সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে

'মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে বাংলাদেশে জলাভূমির পরিমাণ দিনদিন কমে যাচ্ছে। জলাভূমি রক্ষা করা না গেলে মাছ, ফসলসহ সব ধরনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে।' ২ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে আলোচনা সভায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স সেন্টারের (সিএনআরএস) পরিচালক ও জলাভূমি বিশেষজ্ঞ মো. আনিসুল ইস

মৎস্য

'মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে বাংলাদেশে জলাভূমির পরিমাণ দিনদিন কমে যাচ্ছে। জলাভূমি রক্ষা করা না গেলে মাছ, ফসলসহ সব ধরনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে।' ২ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে আলোচনা সভায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স সেন্টারের (সিএনআরএস) পরিচালক ও জলাভূমি বিশেষজ্ঞ মো. আনিসুল ইসলাম এ কথা বলেন।

অনলাইন আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে তিনি বলেন, 'প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষা করতে হলে নদী-নালা, হাওর, বাঁওড়সহ সব ধরনের জলাভূমি রক্ষার জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে। জলাভূমি রক্ষার্থে শিল্পকারখানায় ইটিপি স্থাপন বাধ্যতামূলক করতে হবে। সেগুলো নিয়মিত মনিটরিং করতে হবে।'

'মানুষ ও প্রকৃতির জন্য জলাভূমি' প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটি আয়োজিত অনলাইন আলোচনা সভার উদ্বোধন করেন বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটির সভাপতি ড. মোহাম্মদ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটির নির্বাহী পরিচালক মো. আরিফুর রহমান।

আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশের শতাধিক পরিবেশ স্নাতকসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিভাগে অধ্যায়নরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন কানাডার প্রিন্স অ্যাডওয়ার্ড আইল্যান্ড বিশ্ববিদ্যালয়ের পোস্ট ডক্টরাল ফেলো ড. আমিনুর রহমান শাহ।

১৯৭১ সালের ২ ফেব্রুয়ারি কাসপিয়ান সাগরের তীরবর্তী ইরানের রামসার শহরে পরিবেশবাদীদের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে জলাভূমির আন্তর্জাতিক উপযোগিতার গুরুত্ব তুলে ধরে চুক্তি স্বাক্ষরিত হয়। দিনটিকে স্মরণীয় করে রাখতে ১৯৯৭ সাল থেকে প্রতিবছর বিশ্ব জলাভূমি দিবস পালিত হয়ে আসছে। বাংলাদেশ ১৯৯২ সালে ওই চুক্তিতে স্বাক্ষর করে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ভারতীয় ইলিশ ‘দেশি’ বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা

যশোর বড়বাজারে ভারতীয় ইলিশ দেশি বলে বিক্রির অভিযোগে এক আড়তদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কুয়াকাটায় ২ কেজি ১০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৭ হাজার ২০০ টাকায়

কুয়াকাটার আড়তে নিলামে ওঠা একটি ইলিশ কেজিপ্রতি ৩ হাজার ৬২৫ টাকা দরে বিক্রি হয়েছে; বড় ইলিশ কমে যাওয়ার কারণ নিয়ে সতর্ক করছেন গবেষকরা।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()