সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩০°মূলত পরিষ্কারআর্দ্রতা ৬৯%বাতাস ১৩ কিমি/ঘ

চট্টগ্রামের বহদ্দারহাটে সবজি কেজিতে ১০, মাছ ২০ টাকা বেড়েছে; ব্রয়লার ১৮০–১৯০

চট্টগ্রামের বহদ্দারহাট কাঁচাবাজারে এক সপ্তাহে সবজির দাম কেজিতে গড়ে ১০ টাকা ও মাছের দাম গড়ে ২০ টাকা বেড়েছে; ব্রয়লার মুরগি উঠেছে কেজি ১৮০–১৯০ টাকায়।

বাজার ব্যবস্থাপনা

চট্টগ্রাম নগরীর কাঁচাবাজারে শাকসবজি, মাছ ও মুরগির দাম বাড়ছেই। শুক্রবার বহদ্দারহাট কাঁচাবাজারে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম কেজিতে গড়ে ১০ টাকা আর বিভিন্ন মাছের দাম গড়ে ২০ টাকা বেড়েছে।

সপ্তাহখানেক আগে বাজারভেদে ব্রয়লার মুরগির কেজি ছিল ১৭০ থেকে ১৮০ টাকা; শুক্রবার বিক্রি হয়েছে ১৮০ থেকে ১৯০ টাকায়। কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়ে সোনালি মুরগি ৩২০ থেকে ৩৫০, কক ২৬০ থেকে ৩০০, লেয়ার ২৮০ থেকে ৩২০ আর দেশি মুরগি ৬০০ থেকে ৭০০ টাকা। গরুর মাংস ৮৫০ থেকে ৯৫০ টাকা, খাসির মাংস ১,২০০ টাকা কেজি।

সবজির মধ্যে বেগুন ৮০ থেকে ১০০ টাকা, শসা ও ঢ্যাঁড়স ৭০ থেকে ৮০, পটল ৬০ থেকে ৭০, কাঁকরোল ৮০ থেকে ৯০, বরবটি ৮০ থেকে ১০০, শিম ১০০ থেকে ১২০, লাউ ৮০ থেকে ৯০, পেঁপে ৩০ থেকে ৪০, মিষ্টিকুমড়া ৫০ থেকে ৬০ এবং কাঁচা মরিচ ১৫০ থেকে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

মাছের বাজারে লইট্টা ২০০ থেকে ২২০ টাকা, রুই ৩৫০ থেকে ৩৮০, কাতলা ৩০০ থেকে ৪০০, তেলাপিয়া ২৫০ থেকে ২৮০, পাঙাশ ১৮০ থেকে ২২০, পাবদা ৩৫০ থেকে ৪০০, কই ২৮০ থেকে ৩০০ আর কোরাল ৬০০ থেকে ৭০০ টাকা কেজি। আকারভেদে রূপচাঁদা ও চিংড়ির কেজি ৬০০ থেকে ১,২০০ টাকা।

বহদ্দারহাটের নিয়মিত ক্রেতা বেসরকারি চাকরিজীবী নাসির উদ্দিন বলেন, ‘চট্টগ্রামে ভয়াবহ বন্যা হওয়ার পর থেকে লাগামহীনভাবে সবজি ও মাছ-মাংসের দাম বাড়ছে।’ তাঁর অভিযোগ, সর্বশেষ জ্বালানি তেলের দাম বাড়ার পর পরিবহন ব্যয়ের কথা বলে প্রায় সব নিত্যপণ্যের দাম বাড়ানো হয়েছে।

গত জুলাইয়ের শুরুতে চট্টগ্রামে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যায় সবজিখেত ও মাছের প্রকল্পের ব্যাপক ক্ষতি হয়। এর মধ্যে গত রোববার সরকার সব ধরনের জ্বালানির দাম বাড়িয়েছে।

প্রতিবেদন: চট্টগ্রাম ব্যুরো, সমকাল।

সূত্র: সমকাল

সমকালদা এগ্রো নিউজ

বাজার ব্যবস্থাপনা

সম্পর্কিত খবর

ফসল

গমের ‘ফলিং নাম্বার’ কম, কিন্তু মান ঠিক? দামে কাটছাঁট নিয়ে প্রশ্ন

ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা বলছেন, এ বছর যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমের কম ফলিং নাম্বারের বেশির ভাগ গমে আলফা-অ্যামাইলেজ সক্রিয়তা ছিল না, ফলে দাম কাটা ঠিক কি না, সেই প্রশ্ন উঠেছে।

Capital Press২৫ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

ক্যানসাসের মাংস প্রক্রিয়াকরণ শহরে অভিবাসন অভিযান, আটকে হাজারো গরু

ডজ সিটি, গার্ডেন সিটি ও লিবারেলে আইসিই অভিযানে কারখানার শ্রমিকেরা কাজে না আসায় বৃহস্পতিবার গরু জবাই প্রায় ১৬ শতাংশ কমেছে, বলছে পশুপালকদের সংগঠন।

DTN / Progressive Farmer২৫ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফল

যুক্তরাষ্ট্রে নাশপাতির ফলন ৫০ বছরের মধ্যে তৃতীয় সর্বনিম্ন হওয়ার পূর্বাভাস

ইউএসডিএ-র সেপ্টেম্বরের ফল পূর্বাভাসে নাশপাতি ৬ লাখ ৬০ হাজার টন, আপেল ৬ শতাংশ ও ওয়াইন আঙুর কম; তবে ক্র্যানবেরি বাড়বে ৫ শতাংশ।

Capital Press২৫ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)