর্যন্ত বেড়েছে

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পরিবহন খরচ বেড়ে যাওয়া এবং মোকামে ধানের চড়া দামের কারণে রাজধানীর খুচরা বাজারে দেড় সপ্তাহে সরু ও মাঝারি চালের দাম কেজিতে সর্বোচ্চ ৩ টাকা বেড়েছে; মোটা চালের দাম কিছুটা স্থিতিশীল।

ডেইলি অবজারভার১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

এসএফআই২৭ কীভাবে ন্যায্য হবে, ইংল্যান্ডের কৃষকদের মত চাইছে এনএফইউ

২২ সেপ্টেম্বর কয়েক ঘণ্টায় এসএফআই২৬-এর বরাদ্দ ফুরিয়ে যাওয়ার পর কৃষক ইউনিয়ন চায় ২০২৭ সালের প্রকল্প আগেভাগে খুলুক, নিয়মিত আবেদনের সুযোগ থাকুক এবং যাঁদের পরিবেশ চুক্তি শেষ হচ্ছে তাঁরা অগ্রাধিকার পান।

Farmers Weekly১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ম্যানিটোবার প্রথম নেট জিরো পরিকল্পনায় কৃষকের জন্য ৭৬ লাখ ডলার, সার ব্যবস্থাপনায় জোর

পরিকল্পনায় ৪আর কাঠামোয় দক্ষ সার ব্যবহার ও চলমান কৃষি কর্মসূচির ওপর ভর দেওয়া হয়েছে। তবে শস্য শুকানোর যন্ত্র দক্ষতা সহায়তা পাবে কি না এবং বাস্তবায়নে কৃষকের ওপর কী প্রভাব পড়বে, তা এখনো স্পষ্ট নয়।

Manitoba Co-operator১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)