সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৯ অক্টোবর ২০২৬
ঢাকা২৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৯৩%বাতাস ৪ কিমি/ঘ

একদিনেই ১৭ লাখ টাকার পাবদা বিক্রি বিদেশফেরত বেনজিরের

প্রবাসে গিয়ে যা আয় করছিলেন তা দিয়ে মন ভরছিল না। তাই বিদেশে যাওয়াটা ঠিক হয়নি বলে মনে করে ফিরে এলেন দেশে। হয়ে গেলেন আবারও বেকার। ব্যবসা শুরু করেছিলেন, কিন্তু আগুনে তাও শেষ করে

প্রবাসে গিয়ে যা আয় করছিলেন তা দিয়ে মন ভরছিল না। তাই বিদেশে যাওয়াটা ঠিক হয়নি বলে মনে করে ফিরে এলেন দেশে। হয়ে গেলেন আবারও বেকার। ব্যবসা শুরু করেছিলেন, কিন্তু আগুনে তাও শেষ করে দিয়েছিল। খুলনার ডুমুরিয়া উপজেলার হাসানপুরের সেই বেকার যুবক বেনজির এখন সফল।

তবে খুব সহজ ছিল না তার সাফল্যের পথ। বেশ চড়াই-উৎরাই পার করে অবশেষে দেশীয় পাবদা চাষ শুরু করেন তিনি। আর তাতেই মিলেছে ব্যাপক সফলতা। গত শনিবার (৩০ অক্টোবর) একদিনেই ১৭ লাখ টাকার মাছ বিক্রি করেছেন বেনজির। তার পুকুরে এখনো কমপক্ষে ৫০ লাখ টাকার মাছ রয়েছে।

বেনজিরের বয়স ২৭ বছর। এখন থাকছেন ডুমুরিয়া উপজেলার সদর ইউনিয়নের হাসানপুর গ্রামে। তবে এই গ্রামের সঙ্গে তাদের খুব বেশি সম্পর্ক ছিল না। পারিবারিক অস্বচ্ছলতার কারণে অনেক বছর আগেই বেনজিরের বাবা খুলনার ডুমুরিয়া থেকে পাড়ি জমান নারায়ণগঞ্জে। সেখানে ব্যবসার পাশাপাশি ওষুধের দোকান ছিল। বেনজিরদের তিন ভাইয়ের সবারই বেড়ে ওঠা, পড়াশোনা নারায়ণগঞ্জে। অন্য দুই ভাইয়ের পথ ধরে বেনজিরও প্রবাস জীবনে পা রাখেন। প্রবাসে সাড়ে চার বছর পার করে ২০২০ সালের শুরুর দিকে দেশে ফেরেন বেনজির। এর কিছুদিন পর নারায়ণগঞ্জে তাদের ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন লাগে। দোকানপাট সব পুড়ে যায়। হতাশা যখন বেড়েই যাচ্ছিল তখন তারা সিদ্ধান্ত নেন শেকড়ে ফেরার। ফিরে আসেন হাসানপুরে।

বেনজির বলছিলেন, অন্য দুই ভাইও দেশে ফিরে এসেছে। সবাই মিলে আমরা এখন হাসানপুরেই থাকি। অন্য দুই ভাইও মাছ চাষের সঙ্গে জড়িয়ে পড়েছে। বেনজিরের পুকুরটা প্রায় ৭০০ শতক জায়গায়। সরকারি ওই জলাশয়টা বছরে প্রায় ৪ লাখ টাকা হারে তিনি পাঁচবছরের জন্য ইজারা নিয়েছেন। সঙ্গে আলাউদ্দীন নামে তার এক স্বজন অংশীদার হিসেবে আছেন। ওই স্বজনের আগে পাবদা চাষের অভিজ্ঞতা ছিল। তাদের মৎস্য খামারে স্থায়ীভাবে চারজন এবং অস্থায়ীভাবে প্রতিদিন আরও দুই-তিন জনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।

গত শনিবার মৌসুমে প্রথমবারের মতো মাছ ধরেছেন বেনজির। সকাল থেকে পুকুরের আশপাশ এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। মাছ ধরা দেখতে গ্রামের মানুষের পাশাপাশি হাজির হন উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা। ভারতে পাবদা মাছ রপ্তানিকারকরা সেদিন তার কাছ থেকে ১৭ লাখ টাকার মাছ কিনেছেন।

শুরুর কথা জানাতে গিয়ে বেনজির বলছিলেন, আমি আগে জীবনে কখনো কোনো ধরনের মাছ চাষ করিনি। তবে হাসানপুর এলাকায় বিভিন্ন ধরনের মাছ চাষ হয়ে থাকে। আর এখানকার বেশিরভাগ মানুষ চিংড়ি এবং কার্প জাতীয় মাছের চাষ করেন। আমার ইচ্ছে ছিল ব্যতিক্রমী কিছু করার। উপজেলা মৎস্য দপ্তরে যোগাযোগ করার পর তারা পাবদা চাষের পরামর্শ দেন এবং সেই মোতাবেক চারদিনের প্রশিক্ষণও দেন। মৎস্য দপ্তরের পরামর্শ মতো পাবদার সঙ্গে নানা প্রজাতির কার্পও চাষ হয়েছে। সেসব মাছও অনেক বড় বড় হয়েছে। সবমিলিয়ে গত ছয় মাসে ২২ লাখ টাকার মতো খরচ হয়েছে। একদিনেই ১৭ লাখ টাকার মাছ বিক্রি করেছি। যে মাছ আছে তাতে কম করে আরও ৫০ লাখ টাকার বিক্রি হবে বলে আশা করছি।

দেশে ফিরে মাছ চাষে সফল হওয়া বেনজির বলেন, দেশে চাকরি-বাকরি নেই, তাই জায়গাজমি বিক্রি করে হলেও বিদেশে যেতে হবে- বহু বেকার তরুণ ও যুবক এই ভাবনা নিয়ে এখনো বসে থাকেন। বিদেশে শ্রমিকের কাজ করতে যে টাকা লাগে, তাই দিয়ে দেশে বসেও যে ভালো কিছু করা সম্ভব- আমি এখন মনেপ্রাণে বিশ্বাস করি। বিদেশ থাকার চেয়ে এখন আমি অনেক ভালো আছি।

ডুমুরিয়ার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিক বলেন, করোনাকালে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির জন্য মৎস্য দপ্তর বেশকিছু প্রকল্প হাতে নেয়। বিদেশফেরত বেনজির আমাদের কাছে এসে মাছ চাষের আগ্রহের কথা জানালে আমরা তাকে পাবদা চাষের পরামর্শ দিই। সঙ্গে তার একজন স্বজন যার আগে পাবদা চাষের অভিজ্ঞতা ছিল তার সঙ্গে ট্যাগ করে দিই। ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (দ্বিতীয় ফেজ) প্রকল্পের আওতায় প্রশিক্ষণসহ বেনজিরকে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়। এখনো পর্যন্ত তারা ব্যাপক সফল।

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

সমুদ্রবিজ্ঞান ও ওয়ান হেলথ গবেষণায় জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি করছে ঢাবি

জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ে কৃষি, মৎস্যচাষ ও পশুপালনের রাসায়নিক ঝুঁকি নিয়ে সিম্পোজিয়ামে পাঙ্গাসের খাদ্যে ন্যানো-পার্টিকেল, জলজ পরিবেশে অ্যান্টিবায়োটিক দূষণসহ গবেষণা তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা; দুই বিশ্ববিদ্যালয় সমঝোতা স্মারক সই করবে।

দিনাজপুর টিভি৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
গ্যালারি

একঝলক ৯ অক্টোবর: জাল মেরামত, কাকতাড়ুয়া, মেস্তার ফুল আর পানের বরজের কাশ

ইলিশ ধরার নিষেধাজ্ঞায় বরিশালে সড়কের পাশে জাল সারাচ্ছেন জেলেরা, বগুড়ার খেতে কাকতাড়ুয়া, সিরাজগঞ্জে মেস্তার ফুল, খুলনায় পানের বরজের জন্য কাশ কাটা; প্রথম আলোর আলোকচিত্রীদের চোখে দিনের গ্রাম।

প্রথম আলো৯ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মতামত

মাছের ভান্ডার নিয়েও বাইরে থেকে মাছ কেনে উত্তর-পূর্ব ভারত, কলামে কোল্ড চেইনের দাবি

কৃষি জাগরণে এক কলামে তরুণ শ্রীধর লিখেছেন, জেলা পর্যায়ে কোল্ড স্টোরেজ, ঋণ, খাঁচায় মাছ চাষ আর বাজার সংযোগ গড়লে উত্তর-পূর্ব ভারত নিজের মাছের চাহিদা মেটাতে ও শোভাবর্ধক মাছ রপ্তানি করতে পারে।

কৃষি জাগরণ৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)