সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৯ অক্টোবর ২০২৬
ঢাকা২৯°মূলত পরিষ্কারআর্দ্রতা ৬৫%বাতাস ২ কিমি/ঘ

নকল সার মজুত করায় ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গা সদর উপজেলায় নকল সার মজুত ও বিক্রির অপরাধে নয়ন আহম্মেদ (৪০) নামের এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী

চুয়াডাঙ্গা সদর উপজেলায় নকল সার মজুত ও বিক্রির অপরাধে নয়ন আহম্মেদ (৪০) নামের এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ তাঁকে জরিমানা করেন।

সদর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার কুতুবপুর ইউনিয়নের দত্তাইল গ্রামের মেসার্স নয়ন ট্রেডার্সের মালিক নয়ন আহম্মেদ দীর্ঘদিন ধরে সার ও কীটনাশকের ব্যবসা করে আসছেন। তাঁর বিরুদ্ধে নকল সার ও কীটনাশক বিক্রির অভিযোগ ছিল। বিষয়টি নিয়ে স্থানীয় কৃষকদের মধ্যে অসন্তোষ চলছিল।

শনিবার রাতে নয়ন আহম্মেদ কয়েকটি শ্যালো ইঞ্জিনচালিত যান আলমসাধুতে করে বিএডিসির বস্তাভর্তি টিএসপি সারের বড় একটি চালান গ্রামে নিয়ে আসেন। এরপর তা দোকানে না রেখে নিজের বাড়িতে এবং ঘনিষ্ঠ এক ব্যক্তির বাড়ির গোয়ালঘরে মজুত করেন।

শনিবার রাতে নয়ন আহম্মেদ কয়েকটি শ্যালো ইঞ্জিনচালিত যান আলমসাধুতে করে বিএডিসির বস্তাভর্তি টিএসপি সারের বড় একটি চালান গ্রামে নিয়ে আসেন। এরপর তা দোকানে না রেখে নিজের বাড়িতে এবং ঘনিষ্ঠ এক ব্যক্তির বাড়ির গোয়ালঘরে মজুত করেন। সারের এই চালান ও মজুত নিয়ে কয়েকজন কৃষকের সন্দেহ হয়। এর মধ্যে একজন কৃষক শনিবার রাতেই জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান।

ওই ফোন পেয়ে উপপরিদর্শক (এসআই) তায়েফুজ্জামানের নেতৃত্বে সরোজগঞ্জ ফাঁড়ির পুলিশ সদস্যরা দত্তাইল গ্রামে গিয়ে নয়ন আহম্মেদের বাড়িতে অভিযান চালান। এ সময় তাঁরা ৭৩ বস্তা নকল সার জব্দ এবং নয়ন আহম্মেদকে আটক করে থানায় নিয়ে আসেন। কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তারা তাৎক্ষণিক পরীক্ষা করে ওই সব বস্তায় নকল সার থাকার বিষয়ে নিশ্চিত হন।বিজ্ঞাপন

পুলিশের পক্ষ থেকে বিষয়টি রোববার সকালে সদর উপজেলা প্রশাসনকে জানানো হয়। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম ভুইয়ার সঙ্গে পরামর্শ করে সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবাইর মাসরুর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ সরোজগঞ্জে যান।

সেখানে যাওয়ার পর নকল সার মজুত ও বিক্রির অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ ব্যবসায়ী নয়ন আহম্মেদকে এক লাখ টাকা জরিমানা করেন। পরে পুলিশ নয়ন আহম্মেদকে ছেড়ে দেয়।

এ বিষয়ে সার ব্যবসায়ী নয়ন আহম্মেদ বলেন, বিএডিসির বস্তায় টিএসপি সার হিসেবে জব্দ করা সারগুলো নকল। এগুলো ঝিনাইদহের শৈলকুপা এলাকার সার ব্যবসায়ী নাজমুল হকের কাছ থেকে তিনি কিনে এনেছেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, নয়ন আহম্মেদ সচেতনভাবে নকল সার বিক্রি করে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। বিষয়টি স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের ৪১ ধারায় নয়ন আহম্মেদকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবাইর মাসরুর বলেন, বর্তমানে শস্য উৎপাদনের ভরা মৌসুমে সার ও কীটনাশকের চাহিদা বেড়েছে। এই সুযোগে প্রতারক চক্র নকল সার ও কীটনাশক সরবরাহ করতে পারে, এ আশঙ্কায় কৃষকদের সচেতন করা হচ্ছে। কৃষক সচেতন হয়েছেন বলেই নকল সার বিক্রির ঘটনায় জড়িত ব্যবসায়ীকে শাস্তি দেওয়া সম্ভব হয়েছে।

প্রথম আলোসূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

জ্বালানি তেলের দাম বাড়ায় ঢাকায় সরু ও মাঝারি চাল কেজিতে ৩ টাকা পর্যন্ত বেড়েছে

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পরিবহন খরচ বেড়ে যাওয়া এবং মোকামে ধানের চড়া দামের কারণে রাজধানীর খুচরা বাজারে দেড় সপ্তাহে সরু ও মাঝারি চালের দাম কেজিতে সর্বোচ্চ ৩ টাকা বেড়েছে; মোটা চালের দাম কিছুটা স্থিতিশীল।

ডেইলি অবজারভার১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

এসএফআই২৭ কীভাবে ন্যায্য হবে, ইংল্যান্ডের কৃষকদের মত চাইছে এনএফইউ

২২ সেপ্টেম্বর কয়েক ঘণ্টায় এসএফআই২৬-এর বরাদ্দ ফুরিয়ে যাওয়ার পর কৃষক ইউনিয়ন চায় ২০২৭ সালের প্রকল্প আগেভাগে খুলুক, নিয়মিত আবেদনের সুযোগ থাকুক এবং যাঁদের পরিবেশ চুক্তি শেষ হচ্ছে তাঁরা অগ্রাধিকার পান।

Farmers Weekly১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ম্যানিটোবার প্রথম নেট জিরো পরিকল্পনায় কৃষকের জন্য ৭৬ লাখ ডলার, সার ব্যবস্থাপনায় জোর

পরিকল্পনায় ৪আর কাঠামোয় দক্ষ সার ব্যবহার ও চলমান কৃষি কর্মসূচির ওপর ভর দেওয়া হয়েছে। তবে শস্য শুকানোর যন্ত্র দক্ষতা সহায়তা পাবে কি না এবং বাস্তবায়নে কৃষকের ওপর কী প্রভাব পড়বে, তা এখনো স্পষ্ট নয়।

Manitoba Co-operator১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)