সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২ অক্টোবর ২০২৬
ঢাকা২৯°আংশিক মেঘলাআর্দ্রতা ৭২%বাতাস ৬ কিমি/ঘ

জলবায়ু পরিবর্তন: সবজি বাগানের মাধ্যমে যেভাবে লড়াই করছে সিলেটের নারীরা

ঘরোয়া বাগানে ফলমূল এবং সবজি উৎপাদন সবসময়েই পরিবেশ বান্ধব বলে মনে করা হয়, কিন্তু এখন ধারণা করা হচ্ছে, এটি জলবায়ু পরিবর্তনের সঙ্গে লড়াইয়েও একটি অস্ত্র হয়ে উঠতে পারে।

ঘরোয়া বাগানে ফলমূল এবং সবজি উৎপাদন সবসময়েই পরিবেশ বান্ধব বলে মনে করা হয়, কিন্তু এখন ধারণা করা হচ্ছে, এটি জলবায়ু পরিবর্তনের সঙ্গে লড়াইয়েও একটি অস্ত্র হয়ে উঠতে পারে।

ঠিক এই অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের একটি এলাকার বাসিন্দাদের, যখন তাদের খাবার ও আয় রোজগারের প্রধান ফসল ধান মৌসুমি বৃষ্টিতে নষ্ট হয়ে যায়।

বাংলাদেশের সিলেট বিভাগে ২০১৭ সালের এপ্রিলে আগাম অতিবৃষ্টির কারণে তাদের ক্ষেতের সব ধান নষ্ট হয়ে যায়। অথচ ওই বছর বৃষ্টি শুরু হওয়ার কথা ছিল আরো দুই মাস পরে।

কৃষকদের বেশিরভাগ ফসলই বৃষ্টিতে নষ্ট হয়ে যায়। যার অর্থ হলো - বছরের বাকি সময়ের জন্য তাদের আর কোন আয় ছিল না, পরিবারের জন্য যথেষ্ট খাবারও ছিল না।

বিজ্ঞানীরা বরাবরই সতর্ক করে দিয়ে আসছেন যে, জলবায়ু পরিবর্তনের ফলে মানুষের ফসলের চাষাবাদের ওপর এবং খাবারে থাকা পুষ্টিগুণের ওপরেও প্রভাব পড়ছে।

বার্লিনের চারিটি-ইউনিভার্সিটি মেডিসিনের জলবায়ু ও স্বাস্থ্য বিভাগের অধ্যাপক এবং পটসড্যাম ইন্সটিটিউট ফর ক্লাইমেট ইমপ্যাক্ট রিসার্চের গবেষক সাবিনে গাব্রিয়চ বলছেন, ''জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে এসব মানুষের আসলে কোন ভূমিকাই নেই, কিন্তু তবু তারা এর শিকার হচ্ছে।''

নোবেল ফাউন্ডেশন আয়োজিত স্বাস্থ্য ও জলবায়ু বিষয়ক একটি সম্মেলনে অংশ নেয়ার সময় বিবিসিকে তিনি বলেন, ''তারা ভিন্নভাবে জলবায়ু পরিবর্তনের শিকার হচ্ছে, কারণ তারা তাদের জীবিকার উপায় এবং খাদ্য-পুষ্টির উৎস হারিয়ে ফেলছে।"

"তাদের সন্তানরা সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে, কারণ তারা দ্রুত বড় হচ্ছে বলেই তাদের পুষ্টিরও বেশি দরকার।''

এমনকি এক-তৃতীয়াংশ নারীর ওজন স্বাভাবিকের চেয়ে কম বলে দেখা গেছে, আর ৪০ শতাংশ শিশুই মারাত্মকভাবে অপুষ্টির শিকার।

''অনেক মানুষ আসলে এর মধ্যেই কোনমতে টিকে রয়েছে, তারা অনেক ধরণের রোগে ভুগছে,'' বলছেন অধ্যাপক গাব্রিয়চ। ''তাদের কোন বীমাও নেই।''

বিবিসি বাংলাসূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

প্লাস্টিকে ডুবছে নদী: বুড়িগঙ্গার তলদেশে পুরোনো বোতল, মাছে মাইক্রোপ্লাস্টিক

দেশে প্রতিদিন প্রায় ৩ হাজার টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয়, যার বড় অংশ গিয়ে জমছে নদীতে; বুড়িগঙ্গার মাছ ও কাঁকড়ায় মাইক্রোপ্লাস্টিক মিলেছে, অথচ পলিথিন নিষেধাজ্ঞা ও আদালতের আদেশ কার্যকর হয়নি।

দ্য ডেইলি স্টার২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
গ্যালারি

শরতের ভোরেই কুয়াশা, উত্তরের জেলাগুলোতে ঘন চাদরে ঢাকা মাঠঘাট

শরৎ চলছে, তবু দেশের নানা অঞ্চলে ভোরে কুয়াশা নামছে, উত্তরাঞ্চলে বেশি; পঞ্চগড়, রংপুর, পাবনা, নওগাঁ ও সাজেক থেকে তোলা প্রথম আলোর ছবির গল্প।

প্রথম আলো২ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
বাংলাদেশ

তিস্তা মিয়েন্ডার প্লাবনভূমি (AEZ-3): উঁচু-নিচু জমি, অম্লীয় মাটি আর বহুফসলি কৃষির সম্ভাবনা

দেশের তৃতীয় কৃষি-পরিবেশ অঞ্চল তিস্তা মিয়েন্ডার প্লাবনভূমি পঞ্চগড় থেকে বগুড়া পর্যন্ত প্রায় সাড়ে নয় লাখ হেক্টরজুড়ে। নদীর পুরোনো বাঁকে গড়া এই সমভূমিতে পাশাপাশি উঁচু জমি আর নিচু বেসিন, মাটি অম্লীয়, কয়েকটি পুষ্টির ঘাটতিও আছে। রংপুরের নতুন গবেষণা বলছে, একই জমিতে বছরে চার-পাঁচটি ফসল সম্ভব। স্যাটেলাইট তথ্য আর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিটি জমির জন্য সঠিক ফসল বাছতে সাহায্য করতে পারে, যদি সেই পরামর্শ আগে কৃষকের মাঠে যাচাই হয়।

তানিয়া চৌধুরী২ অক্টোবর ২০২৬১৩ মিনিটের পড়া

মন্তব্য

(০)