সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩১°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৪%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.১ মিমি

বাড়লো চাঁদপুরের ইলিশের ডিমের দাম, কেজি ৬০০০ টাকা

‌'ইলিশের রাজধানী' খ্যাত চাঁদপুরের ঐতিহ্যবাহী বড়স্টেশন মাছঘাটে এবার শুধু ইলিশ মাছেরই নয়, বেড়েছে ইলিশের ডিমের দামও। বাজারে চাহিদার তুলনায় ডিমের সরবরাহ অনেক কম থাকায় গত বছরের তুলনায় চলতি মৌসুমে ইলিশের ডিমের দাম প্রায় দ্বিগুণ হয়েছে।

মৎস্য

‌'ইলিশের রাজধানী' খ্যাত চাঁদপুরের ঐতিহ্যবাহী বড়স্টেশন মাছঘাটে এবার শুধু ইলিশ মাছেরই নয়, বেড়েছে ইলিশের ডিমের দামও। বাজারে চাহিদার তুলনায় ডিমের সরবরাহ অনেক কম থাকায় গত বছরের তুলনায় চলতি মৌসুমে ইলিশের ডিমের দাম প্রায় দ্বিগুণ হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বড়স্টেশন মাছঘাট ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ইলিশের ডিম বিক্রি হচ্ছে ৫৫০০-৬০০০ টাকায়, যা সাধারণ ক্রেতাদের জন্য অনেকটাই নাগালের বাইরে চলে গেছে।

মাছঘাটের ব্যবসায়ীরা জানান, গত বছর একই সময়ে প্রতি কেজি ইলিশের ডিম বিক্রি হয়েছিল ২৫০০-৩০০০ টাকায়। কিন্তু এবার ডিমওয়ালা ইলিশের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম থাকায় বাজারে ডিমের সংকট তৈরি হয়েছে। ফলে অল্প সময়ের ব্যবধানে দাম প্রায় দ্বিগুণ বেড়েছে।

ব্যবসায়ীরা বলছেন, ইলিশের ডিমের প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক ক্রেতা চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে আসেন শুধু ইলিশের ডিম কিনতে। কিন্তু চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় বাজারে দাম বাড়তি থাকছে।

মাছ ব্যবসায়ী নাহিদ হোসেন জাগো নিউজকে বলেন, 'অন্যান্য বছর ডিমওয়ালা ইলিশ অনেক বেশি পাওয়া যেত। কিন্তু এবার ডিমওয়ালা ইলিশের পরিমাণ খুবই কম। ক্রেতাদের যে পরিমাণ চাহিদা, সে অনুযায়ী আমরা ডিম সরবরাহ করতে পারছি না। মূলত চাহিদা বেশি এবং সরবরাহ কম থাকায় ইলিশের পাশাপাশি ডিমের দামও বেড়েছে।'

আরেক ব্যবসায়ী নবীর হোসেন জানান, আগে ঘাটের প্রায় সব ব্যবসায়ীর কাছেই ইলিশের ডিম পাওয়া যেত। কিন্তু এখন ডিমওয়ালা ইলিশ কম আসায় মাত্র দুই থেকে তিনজন ব্যবসায়ী ডিম বিক্রি করছেন। সংকটের কারণেই বর্তমানে প্রতি কেজি ডিম ৫-৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে। সামনে যদি ইলিশের সরবরাহ বাড়ে, তাহলে ডিমের দামও কিছুটা কমে আসতে পারে।

ইলিশের ডিম কিনতে এসেছেন পারভেজ। তিনি জাগো নিউজকে বলেন, 'দাম শুনে আর কেনার আগ্রহ থাকলো না। গত বছর যে দামে কিনেছি, এবার সেই দামের প্রায় দ্বিগুণ চাওয়া হচ্ছে। সাধারণ মানুষের পক্ষে এত টাকা দিয়ে ইলিশের ডিম কেনা সম্ভব নয়।'

চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার জানান, বর্তমানে প্রতিদিন ২০-২৫ কেজির বেশি ইলিশের ডিম পাওয়া যায় না। আগে দেশের বিভিন্ন জেলায় এসব ডিম সরবরাহ করা হলেও এখন পরিমাণ কম থাকায় বেশিরভাগ ডিম ঘাটেই বিক্রি হয়ে যায়। গত বছরের তুলনায় এবার বাজারে এক-তৃতীয়াংশ ডিমও নেই।

তিনি বলেন, 'দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা চাঁদপুরে আসেন ইলিশের ডিম কিনতে। কিন্তু চাহিদা অনুযায়ী প্রতিদিন ডিম পাওয়া যায় না। আমরা আশা করছি, সামনে ইলিশের সরবরাহ বাড়লে ডিমের সংকট কিছুটা কমবে। তখন ইলিশের পাশাপাশি ডিমের দামও সহনীয় পর্যায়ে নেমে আসবে।'

শরীফুল ইসলাম/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ভারতীয় ইলিশ ‘দেশি’ বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা

যশোর বড়বাজারে ভারতীয় ইলিশ দেশি বলে বিক্রির অভিযোগে এক আড়তদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কুয়াকাটায় ২ কেজি ১০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৭ হাজার ২০০ টাকায়

কুয়াকাটার আড়তে নিলামে ওঠা একটি ইলিশ কেজিপ্রতি ৩ হাজার ৬২৫ টাকা দরে বিক্রি হয়েছে; বড় ইলিশ কমে যাওয়ার কারণ নিয়ে সতর্ক করছেন গবেষকরা।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()