সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮১%বাতাস ১০ কিমি/ঘ

পোল্ট্রি খাদ্যের মান নিয়ন্ত্রণে উজ্জ্বল উদাহরণ চীন

চীনে পোল্ট্রি খাদ্যের প্রশ্নে কোনো সংশয় নেই খামারিদের। কারণ দেশী ও বহুজাতিক কোম্পানির উৎপাদিত উপকরণের মান পরীক্ষায় দিনের পর দিন কঠোর হচ্ছে সরকার। ভেজাল অথবা ত্রুটির অভিযোগ উঠলেই রয়েছে আইনী ব্যবস্থা। পোল্ট্রি খাদ্যের প্রশ্নে খামারিদের কাছে গ্রহণযোগ্যতায় এক নাম্বারে নিউ হোপ গ্রুপ। প্রশ্ন হলো কী এম

লাইভস্টক

চীনে পোল্ট্রি খাদ্যের প্রশ্নে কোনো সংশয় নেই খামারিদের। কারণ দেশী ও বহুজাতিক কোম্পানির উৎপাদিত উপকরণের মান পরীক্ষায় দিনের পর দিন কঠোর হচ্ছে সরকার। ভেজাল অথবা ত্রুটির অভিযোগ উঠলেই রয়েছে আইনী ব্যবস্থা। পোল্ট্রি খাদ্যের প্রশ্নে খামারিদের কাছে গ্রহণযোগ্যতায় এক নাম্বারে নিউ হোপ গ্রুপ। প্রশ্ন হলো কী এমন বিশেষত্ব তাদের উপকরণে।

চীনের নিউ হোপ পোল্ট্রি খাদ্য কারখানার ম্যানেজার উই ফং বলেন, নিউ হোপ গ্রুপের পোল্ট্রি খাদ্যের মাণ নিয়ে শুধু চীনে নয়, পৃথিবীর অনেক দেশেরই প্রশংসা রয়েছে। কারণ আমরা পোল্ট্রি খাদ্যের প্রধান দুটি উপাদান প্রোটিনের জন্য উন্নতমাণের ডাল ও প্রধান খাদ্য উপাদান হিসেবে মাণসম্পন্ন ভূট্টা ব্যবহার করে থাকি। ক্যালসিয়ামের জন্য ব্যবহার করা হয় খনিজ উপাদান। খাদ্যে মেশানো উপকরণের শুদ্ধতা নিয়মিত সরকারি প্রতিষ্ঠানগুলো পরীক্ষা করতে আসে।

পোল্ট্রি খাদ্য নিয়ে কোনো অভিযোগ নেই এখানে। নেই ভারী ধাতব বা অস্বাস্থ্যকর কোনো কিছু মিশ্রণের সুযোগও। কোম্পানির শত শত কারখানায় মানা হচ্ছে একই নিয়ম।

নিউ হোপের পোল্ট্রি খাদ্য কারখানার প্রোডাকশন ম্যানেজার চু জিয়াং থাও জানান, চীনের প্রায় সব শহরে নিউ হোপ গ্রুপের পোল্ট্রি খাদ্যের কারখানা আছে। বিদেশে আছে এমকি বাংলাদেশেও আছে। এই কারখানাটিতে প্রতিদিন খাদ্য উৎপাদিত হয় ১৩০ টন। এখানে পরিমাণের চেয়ে খাদ্যের গুণগত মান ঠিক রাখার জন্য বেশি মনোযোগী।

নিজস্ব মাণ নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে সরকারি প্রতিষ্ঠানের কঠোর নজরদারি রয়েছে বলে জানান চু জিয়াং থা। তিনি বলেন, সরকারি মান নিয়ন্ত্রক দপ্তর মাসে একবার, আবার কোনে মাসে দু’বার পরিদর্শনে আসে আমরা মান ঠিক রাখছি কিনা তা দেখার জন্য।

আর মূল্য নির্ধারণের ক্ষেত্রে রয়েছে বাজার পরিস্থিতি আর খামারিদের লাভ দুদিকেই সমান বিবেচনা।

পৃথিবীর সবচেয়ে

জনবহুল এই দেশটিতে ৩০ বছরে জনপ্রতি মুরগীর মাংস প্রাপ্তির হার ১ দশমিক ৩

কেজি থেকে পৌঁছেছে ৯ কেজিতে। একই গতিতে বেড়েছে ডিমের উৎপাদন। এই বিপুল উৎপাদনের সঙ্গে আশির দশক থেকে সম্প্রসারিত হচ্ছে পোল্ট্রি উপকরণের বাণিজ্য। এই দৌড়ে সবচেয়ে এগিয়ে নিউ হোপ গ্রুপ।

শাইখ সিরাজদা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()