এবার ব্ল্যাক সোলজার ফ্লাই নিয়ে শুধু প্রাণি সম্পদের পুষ্টিই নয় নাগরিক বর্জ্য ব্যবস্থাপনায় সমাধানের বার্তা দিচ্ছেন এক তরুণ উদ্যোক্তা। বলছেন, উপকারি মাছি ব্ল্যাক সোলজার ফ্লাইকে ঘিরে রচিত হতে পারে নতুন এক অর্থনেতিক সম্ভাবনা।
ঢাকার শাহবাগে বাড়ির ছাদে ছোট্ট একটি কক্ষ গড়ে সেখানে উপকারি মাছি পালন আর তার লার্ভা উৎপাদন করছেন তরুণ উদ্যোক্তা ইমরান কবীর।
দেশে বিদেশে পড়াশোনার অভিজ্ঞতা তাকে টেনেছে কৃষিতে, কিন্তু তিনি অনুরোক্ত হয়েছেন একধাপ আগামীর উৎপাদন কার্যক্রমে।
অল্পদিনের গবেষণায় ইমরান কবীর বের করেছেন উপকারি মাছির বহুমুখি দিক। প্রাণিম্পদের যেকোনো খামারেই এই প্রক্রিয়ায় উৎপাদিত হতে পারে সব রকমের সার, দেখাতে পারে কার্বনশূণ্য কৃষির নতুন দিগন্ত।
ইমরান বলছে, ব্ল্যাক সালজার ফ্লাইকে ঘিরে সবচেয়ে সহজে রচিত হতে পারে সার্কুলার ইকোনমির সুযোগ।





মন্তব্য
(০)