সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

ইফতারে ট্রেন্ডি মোটা চালের খিচুড়ি বাড়িতে বানাবেন যেভাবে

ইফতার মানেই নানা ধরনের খাবারের আয়োজন। তবে ইফতারে অনেকেরই পছন্দের তালিকায় থাকে খিচুড়ি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া মোটা চালের খিচুড়ি বেশ জনপ্রিয়তা পেয়েছে।

রান্নাবান্না

ইফতার মানেই নানা ধরনের খাবারের আয়োজন। তবে ইফতারে অনেকেরই পছন্দের তালিকায় থাকে খিচুড়ি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া মোটা চালের খিচুড়ি বেশ জনপ্রিয়তা পেয়েছে।

এই খিচুড়িটি মূলত পাকিস্তানের চারসাড্ডা মোটা চাওয়াল খিচুড়ি নামে পরিচিত। এর স্বাদ এবং ভিন্ন ধরনের টেক্সচারের কারণে অল্প সময়েই এটি মানুষের নজর কাড়ে। বর্তমানে বাংলাদেশেও এই খিচুড়ি বেশ পরিচিত হয়ে উঠেছে।

ঢাকার বিভিন্ন রেস্তোরাঁ, গলির ছোট দোকান কিংবা ফুডকার্টে প্রায় সব জায়গাতেই এখন এই খিচুড়ি পাওয়া যায়। অনেকেই ইফতারের বিশেষ খাবার হিসেবে এটি বেছে নিচ্ছে। আপনি চাইলে বাড়িতেও সহজে বানাতে পারেন, যা বাড়ির সবাই পছন্দ করবে।

আসুন জেনে নেওযা যাক বাড়িতে কীভাবে মোটা চালের খিচুড়ি তৈরি করবেন-

উপকরণ ১. গরুর মাংস (ছোট টুকরো) আধা কেজি ২. মোটা চাল ১ কাপ ৩. মুগ ও মুসুরি ডাল ১ কাপ ৪. পেঁয়াজ কুচি আধা কাপ ৫. আদা-রসুন বাটা২ টেবিল চামচ৬. কাঁচামরিচ ৪টি৭. হলুদ গুঁড়া ১ চা চামচ৮. মরিচ গুঁড়া ১ চা চামচ৯. ধনে গুঁড়া আধা চা চামচ১০. জিরা গুঁড়া আধা চা চামচ১২. গরম মসলা (এলাচ, দারুচিনি, তেজপাতা) ৪-৫টি১৩. ঘি বা তেল আধা কাপ ১৪. লবণ স্বাদমতো ১৫. পানি প্রয়োজনমতো

প্রস্তুত প্রণালি প্রথমে একটি কড়াই বা হাঁড়িতে তেল বা ঘি গরম করে তাতে আস্ত গরম মসলা ফোড়ন দিন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এতে আদা-রসুন বাটা ও সব গুঁড়া মসলা দিয়ে ভালোভাবে কষান। মসলা থেকে তেল উপরে উঠে এলে মাংস দিয়ে দিন। মাঝারি আঁচে মাংস ভালো করে কষিয়ে নিন, যাতে মাংস নরম হয়ে যায় এবং মসলার সঙ্গে ভালোভাবে মিশে যায়।

এদিকে চাল ও ডাল ভালোভাবে ধুয়ে প্রায় ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর কষানো মাংসের মধ্যে ভেজানো চাল ও ডাল দিয়ে দিন। চাল ও ডাল মাংসের সঙ্গে ২–৩ মিনিট নেড়ে ভেজে নিন। এতে খিচুড়ি আরও নরম ও সুস্বাদু হবে।এরপর প্রয়োজনমতো গরম পানি দিন। খেয়াল রাখবেন, পানি যেন চালের উপর কিছুটা বেশি থাকে। এখন লবণ ও কাঁচামরিচ দিয়ে ঢেকে দিন এবং মাঝারি আঁচে রান্না করতে থাকুন। মাঝে মাঝে নেড়ে দিন, যাতে নিচে লেগে না যায়।

চাল ও ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে নরম হয়ে গেলে এবং পানি কমে খিচুড়ি ঘন হয়ে এলে ওপরে ধনেপাতা বা বেরেস্তা ছড়িয়ে নামিয়ে নিন। এই খিচুড়ি গরম গরম ইফতারে পরিবেশন করুন।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

রান্নাবান্না

সম্পর্কিত খবর

লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()