সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৩১ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৪ কিমি/ঘ

সস্তায় ইলিশ বিক্রির ফাঁদ, যেভাবে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র

চাঁদপুরের রুপালি ইলিশের জনপ্রিয়তা এখন আর নদী বা মাছের আড়তেই সীমাবদ্ধ নেই। ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাচ্ছে এই ইলিশ। তবে এই জনপ্রিয়তাকে পুঁজি করে সক্রিয় হয়ে উঠেছে একটি প্রতারক চক্র। ভুয়া ফেসবুক পেজ ও অনলাইন অ্যাকাউন্ট খুলে আকর্ষণীয় বিজ্ঞাপ

চাঁদপুরের রুপালি ইলিশের জনপ্রিয়তা এখন আর নদী বা মাছের আড়তেই সীমাবদ্ধ নেই। ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাচ্ছে এই ইলিশ। তবে এই জনপ্রিয়তাকে পুঁজি করে সক্রিয় হয়ে উঠেছে একটি প্রতারক চক্র। ভুয়া ফেসবুক পেজ ও অনলাইন অ্যাকাউন্ট খুলে আকর্ষণীয় বিজ্ঞাপন, বাজারদরের তুলনায় অস্বাভাবিক কম দাম এবং নানা লোভনীয় অফারের মাধ্যমে ক্রেতাদের প্রলুব্ধ করে এই চক্র।

ইলিশের অর্ডার নিশ্চিত হওয়ার পর বিকাশ, নগদ কিংবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অগ্রিম টাকা নেওয়া হয়। টাকা হাতে পাওয়ার পরই বন্ধ করে দেওয়া হয় ফোন নম্বর, উধাও হয়ে যায় ফেসবুক পেজ। আবার অনেক ক্ষেত্রে চাঁদপুরের ইলিশের নামে অন্য জেলার মাছ পাঠিয়েও প্রতারণা করা হচ্ছে। দেখতে প্রায় একই রকম হওয়ায় অনেক ক্রেতাই সহজে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন না।

এদিকে এ ধরনের প্রতারণায় শুধু সাধারণ ক্রেতারাই আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন না, ক্ষুণ্ন হচ্ছে চাঁদপুরের রুপালি ইলিশের দীর্ঘদিনের অর্জিত সুনাম ও ব্র্যান্ড মূল্য। নেতিবাচক প্রভাব পড়ছে প্রকৃত অনলাইন ইলিশ ব্যবসায়ীদের ওপরও।

তাদের দাবি, প্রতারকদের কারণে ক্রেতাদের আস্থা কমে যাচ্ছে। ফলে অনেকেই এখন অনলাইনে ইলিশ কিনতে আগ্রহ হারাচ্ছেন। এতে বৈধ অনলাইন ব্যবসাও ক্ষতির মুখে পড়ছে।

অনলাইন ইলিশ প্রতারণার ঘটনায় চাঁদপুর, নোয়াখালী, পাবনাসহ দেশের বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। সর্বশেষ ৮ সেপ্টেম্বর চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ নড়াইলের কালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে চার প্রতারককে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, ৪৬টি সিম কার্ডের মধ্যে দুটি ভারতীয় সিম এবং নগদ ৭৫ হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- নড়াইলের কালিয়া থানা এলাকার ফুরকান শেখ (২৫), চান্দু শেখ (২৫), রাতুল হোসেন নবেল (২৫) ও শহিদুল শেখ (২৩)।

পুলিশ জানায়, চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে বিভিন্ন ছবি ও ভিডিও সংগ্রহ করে সেগুলো এডিট করে ভুয়া ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ আইডি খুলতো। এরপর ইলিশ মাছ, ফার্নিচার, জুতা, কলম, শিশুদের খেলনা ও অনলাইন চাকরির ভুয়া বিজ্ঞাপন ও রিলস তৈরি করে বুস্ট পোস্টের মাধ্যমে তা ছড়িয়ে দিত। ক্রেতাদের সঙ্গে যোগাযোগের জন্য তারা অন্যের নামে নিবন্ধিত সিম ব্যবহার করত। ক্রেতারা অগ্রিম টাকা দেওয়ার পরই তাদের নম্বর ব্লক করে দিত চক্রের সদস্যরা।

চাঁদপুর মাছঘাটের অনলাইন ইলিশ বিক্রেতা সাফায়েত হোসেন জানান, অনলাইন প্রতারক চক্রের কারণে আমরা খুব বিড়ম্বনার মধ্যে পড়েছি। ক্রেতারা এখনো ফেসবুকের অরিজিনাল পেজ দেখলেও বিশ্বাস করতে চান না। আবার অনেক ক্রেতা অর্ডার দিয়ে মাছ ফেরত দিচ্ছেন। ওইসব প্রতারক চক্রের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।অনলাইনে ইলিশ কেনার আগে ক্রেতাদের অবশ্যই ভিডিও কলে মাছ দেখে নেওয়া উচিত এবং সম্ভব হলে ক্যাশ অন ডেলিভারিতে মাছ নেওয়া উচিত।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি আব্দুল বারী মানিক জমাদার জানান, গত দুই-তিন বছর ধরে অনলাইনে ইলিশের নামে প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। তারা চাঁদপুরের ব্যবসায়ীদের ভিডিও কপি করে নিজেদের পেজে প্রকাশ করে মানুষের সঙ্গে প্রতারণা করছে। প্রকৃত অনলাইন ইলিশ ব্যবসায়ীরা কখনো আগাম টাকা নেন না।

তিনি ক্রেতাদের উদ্দেশে বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে যারা অনলাইনে ইলিশ অর্ডার করেন, তারা যেন যাচাই-বাছাই করে নিবন্ধিত ব্যবসায়ীদের কাছ থেকেই ইলিশ কেনেন। একই সঙ্গে অনলাইন প্রতারণার বিরুদ্ধে প্রশাসনের নজরদারি আরও জোরদারের আহ্বান জানান তিনি।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর জানান, অনলাইন প্রতারক চক্রকে ধরতে পুলিশের টিম সবসময় কাজ করছে। ইতোমধ্যে চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন ইউনিট তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে নড়াইলের কালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে। একই ঘটনায় এর আগে গ্রেফতার হওয়া আরও দুজনসহ এ পর্যন্ত মোট ৬ জনকে আদালতে পাঠানো হয়েছে।

শরীফুল ইসলাম/এনএইচআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

নিষেধাজ্ঞার ২২ দিন সাগরে থেকে ইলিশ ধরার অভিযোগ, চরফ্যাশনের ঘাটে পচা মাছের দুর্গন্ধ

নিষেধাজ্ঞা শেষে চরফ্যাশনের সামরাজ মৎস্যঘাটে ফেরা কিছু ট্রলারের ইলিশের বড় অংশ পচা; এক জেলে বলেন, ৮ অক্টোবরের আগেই সাগরে গিয়ে ২২ দিন মাছ ধরেছেন তাঁরা।

আজকের পত্রিকা১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

দুই উৎসের বর্জ্য ঠেকালে হালদার ৮০ শতাংশ দূষণ কমতে পারে, বলছেন গবেষকেরা

অনন্যা আবাসিক এলাকা হয়ে আসা সিটি করপোরেশনের বর্জ্য আর বাহির সিগন্যাল শিল্প এলাকার বর্জ্য সামলাতে পারলে হালদার দূষণ অনেকটাই কমবে; এ বছর মা-মাছের ডিম মিলেছে প্রায় ৬ হাজার কেজি।

দৈনিক বাংলা১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

গাপ্পির চেয়ে বেশি মশার লার্ভা খায় দেশি তিন মাছ, গবেষণাগারের পরীক্ষায় ফল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পরীক্ষায় নাপিত খয়রা, জেব্রাফিশ ও ব্লু পাঞ্চাক্স দূষিত পানিতেও বিদেশি গাপ্পির চেয়ে অনেক বেশি কিউলেক্স ও এডিস মশার লার্ভা খেয়েছে।

প্রথম আলো১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)